Home খবর Jio ইউজারদের বিনামূল্যে দেওয়া হবে 100GB ক্লাউড স্টোরেজ, জানালেন আম্বানি

Jio ইউজারদের বিনামূল্যে দেওয়া হবে 100GB ক্লাউড স্টোরেজ, জানালেন আম্বানি

রিলায়েন্স ইন্ডাস্ট্রির 47তম বার্ষিক অনুষ্ঠানে (Annual General Meeting) রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন গ্লোবাল মোবাইল ট্রাফিকের 8 শতাংশ জিওর দখলে রয়েছে। কম খরচের কারণে সব ধরনের ইউজাররা জিওর প্ল্যান উপভোগ করতে পারেন। এই 8 বছরে জিও বিশ্বের সবচেয়ে বড়ো ডেটা কোম্পানিতে পরিণত হয়েছে। অন্যদিকে আম্বানি AI এভরিওয়্যার ফর এভরিওয়ান ভিশনকে সাপোর্ট করে Jio AI-ক্লাউড ওয়েলকাম অফারের কথা ঘোষণা করেছেন।

100জিবি পর্যন্ত ফ্রি ক্লাউড স্টোরেজ

মুকেশ আম্বানি জিওর ইউজারদের জন্য 100GB পর্যন্ত বিনামূল্যে ক্লাউড স্টোরেজ দেওয়ার কথা ঘোষণা করেছেন। এই স্টোরেজের মাধ্যমে ইউজাররা তাদের সমস্ত ছবি, ভিডিও, ডেটা এবং অন্যান্য ডিজিটাল কনটেন্ট এবং ডেটা সুরক্ষিতভাবে সেভ করে রাখতে ও অ্যাক্সেস করতে পারবেন। তিনি আরও জানিয়েছেন যেসব ইউজারদের বেশি স্টোরেজের প্রয়োজন কোম্পানির কাছে তাদের জন্য বাজারে সবচেয়ে কম খরচে ক্লাউড স্টোরেজ অপশন থাকবে।

দীপাবলির আগেই আসবে Jio AI ক্লাউড ওয়েলকাম অফার

AGM এর মঞ্চে দাঁড়িয়ে মুকেশ আম্বানি বলেছেন “আমরা এই বছর দীপাবলির আগেই Jio AI-ক্লাউড ওয়েলকাম অফার লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছি। এটি একটি শক্তিশালী এবং সাশ্রয়ী সমাধান হতে চলেছে। এর মাধ্যমে ক্লাউড ডেটা স্টোরেজ এবং ডেটা পরিচালিত AI পরিষেবাগুলি সব ক্ষেত্রে সবার জন্য প্রযোজ্য হবে।”

জামনগরে তৈরি হবে Gigawatt-scale, AI-ready ডেটা সেন্টার

AGM চলাকালীন আম্বানি জানিয়েছেন রিলায়েন্স গুজরাটের জামনগরে Gigawatt-scale, AI-ready ডেটা সেন্টার তৈরি করবে। এছাড়াও কাটিং এজ AI প্রোগ্রাম ডেভেলপ করার জন্য Jio Institute এর সঙ্গে হাত মেলানো হয়েছে। আম্বানি আরও মনে করেন বর্তমান যুগে দাঁড়িয়ে AI পরিষেবা কোনো বিলাসিতা নয়, বরং প্রত্যেক মানুষের কাছে প্রতিটি ডিভাইসে AI ফিচার থাকা প্রয়োজন।

দেশের সর্বত্র পাওয়া যাবে AI এর বেনিফিট

আম্বানির বক্তব্য অনুযায়ী চারটি সেক্টরে সবচেয়ে বেশি AI এর সুবিধা পাওয়া যাবে। এই চারটি সেক্টর হল- অ্যাগ্রিকালচার – AI Farmers (চাষ সংক্রান্ত রিসার্চ, সার ও কীটনাশক সম্পর্কিত সমস্ত তথ্য), এডুকেশন- AI Teachers (হাই কোয়ালিটি এডুকেশনের জন্য), হেল্থকেয়ার- AI Doctors (ভারতকে একটি স্বাস্থ্য ও ফিটনেস সচেতন দেশ গ্রে তোলার জন্য) এবং Small Business (ক্ষুদ্র ব্যাবসা)- (AI এর মাধ্যমে কুটির শিল্প ও ছোট ব্যাবসাগুলির সাহায্যের জন্য)। এইসব পদ্ধতিতে দেশের বিভিন্ন সেক্টরে সাহায্যে করে ভারতকে আরও উন্নত করে তোলা যাবে।