Home খবর 12GB RAM এবং 512GB Storage সহ ভারতের বাজারে লঞ্চ হল Motorola Edge 70 Fusion 5G স্মার্টফোন

12GB RAM এবং 512GB Storage সহ ভারতের বাজারে লঞ্চ হল Motorola Edge 70 Fusion 5G স্মার্টফোন

গত মার্চ মাসে মোটোরোলা তাদের স্টাইলিশ লুক সহ মিডবাজেট Motorola Edge 70 Fusion 5G স্মার্টফোন লঞ্চ করা হয়েছিল। এই ফোনে 12GB RAM, Snapdragon 7s Gen 4 প্রসেসর, Quad Curved ডিসপ্লে এবং 7000mAh battery দেওয়া হয়েছে। এবার কোম্পানির পক্ষ থেকে ফোনটি নতুন 512GB স্টোরেজ ভেরিয়েন্ট সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনের 12GB RAM +512GB স্টোরেজ অপশনের দাম 36,999 টাকা রাখা হয়েছে।

Motorola Edge 70 Fusion ফোনের দাম

জানিয়ে রাখি মার্চ মাসে Motorola Edge 70 Fusion ফোনটি লঞ্চের পরই কোম্পানির পক্ষ থেকে ফোনের দাম বাড়ানো হয়েছে। এই ফোনটি প্রাথমিক 26,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, তবে পরবর্তী সময়ে ফোনের দাম 29,999 টাকা বাড়ানো হয়েছিল। একইভাবে 8GB RAM+256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 29,999 টাকা থেকে বাড়িয়ে 31,999 টাকা রাখা হয়েছে।

Motorola Edge 70 Fusion দাম
8GB RAM + 128GB Storage 29,999 টাকা
8GB RAM + 256GB Storage 31,999 টাকা
12GB RAM + 256GB Storage 33,999 টাকা
12GB RAM + 512GB Storage 36,999 টাকা

 

Motorola Edge 70 Fusion ফোনটির 12GB RAM ভেরিয়েন্ট 32,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, বর্তমানে ফোনটি 33,999 টাকা দামে সেল করা হচ্ছে। অন্যদিকে কোম্পানির ফোনের লেটেস্ট 12GB RAM + 512GB স্টোরেজ ভেরিয়েন্ট 36,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই নতুন ভেরিয়েন্টটি কোম্পানির ওয়েবসাইট এবং ফ্লিপকার্টের মাধ্যমে সেল করা হচ্ছে। একইসঙ্গে ফ্লিপকার্টের মাধ্যমে ফোনটি 2,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ কেনা যাচ্ছে। অর্থাৎ ফোনটি 34,999 টাকা দামে সেল করা হবে।

Motorola Edge 70 Fusion ফোনের স্পেসিফিকেশন

Motorola Edge 70 Fusion ফোনটিতে 2772 x 1272 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.8 ইঞ্চির 1.5K Extreme AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই কোয়াড কার্ভড স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট, 1500Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 5,200 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে। একইসঙ্গে ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য Corning Gorilla Glass 7i প্রোটেকশন দেওয়া হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য Motorola Edge 70 Fusion 5G ফোনটিতে 7,000mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য এতে 68W TurboPower ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আমাদের টেস্টে ফোনটি 17 ঘন্টা, 34 মিনিট PCMark battery বেঞ্চমার্ক স্কোর পেয়েছে।

প্রসেসিঙের জন্য ফোনটিতে 4ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি 2.7GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 7s Gen 4 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। আমাদের টেস্টিং চলাকালীন ফোনটি AnTuTu score 11,49,292 পেয়েছিল। এই স্মার্টফোনটি Android 16 বেস্ড moto ai 2.0 সহ লঞ্চ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP Sony LYTIA 710 OIS সেন্সর এবং এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 120-ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ 13MP আল্ট্রা-ওয়াইড লেন্স ও ডেডিকেটেড 3-ইন-1 সেন্সর যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনটিতে IP68 এবং IP69 রেটিং এবং MIL-STD-810H ডিউরেবিলিটি সার্টিফিকেশন দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য ফোনটিতে 5G, Wi-Fi 6E, Bluetooth 6.0 এবং NFC এর মতো ফিচার দেওয়া হয়েছে। জানিয়ে রাখি ফোনটিতে 3 জেনারেশন ওএস আপগ্রেড এবং 5 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হয়েছে।