এখনও পর্যন্ত Motorola শুধুমাত্র ফোল্ডেবল স্মার্টফোন সেগমেন্টে তাদের ফ্লিপ ডিজাইন সহ Moto Razr ফোন লঞ্চ করেছে। তবে এবার প্রথম কোম্পানি তাদের বুক-স্টাইল ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। সোশ্যাল মিডিয়া সাইট এক্সে টিপস্টার Evan Blass আপকামিং Moto Razr Fold ফোনের রেন্ডার শেয়ার করেছেন। এই রেন্ডার ইমেজের মাধ্যমে ফোনের ডিজাইন এবং ফার্ম ফ্যাক্টারের গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Moto Razr Fold ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
লিক রেন্ডার অনুযায়ী আসন্ন Moto Razr Fold ফোনটির ডিজাইন অনেকটাই Motorola এর Edge সিরিজের মতো দেখাচ্ছে। ফোনের রেয়ার প্যানেলের বাঁদিকে স্কয়ারল শেপের ক্যামেরা মডিউল রয়েছে, এতে তিনটি ক্যামেরা সেন্সর এবং LED ফ্ল্যাশ দেওয়া হয়েছে। অন্যদিকে ব্ল্যাক ভেরিয়েন্টে কার্বন-ফাইবার ফিনিশ রয়েছে। তবে হোয়াইট মডেলে ফক্স-লেদার ফিনিশ থাকবে বলে আশা করা হচ্ছে। এর ফলে ফোনটিতে একটি প্রিমিয়াম লেদার ফিল পাওয়া যাবে।
ফোনটির বাঁদিকে এক্সট্রা বাটন দেওয়া হয়েছে। এই বাটনটি ওয়ান-ট্যাপ AI ফিচারের জন্য ডেডিকেটেড হতে পারে বলে মনে করা হচ্ছে, একই ফিচার সম্প্রতি লঞ্চ হওয়া Razr 60 Ultra ফোনটিতেও দেখা গিয়েছিল। এর ফলে ইউজাররা খুব তাড়াতাড়ি AI ফাংশন উপভোগ করতে পারবেন। তবে পরবর্তী সময়ে এই বিষয়ে সঠিক তথ্য পাওয়া যাবে।
Motorola Razr Fold pic.twitter.com/zSCulphuux
— Evan Blass (@evleaks) January 5, 2026
Moto Razr Fold ফোনটির ইনার ডিসপ্লে প্রায় স্কয়ার শেপে দেখা গেছে, এটি মাল্টিটাস্কিং এবং সাইড-বায়-সাইট অ্যাপ ইউজের জন্য বেশি প্যাক্টিক্যাল হতে পারে। অর্থাৎ ভিডিও দেখার সময়ে এই ডিজাইনের উপড়ে এবং নিচে ব্ল্যাক ভার্স থাকবে বলে আশা করা হচ্ছে।
সবচেয়ে বড় বিশেষত্ব Moto Razr Fold ফোনটিতে স্টায়লাস সাপোর্ট থাকতে পারে। রিপোর্ট অনুযায়ী ফোনটিতে Moto Pen Ultra দেওয়া হতে পারে। এতে Pantone এর কালার অফ দ্যা ইয়ার ‘Cloud Dancer’ শেপে লঞ্চ করা হতে পারে। এই ফিচারটি তাদের জন্য যারা নোট-টেকিং, স্ক্যাচিং এবং প্রোডাক্টিভিটি পছন্দ করেন।
যারা বড় ইনার ডিসপ্লে সহ মাল্টিটাস্কিং, স্টায়লাস ইনপুট এবং প্রিমিয়াম ডিজাইন সহ স্মার্টফোন খুঁজছেন, কোম্পানি Moto Razr Fold ফোনটির মাধ্যমে বিজনেস প্রফেশনাল এবং কন্টেন্ট ক্রিয়েটারের মতো ইউজারদের টার্গেট করতে চাইছেন। এই ফোনটি প্রিমিয়াম বুক-স্টাইল ফোল্ডেবল Samsung Galaxy Z Fold 7 এবং Google Pixel 9 Pro Fold ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। Motorola তাদের আপকামিং ফোনটি কম দামে স্টায়লাস সহ লঞ্চ করলে, এটি ইউজারদের মধ্যে আকর্ষণীয় হয়ে উঠতে পারে।
যারা বড় ডিসপ্লে, মাল্টিটাস্কিং এবং স্টায়লাস সহ বুক-স্টাইল ফোল্ডেবল স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাঁরা Moto Razr Fold স্মার্টফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। ভবিষ্যতে এই বিষয়ে নতুন আপডেট আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।
