ভারতের বাজারে Motorola তাদের Razr 60 সিরিজের লাক্সারি স্মার্টফোন লঞ্চ করেছে। এই নতুন স্মার্টফোনটি Motorola Razr 60 Swarovski Edition নামে পেশ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে স্মার্টফোনটি নতুন Brilliant Collection এর অংশ হিসাবে লঞ্চ করা হয়েছে। এই প্রিমিয়াম ডিজাইনটিতে Swarovski ক্রিস্টাল এবং হাই-এন্ড টেকনোলোজির ব্যাবহার করা হয়েছে। একইসঙ্গে ব্র্যান্ডের moto buds LOOP ইয়ারবাডও পেশ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Motorola Razr 60 Swarovski Edition স্মার্টফোনের ফিচার ডিটেইলস সম্পর্কে।
Motorola Razr 60 Swarovski Edition ফোনে আকর্ষণীয় PANTONE Ice Melt কালার অপশনে লঞ্চ করা হয়েছে। এতে কুইল্টেড লেদার ইন্সপায়ার্ড ফিনিশ সহ 35 Swarovski ক্রিস্টাল বসানো হয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য 26টি ক্রিস্টাল হিঞ্জের মধ্যে অবস্থিত। এই স্মার্টফোনটির ভলিউম ক্রিজেও ক্রিস্টাল ইন্সপায়ার্ড ডিজাইন দেওয়া হয়েছে, এর ফলে স্মার্টফোনটিতে আরও লাক্সারি লুক পাওয়া যাচ্ছে। একইসঙ্গে কোম্পানির পক্ষ থেকে প্রিমিয়াম ক্রসবডি কেস দেওয়া হচ্ছে, এর ফলে স্মার্টফোনটি ফ্যাশন আইকন হয়ে উঠতে পারে।
কোম্পানির বক্তব্য অনুযায়ী gesture-controlled video recording ফিচার সহ এটি বিশ্বের প্রথম ফ্লিপ স্মার্টফোন। এই ফিচারের মাধ্যমে ইউজাররা তাদের হাতের সাহায্যে রেকর্ডিং শুরু, বন্ধ বা পজ করতে পারবে। ফটোগ্রাফির জন্য স্মার্টফোনটিতে 50MP OIS প্রাইমারি ক্যামেরা, 13MP আল্ট্রা ওয়াইড + ম্যাক্রো লেন্স এবং moto AI সাপোর্টেড 32MP কোয়াড পিক্সেল সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে। সবচেয়ে বড় বিশেষত্ব হল স্মার্টফোনটিতে 3.6 ইঞ্চির এক্সটারনাল pOLED ডিসপ্লে এবং Google Gemini AI ইন্ট্রিগ্রেশন রয়েছে, এর মাধ্যমে ইউজাররা স্মার্টফোনটি ওপেন না করেই AI অ্যাসিস্ট্যান্স, লাইভ ট্রান্সক্রিপশন এবং কনটেন্ট উপভোগ করতে পারবেন।
দুর্দান্ত বিল্ড কোয়ালিটি সহ স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটিতে Titanium-reinforced hinge ব্যাবহার করা হয়েছে, এটি 5 লক্ষের বেশি ফোল্ড টেস্ট করা হয়েছে। স্মার্টফোনটিতে Gorilla Glass Victus প্রোটেকশন এবং জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP48 রেটিং দেওয়া হয়েছে। তবে স্মার্টফোনে LTPO pOLED প্যানেল দিয়ে তৈরি 6.9 ইঞ্চির ইনার স্ক্রিন রয়েছে, এর ফলে ক্রিজ ছাড়াই একটি স্মুথ এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। এই স্মার্টফোনটিতে 4500 এমএএইচ ব্যাটারি এবং 30W টার্বো পাওয়ার চার্জিং যোগ করা হয়েছে। জানিয়ে রাখি আগের Motorola razr 60 স্মার্টফোনেও একই স্পেসিফিকেশন দেওয়া হয়েছিল, তবে এবার প্রিমিয়াম ডিজাইন এবং ইউনিক লুক সহ পেশ করা হয়েছে।
কোম্পানির তাদের moto buds LOOP (Swarovski Edition) ইয়ারবাড লঞ্চ করেছে। এই ইয়ারবাডটি Swarovski ক্রিস্টাল ডিজাইন সহ পেশ করা হয়েছে। এই ইয়ারবাডটিতে 12mm ড্রাইভার্স, Spatial Audio + EVO, CrystalTalk AI এবং 37 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে। এই ইয়ারবাডটি মাত্র 10 মিনিট চার্জ করলে 3 ঘন্টা পর্যন্ত প্লেব্যাক উপভোগ করা যাবে।
নতুন কালেকশনটি ভারতের বাজারে 2025 সালের 11 সেপ্টেম্বর থেকে Flipkart, Motorola.in এবং সিলেক্টেড রিটেইল স্টোরের মাধ্যমে সেল করা হবে। Razr 60 Swarovski Edition স্মার্টফোনটির 8GB + 256GB সিঙ্গেল স্টোরেজ ভেরিয়েন্ট 54,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে, যা অফারের পর স্মার্টফোনটি 49,999 টাকা দামে সেল করা হবে। অন্যদিকে Moto Buds LOOP Swarovski Edition ইয়ারবাডটি 24,999 টাকা দামে পেশ কর হয়েছে। উভয়ের কম্বো একসঙ্গে কিনতে চাইলে লঞ্চ প্রাইস রাখা হয়েছে 64,999 টাকা এবং অফারে এটি 59,999 টাকার বিনিময়ে কেনা যাবে।
Motorola Razr 60 Swarovski Edition স্মার্টফোনটি বাজারে উপস্থিত Samsung Galaxy Z Flip6, Oppo Find N3 Flip এবং Tecno Phantom V Flip 2 স্মার্টফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। এটি Swarovski ক্রিস্টাল এবং Pantone-validated কালারের দিক দিয়ে মোটোরোলা মডেলটি এগিয়ে থাকতে পারে। যারা লাক্সারি এবং ইউনিক স্মার্টফোন পছন্দ করেন, তাদের জন্য এই স্মার্টফোনটি ডিজাইন করা হয়েছে।
যেসব ইউজাররা একটি প্রিমিয়াম এবং লিমিটেড এডিশনের স্মার্টফোন খুঁজছেন, সেইসব ইউজারদের জন্য দুর্দান্ত ফিচার এবং ডিজাইন সহ Motorola Razr 60 Swarovski Edition স্মার্টফোনটি একটি ভালো অপশন হবে। যারা প্রিমিয়াম ডিজাইন ছাড়াই শুধুমাত্র ফ্লিপ স্মার্টফোন চাইছেন, তাঁরা অন্যান্য অপশন দেখতে পারেন।
