মোটোরোলা ফ্যানদের জন্য সুখবর! কোম্পানি ঘোষণা করেছে ভারতে তাদের নতুন ফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। ব্র্যান্ডের পক্ষ থেকে আসন্ন ফোনের নাম জানানো হয়নি, তবে এটি Motorola Edge 70 5G ফোন হবে বলে আশা করা হচ্ছে। মোটোরোলা তাদের অফিসিয়াল এক্স প্ল্যাটফর্মের মাধ্যমে ফোনের টিজার জারি করেছে। নিচে ফোনের টিজার ভিডিও শেয়ার করা হয়েছে।
Battery that beats the clock. Coming Soon.
Go further. Do more. Never miss out on what’s next. 🔥 #Motorola #ComingSoon pic.twitter.com/cv4LFAaWZ7— Motorola India (@motorolaindia) October 27, 2025
কোম্পানির পক্ষ থেকে শেয়ার করা টিজার ভিডিওতে কামিং সুন লেখা রয়েছে। মোটোরোলার আপকামিং ফোনটি বড় ব্যাটারি সহ লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে। কোম্পানি ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কে জানায়নি, তবে একবার ফুল চার্জ করলে বেশ কিছুদিন ব্যাকআপ পাওয়া যাবে বলে জানানো হয়েছে। আগেই জানিয়েছি কোম্পানি তাদের আসন্ন ফোনের নাম এবং লঞ্চ ডেট শেয়ার করেনি। আপকামিং ফোনের নতুন আপডেট আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।
সম্প্রতি ভারতের BIS সার্টিফিকেশন প্ল্যাটফর্মে মটোরোলার ‘জি’ সিরিজের Moto G76 5G ফোনটি লিস্টেড হয়েছিল। আমাদের ধারনা অনুযায়ী কোম্পানির টিজ করা ফোনটি ম্ভবত এই ফোনই হতে পারে। শুধুমাত্র BIS সার্টিফিকেশন সাইটেই নয়, বরং 3C, EEC এবং TENAA সার্টিফিকেশন সাইটেও XT2537-4 মডেল নাম্বার সহ ফোনটি লিস্টেড হয়েছিল। এই লিস্টিঙের মাধ্যমে Moto G76 5G ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছিল। নিচে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
TENAA সার্টিফিকেশন সাইটে এই ফোনটি 6,790এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি সহ লিস্টেড হয়েছে। অর্থাৎ, Moto G76 ফোনটিতে 7,000mAh ব্যাটারি থাকতে পারে। মটোরোলা ইন্ডিয়া তাদের টিজারে ফোনটিতে বড় ব্যাটারি থাকবে বলে জানিয়েছে। এই লিঙ্ক মাধ্যমে আপকামিং ফোনটি Moto G76 হবে বলে আভাস পাওয়া যাচ্ছে। অন্যদিকে বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে বলে জানা গেছে।
TENAA লিস্টিঙে Moto G76 ফোনটি 1080 x 2400 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.72 ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে সহ দেখা গেছে। এই TFT প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 16.7 মিলিয়ন কালার সাপোর্ট করবে। লিস্টিং অনুযায়ী এই ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফিচার থাকতে পারে। কোনো সার্টিফিকেশন সাইটের মাধ্যমেই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি, তবে টেনা লিস্টিং অনুযায়ী ফোনটির অক্টাকোর প্রসেসর 2.4GHz ক্লক স্পীডে কাজ করবে।
TENAA লিস্টিঙের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Moto G76 ফোনটি 6GB, 8GB এবং 12GB RAM সহ 128GB, 256GB এবং 512GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হবে। লিস্টিং অনুযায়ী ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই সেটআপে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর দেওয়া হবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।
