লেনোভোর অধীনস্থ কোম্পানি মোটোরোলা মধ্য-প্রাচ্য এলাকায় তাদের নতুন Motorola One Vision Plus ফোনটি লঞ্চ করবে। ডিজাইন ও স্পেসিফিকেশনের দিক থেকে এই ফোনটি অনেকটাই Moto G8 Plus এর মতো। গত বছর অক্টোবর মাসে ভারতে Moto G8 Plus ফোনটি লঞ্চ করা হয়েছিল। চলুন এবার কোম্পানির এই নতুন ডট নচ ডিসপ্লেযুক্ত ফোনটির দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে সব কিছু জেনে নেওয়া যাক।
দাম
Motorola One Vision Plus ফোনটি কোম্পানি AED 699 (প্রায় 14,400 টাকা) দামে লঞ্চ করেছে। মিডল ইস্টে ফোনটি Crystal Pink এবং Cosmic Blue কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। কিন্তু ভারতে যেহেতু আগেই Moto G8 Plus ফোনটি লঞ্চ করা হয়েছে তাই আর এই Motorola One Vision Plus লঞ্চ করা হবে না।
স্পেসিফিকেশন
কোম্পানি তাদের Motorola One Vision Plus ফোনটি 19:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করেছে এবং এতে ‘ইউ’ শেপের নচ আছে। এই ফোনটিতে 1080 × 2280 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.3 ইঞ্চির ফুল এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে আছে। প্রসেসিঙের জন্য এতে অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন্যাপড্রাগন 655 চিপসেট দেওয়া হয়েছে। এই ফোনে 4 জিবি র্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে।
ফোটোগ্রাফির জন্য Motorola One Vision Plus এ কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে ফ্ল্যাশ লাইটের সঙ্গে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। একই সঙ্গে এই সেটআপে 16 মেগাপিক্সেলের ওয়াইড আ্যাঙ্গেল লেন্স, 5 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং একটি ম্যাক্রো লেন্স আছে। সেলফি ও ভিডিও কলের জন্য Motorola One Vision Plus এ 25 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে।
কোম্পানির এই নতুন ফোনটি একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে সঙ্গে সিকিউরিটির জন্য Motorola One Vision Plus এর ব্যাক প্যানেলে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য এতে 4,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
