টেক জগতের অন্যতম বড় কোম্পানি স্যামসাং তাদের ফ্যানদের জন্য একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে ভারতের বাজারে তাদের Samsung Galaxy A07 5G ফোনটি সম্পর্কে অফিসিয়ালি ঘোষণা করে দেওয়া হয়েছে। কোম্পানি এই ফোনটির ফিচার ও স্পেসিফিকেশন প্রকাশ করে দেওয়া হয়েছে এবং আগামী মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ফোনটির দাম জানিয়ে দেওয়া হবে। এই পোস্টে Samsung Galaxy A07 5G ফোনটির ডিটেইলস সম্পর্কে আলোচনা করা হল।
Samsung Galaxy A07 5G ফোনে 1600 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7-ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট এবং 800nits ব্রাইটনেস সাপোর্ট করে। এর সঙ্গে স্ক্রিনের সুরক্ষার জন্য এতে 2-স্টেপ টেম্পার্ড গ্লাস লেয়ার যোগ করা হয়েছে।
কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ফোনটির প্রসেসর সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে সম্প্রতি গ্লোবাল মার্কেটেও এই ফোনটি অ্যানাউন্স করা হয়েছে। এই ফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর রয়েছে। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.0GHz থেকে 2.4GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। জানিয়ে রাখি এটি দুই বছর পুরনো একটি চিপসেট এবং ভারতেও একই প্রসেসর সহ ফোনটি লঞ্চ করা হলে ইউজাররা যথেষ্ট নিরাশ হবেন।
ফটোগ্রাফির জন্য Samsung Galaxy A07 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশ সহ f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর এবং f/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2MP ডেপ্থ সেন্সর যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
Samsung Galaxy A07 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। মনে করিয়ে দিই গত বছর সেপ্টেম্বর মাসে লঞ্চ করা Galaxy A06 ফোনে 5000mAh ব্যাটারি যোগ করা হয়েছিল। অর্থাৎ ব্যাটারির দিক থেকে Galaxy A07 5G ফোনটিতে বড়সড় আপগ্রেড করা হয়েছে। এই নতুন ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 25W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।
Samsung Galaxy A07 5G ফোনটির গ্লোবাল মডেলে IP54 রেটিং দেওয়া হয়েছে। ফলে ফোনটি জলের ছিটা থেকে সুরক্ষিত থাকবে। স্যামসাং সাধারণত তাদের স্মার্টফোনে দীর্ঘ ওএস আপডেট দেয়। Galaxy A07 ফোনেও এই ধারা অব্যাহত রয়েছে। ভারতে এই ফোনটি 6 জেনারেশন ওএস আপডেট এবং 6 বছর সিকিউরিটি আপডেট সহ পেশ করা হয়েছে।
Samsung Galaxy A07 5G ফোনটির ভারতীয় দাম এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি। তবে ফোনটির 4GB RAM + 128GB Storage ভেরিয়েন্ট 15,999 টাকা দামে লঞ্চ করা হবে বলে শোনা যাচ্ছে। একইভাবে এই ফোনের 6GB RAM + 128GB Storage মডেল 17,999 টাকা দামে লঞ্চ করা হতে পারে। ফোনটির সঠিক দাম জানার জন্য আগামী সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
