Home খবর লঞ্চের আগেই প্রকাশ্যে এল Motorola Edge 70 Max স্মার্টফোনের ব্যাটারি, প্রসেসর, ডিসপ্লে এবং ক্যামেরা, জেনে নিন সম্পূর্ণ স্পেসিফিকেশন

লঞ্চের আগেই প্রকাশ্যে এল Motorola Edge 70 Max স্মার্টফোনের ব্যাটারি, প্রসেসর, ডিসপ্লে এবং ক্যামেরা, জেনে নিন সম্পূর্ণ স্পেসিফিকেশন

\আজ মোটোরোলা ভারতের বাজারে তাদের নতুন Motorola Edge 70 Max স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। আপকামিং স্মার্টফোনটি Edge 70 সিরিজের পাঁচ নাম্বার মডেল হতে চলেছে। এটি সিরিজের সবচেয়ে প্রিমিয়াম এবং শক্তিশালী স্মার্টফোন হবে। আজ অর্থাৎ 15 জুলাই কোম্পানির পক্ষ থেকে ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন জানানো হবে। নতুন Motorola Edge 70 Max কেমন হতে চলেছে এবং এতে কি পাওয়া যাবে, নিচে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল।

Motorola Edge 70 Max ফোনের ব্যাটারি

Motorola Edge 70 Max ফোনটি বড় ব্যাটারি সহ লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে ফোনটিতে 7100এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। ব্র্যান্ডের বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করলে সাধারণ ব্যাবহারে 58 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে। অর্থাৎ একাবার চার্জ করলে আড়াই দিন বাদে আবার চার্জ করতে হবে।

Motorola Edge 70 Max ফোনের ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 90W TurboPower টেকনোলোজি যোগ করা হয়েছে। এই ফাস্ট চার্জিং ফিচারের সাহায্যে কিছুক্ষণের মধ্যেই ফোনটি 0 থেকে 50 শতাংশ পর্যন্ত চার্জ হবে বলে আশা করা হচ্ছে। অর্থাৎ 1 ঘন্টার মধ্যেই সম্পূর্ণ চার্জ হয়ে যাবে। একইসঙ্গে মোটোরোলা ফোনে 25W Wireless চার্জিং সাপোর্ট করবে।

 

Motorola Edge 70 Max ফোনের প্রসেসর

Motorola Edge 70 Max ফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড লেটেস্ট Hello UI সহ লঞ্চ করা হবে। এই ফোনে LPDDR5X RAM দেওয়া হয়েছে, যা স্মুথ মাল্টিটাস্কিং এবং ফাস্ট কাজ করতে সাহায্য করবে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে Motorola Edge 70 Max ফোনের টপ ভেরিয়েন্ট 12GB RAM সহ পেশ করা হবে। অন্যদিকে হেভি প্রসেসিং চলাকালীন ফোনটির অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে ArcticMesh cooling system দেওয়া হয়েছে।

এই Motorola স্মার্টফোনে 5500mm vapour cooling চেম্বার দেওয়া হয়েছে, এটি ফোনের ভেতরে অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এটিকে ঠান্ডা রাখতে সাহায্য করবে। Motorola Edge 70 Max ফোনে 3 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি 3.32GHz থেকে 3.8GHz ক্লক স্পীডযুক্ত কোয়ালকমের Snapdragon 8 Gen 5 অক্টা-কোর প্রসেসর থাকবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটি 3 মিলিয়নের চেয়েও বেশি AnTuTu বেঞ্চমার্ক স্কোর পেয়েছে।

 

Motorola Edge 70 Max ফোনের ডিসপ্লে

Motorola এর প্রিমিয়াম স্মার্টফোনটিতে গ্লাস ডিজাইন দেওয়া হয়েছে। একইসঙ্গে ফোনটির সাইড ফ্রেম অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। কোম্পানির ফোনটিতে Quad HD+ প্যানেল দিয়ে তৈরি স্ক্রিনে LTPO (Low-Temperature Polycrystalline Oxide) ব্যাবহার করা হয়েছে। LTPO ডিসপ্লের সবচেয়ে বড় বিশেষত্ব এটি স্মুথ পারফরমেন্স বজায় রাখতে সাহায্য করে এবং একইসঙ্গে ব্যাটারি কম খরচ হয়।

Motorola Edge 70 Max ফোনে পাঞ্চ-হোল ডিজাইনের ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের চারদিকের অত্যন্ত পাতলা বেজল রয়েছে। ফোনটিতে 95.12% স্ক্রিন-টু-বডি রেশিও সাপোর্ট করে। আপকামিং ফোনে 144Hz রিফ্রেশ রেট থাকবে, এর ফলে স্মুথ স্ক্রলিং উপভোগ করা যাবে। ফোনটিতে 7000nits পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে, ফলে তীব্র রোদে সহজেই স্ক্রিনের লেখা ও কনটেন্ট দেখা যাবে। কোম্পানি জানিয়েছে ফোনে BGMI 120fps খেলা যাবে।

 

Motorola Edge 70 Max ফোনের ক্যামেরা

ফটোগ্রাফির জন্য Motorola Edge 70 Max ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ক্যামেরার মেগাপিক্সেল সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি, তবে লিক অনুযায়ী ফোনটিতে OIS অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবলাইজেশন 50 মেগাপিক্সেল Sony Lytia প্রাইমারি সেন্সর থাকতে পারে। একইসঙ্গে ফোনটিতে সেকেন্ডারি আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হতে পারে।

লিক অনুযায়ী Motorola Edge 70 Max 5G ফোনে থার্ড লাইট সেন্সর দেওয়া হবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য 5G স্মার্টফোনে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। এছাড়া 5G ফোনের ক্যামেরায় এআই ফিচার এবং একাধিক অটোরেক্টিভ মোড সাপোর্ট করবে।

Motorola Edge 70 Max ফোনের দাম

প্রকাশ্যে আসা স্পেসিফিকেশন দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে Motorola Edge 70 Max ফোনটি হাই-এন্ড স্পেসিফিকেশন সহ ফ্ল্যাগশিপ স্মার্টফোন হবে। কোম্পানির স্মার্টফোনটি প্রিমিয়াম সেগমেন্ট পেশ করা হবে। ফোনটির সম্ভাব্য স্পেসিফিকেশন অনুযায়ী ফোনটি ভারতের বাজারে উপস্থিত OnePlus 15R, vivo V70 Elite এবং Samsung Galaxy A57 ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। আমাদের ধারনা অনুযায়ী Motorola Edge 70 Max ফোনটির দাম 55 হাজার টাকা কাছাকাছি রাখা হতে পারে। Motorola Edge 70 Max ফোনের সঠিক স্পেসিফিকেশন জানার জন্য লঞ্চের অপেক্ষা করতে হবে।