Home খবর ফের অগ্নিকাণ্ড ইলেকট্রিক স্কুটারে! চলন্ত স্কুটার থেকে লাফ দিয়ে নিজের প্রাণ বাঁচালেন ডেলিভারি বয়

ফের অগ্নিকাণ্ড ইলেকট্রিক স্কুটারে! চলন্ত স্কুটার থেকে লাফ দিয়ে নিজের প্রাণ বাঁচালেন ডেলিভারি বয়

বর্তমান সময়ে মোবাইল ফোনের মতোই ইলেকট্রিক স্কুটারগুলিতে আগুন লাগার ঘটনা সাধারণ ব্যাপার হয়ে উঠেছে। আরও একবার মাঝ রাস্তায় একটি ইলেকট্রিক স্কুটারে অগ্নিকাণ্ডের ঘটনা হইচই ফেলে দিয়েছে।এবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের নয়ডায়। মিডিয়া রিপোর্ট অনুসারে, নয়ডার কোতোয়ালি সেক্টর-113 এলাকার সেক্টর-78 এর মেন রোডে বিগ বাস্কেটের ডেলিভারি বয় এর ইলেকট্রিক স্কুটারে হঠাৎ আগুন লেগে যায়। ঘটনাস্থলে ওই ডেলিভারি বয় কোনোমতে চলন্ত স্কুটার থেকে লাফ দিয়ে নিজের প্রাণ বাঁচায়। আরও পড়ুন: PUBG মোবাইল হ্যালোইন পার্টিতে অংশগ্রহণ করুন এবং জিতে নিন দারুণ পুরস্কার

ফায়ার ব্রিগেডের গাড়ি এসে আগুন নেভায়

খবর অনুসারে, ইলেকট্রিক স্কুটারে আগুন বেড়ে যেতে দেখে সেখানে উপস্থিত লোকজন ফায়ার ব্রিগেডকে খবর দেয়, ফায়ার ব্রিগেডের গাড়ি যথাসময়ে পৌঁছে ইলেকট্রিক স্কুটারের আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল এবং স্কুটিটি পুড়ে ছাই হয়ে গেছিল।

মিডিয়া রিপোর্ট অনুসারে, নয়ডা সেক্টর-78-এর CIVITECH STADIA এর সামনে মেইন রোডে যেই ইলেকট্রিক স্কুটারে আগুন ধরেছিল সেটি বিগ বাস্কেটের ডেলিভারি বয় চন্দ্র প্রকাশের স্কুটার। তবে ইলেকট্রিক স্কুটারে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। ভিকটিম চন্দ্র প্রকাশ জানিয়েছেন যে তিনি সেক্টর-80 এর বিগ বাস্কেট স্টোর থেকে CIVITECH STADIA সোসাইটিতে অর্ডার ডেলিভারি করতে যাচ্ছিলেন এবং CIVITECH STADIA এর সামনে পৌঁছলে হঠাৎ তার ইলেকট্রিক স্কুটিতে আগুন ধরে যায়। আরও পড়ুন: 12 মাসের ভ্যালিডিটি যুক্ত BSNL এর এই রিচার্জ প্ল্যানে পাবেন প্রচুর ডেটা এবং কলিং

তবে যেই ইলেকট্রিক স্কুটারটিতে আগুন লেগেছে সেটি কোন কোম্পানির ই-স্কুটার সেটা এখনও জানা যায়নি। তবে একটা বিষয় ভালো যে এই পুরো ঘটনায় কেও হতাহত হয়নি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন