বর্তমানে Motorola Edge 50 Pro 5G স্মার্টফোনের দামে পাওয়া যাচ্ছে 6,000 টাকা ডিসকাউন্ট। এপ্রিল মাসে এই ফোনটি লঞ্চ করা হয়েছিল। ভারতীয় ইউজারদের মধ্যে ফোনটি যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে। ফ্লিপকার্ট প্ল্যাটফর্মে ফোনটি 4.3 রেটিং সহ রয়েছে। বর্তমানে বিগ মিলিয়ন ডেজ সেল চলাকালীন ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফার সেল করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Motorola Edge 50 Pro 5G স্মার্টফোনের অফার ডিটেইলস এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
Motorola Edge 50 Pro 5G এর অফার এবং দাম
- মোটোরোলা তাদের Edge 50 Pro 5G স্মার্টফোনটি দুটি স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছিল। এই ফোনের টপ ভেরিয়েন্ট 12GB RAM +256GB স্টোরেজ 28 শতাংশ অর্থাৎ প্রায় 6,000 টাকা ডিসকাউন্ট সহ সেল করা হচ্ছে। এই অফার সহ ফোনটি মাত্র 29,999 টাকা দামে সেল চলাকালীন কেনা যাবে।
- ফ্ল্যাট ডিসকাউন্ট সহ এইচডিএফসি ব্যাঙ্ক সাধারণ এবং EMI এর উপর 10 শতাংশ ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাবে।
- যেসব ইউজাররা ফ্লিপকার্ট এক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ব্যাবহার করেন, তাঁরা 5 শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পেয়ে যাবেন।
- কোম্পানির পক্ষ থেকে Motorola Edge 50 Pro 5G ফোনটিতে নো কোস্ট EMI এর অপশন দেওয়া হচ্ছে। এর সাহায্যে 3 থেকে 6 মাসের সহজ কিস্তির মাধ্যমে ফোনটি কেনা যাবে।
- এই অফার ছাড়াও যেসব ইউজাররা পুরনো ফোন সেল করে নতুন ফোন নিতে চাইছেন, তাদের জন্য কোম্পানির পক্ষ থেকে 16,500 টাকা পর্যন্ত অফার দেওয়া হবে। তবে এই অফার পুরনো ফোনের কন্ডিশনের উপর নির্ভর করবে।
- Motorola Edge 50 Pro 5G ফোনটিতে 12GB RAM +256GB স্টোরেজ অপশন 35,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল।
কোথা থেকে কিনবেন?
জানিয়ে রাখি লিমিটেড সময়ের জন্য এই অফার শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে পাওয়া যাবে। নিচে এই লিঙ্ক শেয়ার করা হল। এই লিঙ্কের মাধ্যমে সমস্ত অফার দেখা যাবে।
Motorola Edge 50 Pro 5G ফোনটি কি কেনা উচিৎ?
এই Motorola Edge 50 Pro 5G ফোনটি এই বছর এপ্রিল মাসে লঞ্চ করা হয়েছিল, তাই এটি এখনও পর্যন্ত যথেষ্ট নতুন এবং কেনা যেতে পারে। এই ফোনটিতে কার্ভ স্ক্রিন সহ 256GB স্টোরেজ, 125 ওয়াট ফাস্ট চার্জিং, 4500mAh ব্যাটারি, স্ন্যাপড্রাগন 7 এবং 3 চিপসেট, 50 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। তাই বাজেট রেঞ্জে একটি ভালো অপশন।
Motorola Edge 50 Pro 5G এর স্পেসিফিকেশন
- ডিসপ্লে: Motorola Edge 50 Pro 5G ফোনে 6.7 ইঞ্চির 1.5k 3ডি কার্ভ pOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট, 2000 নিটস পীক ব্রাইটনেস, HDR10+ এবং 100 শতাংশ DCI-P3 কালার গামুট সাপোর্ট করে। এছাড়াও ফোনটিতে চোখের সুরক্ষার জন্য SGS ফিচার দেওয়া হয়েছে। এর সাহায্যে ব্লু লাইট এমিশন থেকে বাঁচা যাবে।
- প্রসেসর: Motorola Edge 50 Pro 5G ফোনে শক্তিশালী 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.63GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 7 Gen 3 প্রসেসর যোগ করা হয়েছে। এর সঙ্গে AI ফিচারও রয়েছে।
- ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে OIS ফিচার সহ f/1.9 অ্যাপার্চারযুক্ত 50MP মেগাপিক্সেল প্রাইমারি প্রাইমারি সেন্সর, 13MP আল্ট্রা ওয়াইড + ম্যাক্রো লেন্স এবং 10MP টেলিফটো লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 125W ফাস্ট চার্জিং সাপোর্টেড 4500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনটি 50 ওয়াট টার্বো পাওয়ার ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। উভয় মোডে এই ফোনটি মাত্র কয়েক মিনিটের মধ্যে ফুল চার্জ করা যায়। এছাড়া অন্য কোনো ফোন চার্জ করার জয় এই ফোনে 10 ওয়াট ওয়্যারলেস পাওয়ার শেয়ারিং রয়েছে। জানিয়ে রাখি ফোনটির 8GB RAM মডেলে 68 ওয়াট ফাস্ট চার্জিং এবং 12GB RAM মডেলে 125 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার পাওয়া যাবে।
- ওএস: প্রিমিয়াম Motorola Edge 50 Pro 5G ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 এবং Hello UI সহ পেশ করা হয়েছে। এই ফোনে লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 14 সহ সাপোর্ট করে। এই ফোনে 3 বছর ওএস আপগ্রেড দেওয়া হবে বলে জানানো হয়েছে।
