একটা সময় ছিল যখন মজবুত বিল্ড কোয়ালিটির জন্য নোকিয়া ফোন যথেষ্ট জনপ্রিয় ছিল। হাত থেকে পড়ে গেলে বা শক্ত কিছুর সঙ্গে ধাক্কা লাগলেও ফোনের কোনো ক্ষতি হত না। কোম্পানির এই পরিচয় ধরে রাখার জন্য নোকিয়া এবার Nokia 123 Shield নামের একটি নতুন বাটন ফোন লঞ্চ করেছে। এই কীপ্যাড ফোনে ডিউরেবল বডি দেওয়া হয়েছে। এই নতুন ফোনটির ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
Nokia 123 Shield ফোনের নাম দেখেই বোঝা যাচ্ছে এই ফোনে অত্যন্ত স্ট্রং বডি রয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটিতে ডাস্ট ও ওয়াটার রেজিস্টেন্স ডিজাইন যোগ করা হয়েছে, ফলে ধূলো থেকে ফোনটি যেমন সুরক্ষিত থাকবে তেমনই ফোনটির ভেতরে জল ঢুকবেও না। এমনকি মাটিতে পড়ে গেলেও এই ফোনের কোনো ক্ষতি হবে না।
Nokia 123 Shield ফোনে 2.4 ইঞ্চির QVGA ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটির ডিসপ্লের নিচে T9 কীপ্যাড যোগ করা হয়েছে। ফোনের স্ক্রিনের ওপরে স্পিকার অবস্থিত এবং নিচে Nokia ব্র্যান্ডিং রয়েছে। তবে মজার ব্যাপার হল ফোনটির সামনের দিকে নোকিয়া লেখা হলেও, ব্যাক প্যানেলে HMD ব্র্যান্ডিং দেওয়া হয়েছে।
জানিয়ে HMD ফিনল্যান্ডের একটি কোম্পানি এবং বিগত বেশ কয়েক বছর ধরে এই কোম্পানিই নোকিয়া ব্র্যান্ডের ফোন তৈরি করে চলেছে। নোকিয়া ব্র্যান্ডের স্মার্টফোন তৈরির পাশাপাশি এই কোম্পানি বর্তমানে ভারত সহ বিভিন্ন মার্কেটে তাদের নিজস্ব স্মার্টফোন সেল করা শুরু করেছে। তাই অনেকেই মনে করছেন অদূর ভবিষ্যতে বাজারে নোকিয়ার পাশাপাশি HMD ফিচার ফোন দেখা যাবে।
Nokia 123 Shield ফোনটি একটি 2G ফিচার ফোন, যা মজবুত ও স্ট্রং সিগন্যাল ধরার জন্য অপ্টিমাইজ করা হয়েছে। কোম্পানি জানিয়েছে এই ফোনে পরিস্কার ও সীমলেস কল কানেক্টিভিটি পাওয়া যাবে। এই ফোনটির ব্যাক প্যানেলে একটি টর্চ লাইট রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনের টর্চ Nokia 110 ফোনের টর্চের তুলনায় 300% বেশি ব্রাইট এবং অন্ধকারে যথেষ্ট উপযোগী।
গ্লোবাল বাজারে Nokia 123 Shield ফোনটি 1750mAh ব্যাটারি সহ পেশ করা হয়েছে। কোম্পানি জানিয়েছে একবার সম্পূর্ণ চার্জে এই ফিচার ফোন 19 দিন পর্যন্ত চালু থাকবে। চার্জিঙের জন্য এতে USB Type-C পোর্ট দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য ফোনটির ব্যাক প্যানেলে একটি QVGA সেন্সর যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনে 3.5mm অডিও জ্যাক রয়েছে।
এই ফোনটি S30+ অপারেটিং সিস্টেমে কাজ করে এবং এতে Unisoc SC6531E প্রসেসর যোগ করা হয়েছে। এই ফিচার ফোনটিতে 4MB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে এবং মেমরি কার্ডের সাহায্যে এই ফোনের স্টোরেজ 32GB পর্যন্ত বাড়ানো যায়। এই ফোনটিতে একটি মাইক ও একটি স্পিকার রয়েছে এবং বিনোদনের জন্য কিছু গেমের সঙ্গে ওয়্যারলেস এফএম রেডিও দেওয়া হয়েছে। এই ফোনটির ওজন মাত্র 108 গ্রাম।
