Home খবর 7100mAh ব্যাটারি, 144Hz ডিসপ্লে এবং Snapdragon 8 Gen 5 প্রসেসর সহ ভারতে লঞ্চ হল Motorola Edge 70 Max

7100mAh ব্যাটারি, 144Hz ডিসপ্লে এবং Snapdragon 8 Gen 5 প্রসেসর সহ ভারতে লঞ্চ হল Motorola Edge 70 Max

Motorola ভারতের বাজারে তাদের ‘Edge 70’ সিরিজের পঞ্চম মডেল পেশ করে দিয়েছে। কোম্পানির এই নতুন ফোনটি Motorola Edge 70 Max নামে লঞ্চ করা হয়েছে। এই ফোনে 7100mAh ব্যাটারি, 144Hz AMOLED ডিসপ্লে, 12GB RAM এবং Snapdragon 8 Gen 5 প্রসেসর যোগ করা হয়েছে। হাইএন্ড স্পেসিফিকেশন সহ এই ফ্ল্যাগশিপ ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Motorola Edge 70 Max ফোনের দাম

ভারতের বাজারে Motorola Edge 70 Max 5G ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির বেস ভেরিয়েন্টে 8GB RAM + 256GB Storage রয়েছে এবং এই মডেলের দাম রাখা হয়েছে 54,999 টাকা। ফোনটির 12GB RAM + 256GB Storage সহ টপ মডেল 59,999 টাকা দামে পেশ করা হয়েছে। প্রাথমিক সেলে এই ফোনটির দামে 5,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে, এর ফলে ফোনটির এফেক্টিভ প্রাইস পড়বে 49,999 টাকা।

আগামী 20 জুলাই থেকে Motorola Edge 70 Max 5G ফোনটি PANTONE ফিনিশ সহ Aqua Gray (Green), Dark Shadow (Black) এবং Ice Melt (Light Blue) কালার অপশনে সেল করা হবে। জানিয়ে রাখি ফোনটির দামে 5 হাজার টাকা ডিসকাউন্ট পাওয়ার জন্য ইউজারদের Axis এবং HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যাবহার করতে হবে।

Motorola Edge 70 Max ফোনের স্পেসিফিকেশন

Motorola Edge 70 Max 5G ফোনটি Android 16 বেস্ড Hello UI অপারেটিং সিস্টেমে কাজ করে। স্মুথ ও ফাস্ট মাল্টি টাস্কিঙের জন্য এই ফোনে LPDDR5X RAM টেকনোলজি যোগ করা হয়েছে। গেমিং এবং হেভি প্রসেসিঙের সময় ফোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এই ফোনে ArcticMesh cooling সিস্টেম সহ 5500mm vapour cooling চেম্বার রয়েছে। এই ফোনটিতে 120fps ফ্রেম রেটে BGMI খেলা যাবে।

প্রসেসিঙের জন্য Motorola Edge 70 Max 5G ফোনে Qualcomm Snapdragon 8 Gen 5 চিপসেট দেওয়া হয়েছে। 3nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 3.32GHz থেকে 3.8GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। আমাদের টেস্টে এই ফোনটি 29,72,932 AnTuTu Score পেয়েছে। জানিয়ে রাখি এই স্কোর OnePlus 15R ফোনের 29,57,229 আনটুটু স্কোরের চেয়ে প্রায় 15 হাজার বেশি।

Motorola Edge 70 Max 5G ফোনে 1440 x 3168 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.82-ইঞ্চির Quad HD+ ডিসপ্লে যোগ করা হয়েছে। LTPO টেকনোলজি সহ এই AMOLED স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট এবং 7000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এবং স্ক্রিনের সুরক্ষার জন্য কর্নিং গোরিলা গ্লাস 7আই প্রোটেকশন দেওয়া হয়েছে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য Motorola Edge 70 Max 5G ফোনে 7100mAh ব্যাটারি যোগ করা হয়েছে। আমাদের টেস্টিঙে ফোনটি 16 ঘন্টা, 38 মিনিট PCMark battery বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 90W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এই ফিচারের দৌলতে 57 মিনিটের মধ্যে ফোনটির ব্যাটারি 20% থেকে 100% পর্যন্ত চার্জ হয়ে গেছে। এছাড়াও এই ফোনটি 25W ওয়্যারলেস চার্জিং এবং 5W রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে।

Motorola Edge 70 Max 5G ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি Sony LYT710 OIS সেন্সর, f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন ও 119° fov সহ 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2-ইন-1 লাইট সেন্সর যোগ করা হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

এই ফোনটিতে MIL-STD 810H মিলিটারি গ্ৰেড সার্টিফিকেশন সহ বডি দেওয়া হয়েছে, ফলে পাথরের সঙ্গে আঘাতেও ফোনটি সুরক্ষিত থাকবে। এছাড়াও জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য Motorola Edge 70 Max 5G ফোনে IP68+IP69 রেটিং যোগ করা হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ফোনে Wi-Fi 7, Bluetooth 6.0 এবং NFC রয়েছে।