প্রতি সপ্তাহে ইউজাররা OTT প্ল্যাটফর্মে নতুন প্রকাশিত ওয়েব সিরিজ এবং সিনেমাগুলির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। তাই আমরা প্রতি সপ্তাহে নতুন OTT রিলিজ সম্পর্কে তথ্য দিই। এই সপ্তাহটিও OTT দর্শকদের জন্য দুর্দান্ত হতে চলেছে। কারণ এই সপ্তাহে OTT প্ল্যাটফর্মে The Trial, Kohrra এবং Isha-E-Nadaan এর মতো সিনেমা এবং ওয়েবসিরিজ রিলিজ হচ্ছে। এই শো এবং সিনেমাগুলি Disney Plus Hotstar , Netflix এবং Amazon Prime Video তে রিলিজ পেতে চলেছে৷ আরও পড়ুন: 50MP ডুয়াল ক্যামেরা এবং Dimensity 6020 SoC সহ লঞ্চ হবে Vivo Y27 5G স্মার্টফোন
এই সপ্তাহে রিলিজ হওয়া সিনেমা এবং ওয়েব সিরিজের তালিকা
- The Trial
- Kohrra
- Isha-E-Nadaan
- College Romance Final Season
- Bird Box Barcelona
The Trial
কোর্টরুম ড্রামা নিয়ে নির্মিত এই সিরিজে কাজলকে একজন সাবলীল আইনজীবী, মা ও স্ত্রীর ভূমিকায় দেখা যাবে। এই সিরিজে তিনি নয়নিকা সেনগুপ্তের ভূমিকায় অভিনয় করবেন, যাকে তার জীবনের কঠিন পরিস্থিতির সাথে লড়াই করতে দেখা যাবে।
- IMDb রেটিং – NA
- কোথায় দেখবেন – Disney Plus Hotstar
- স্টার কাস্ট- কাজল, কুব্রা সাইত, ফ্লোরা সাইনি
- রিলিজ ডেট – 14 জুলাই
Kohrra
টিভির পর OTT তে অভিনয়ের মাধ্যমে দর্শকমনে জায়গা করে নিয়েছেন বরুন সোবতি। এটি তার নতুন ওয়েব সিরিজ। এই সিরিজে তাকে একটি হত্যার রহস্য সমাধান করতে দেখা যাবে।
- IMDb রেটিং – NA
- কোথায় দেখতে পাবেন – Netflix
- স্টার কাস্ট- শাবিন্দর ভিকি, বরুণ বাদোলা, বরুন সোবতি
- রিলিজ ডেট – 15 জুলাই
Ishq-E-Nadaan
রোমান্টিক ছবি Ishq-E-Nadaan সরাসরি OTT-তে রিলিজ হতে চলেছে। এই সিনেমায় মোহিত রায়না, লারা দত্ত ভূপতি, শ্রিয়া পিলগাঁওকর, সুহেল নায়ার এবং কানওয়ালজিৎ সিং প্রমুখ অভিনয় করেছেন।
- IMDb রেটিং – NA
- কোথায় দেখবেন – Jiocinema
- স্টার কাস্ট – নীনা গুপ্তা, লারা দত্ত, মোহিত রায়না
- রিলিজ ডেট – 14 জুলাই
College Romance Season 4
তিনটি সফল সিজনের পর এবার কলেজ College Romance Season 4 রিলিজ হতে চলেছে। এই সিজনে সব বন্ধুদের ফাইনাল ইয়ারে মজা করতে দেখা যাবে।
- IMDb রেটিং – NA
- কোথায় দেখবেন – SonyLIV
- স্টার কাস্ট – অপূর্ব অরোরা, গগন রোদা, কেশব সাধনা, নূপুর নাগপাল, মনজোত সিং
- রিলিজ ডেট – 14 জুলাই
Bird Box Barcelona
‘Bird Box’-এর সিক্যুয়েল ‘Bird Box Barcelona’ রিলিজের জন্য প্রস্তুত। এই সিরিজটি একজন বাবা এবং মেয়ের কাহিনির উপর বেস করে তৈরি করা হয়েছে যারা একটি ডিস্টোপিয়ান ভবিষ্যতে বেঁচে থাকার চেষ্টা করছে।
- IMDb রেটিং – NA
- কোথায় দেখবেন – Netflix
- স্টার কাস্ট – জর্জিনা ক্যাম্পবেল, মারিও ক্যাসে, দিয়েগো ক্যালভা
- রিলিজ ডেট – 14 জুলাই
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
