Home খবর শীঘ্রই ভারতে আসতে চলেছে Motorola Edge 60 Fusion, জারি হল টিজার

শীঘ্রই ভারতে আসতে চলেছে Motorola Edge 60 Fusion, জারি হল টিজার

মোটোরোলা ভারতে ফ্লিপকার্টের মাধ্যমে তাদের নতুন স্মার্টফোন লঞ্চ টিজ শুরু করেছে। শপিং সাইটে উপস্থিত ছোট টিজার ভিডিওর মাধ্যমে ফোনের মার্কেটিং নাম সম্পর্কে জানা যায়নি, তবে এটি Motorola Edge 60 Fusion হতে পারে। সম্প্রতি যখন অনলাইনে Edge 60 Fusion ফোনের রেন্ডার লিক হয়েছিল, তখন এই সম্পর্কে জানা গিয়েছিল।

মোটোরোলার নতুন ফোনের টিজার

টিজার ভিডিও ছাড়া বর্তমানে ফ্লিপকার্ট লিস্টিঙের মাধ্যমে ফোনের লঞ্চ টাইমলাইন সম্পর্কে কিছু জানা যায়নি, তবে টিজার প্রকাশ্যে আসার কারণে পরবর্তীসময়ে আরও তথ্য জানা যাবে বলে মনে করা হচ্ছে।

Motorola Edge 60 Fusion এর সম্পর্কে জানা গেছে…

সম্প্রতি আমরা এক্সক্লুসিভভাবে Motorola Edge 60 Fusion ফোনের স্টোরেজ অপশন সম্পর্কে জানিয়েছিলাম। এই ফোনটিতে কমপক্ষে 8GB RAM এবং 256GB স্টোরেজ থাকবে বলে আশা করা হচ্ছে। তবে ভারতে Edge 50 Fusion ফোনের 8GB + 128GB এবং 12GB + 256GB স্টোরেজ অপশন লঞ্চ করা হয়েছিল।

লিক রেন্ডারের মাধ্যমে Edge 60 Fusion ফোনটি ব্লু, পিঙ্ক এবং পার্পল/ল্যাবেন্ডার কালার অপশনে দেখা গেছে। ফোনের কার্ভ ডিসপ্লে থাকবে এবং সেলফি ক্যামেরার জন্য সেন্টার পজিশনে পাঞ্চ-হোল কাটআউট দেওয়া হয়েছে। ফোনের ডানদিকের এজে ভলিউম রকার এবং পাওয়ার বাটন রয়েছে।

ফোনটি ব্যাক প্যানেলে উপরের বাঁদিকের কর্নারে স্কয়ার ক্যামেরা মডিউল সহ দেখা গেছে। এই ফোনের ট্রিপল ক্যামেরা সেটআপে LED ফ্ল্যাশ দেওয়া হয়েছে। এই Edge 50 Fusion ফোনের ডুয়েল সেন্সর সেটআপে একটি আপগ্রেড রয়েছে। ক্যামেরা লেন্সের উপড়ে “50MP Sony LYT OIS” টেক্সট রয়েছে, এর মাধ্যমে ক্যামেরা ক্ষমতা বোঝা যাচ্ছে।

জানিয়ে রাখি আপকামিং Motorola Edge 60 Fusion ফোনের 8GB + 256GB স্টোরেজ অপশনের দাম EUR 350 অর্থাৎ প্রায় 33,100 টাকা রাখা হতে পারে। আগের Edge 50 Fusion মডেলে ভারতে 22,999 টাকা (8GB/128GB) এবং 24,999 টাকা (12GB/256GB) দামে লঞ্চ করা হয়েছিল।