Home খবর বাজারে এল নতুন এন্ট্রি লেভেল স্মার্টফোন Nokia C02, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

বাজারে এল নতুন এন্ট্রি লেভেল স্মার্টফোন Nokia C02, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

Highlights

নোকিয়া ব্র্যান্ডের মালিক কোম্পানি HMD Global আজ লো বাজেট সেগমেন্টে নতুন স্মার্টফোন Nokia C02 লঞ্চ করেছে। এই এন্ট্রি লেভেল স্মার্টফোনটি Android 12 (Go edition) এর সঙ্গে পেশ করা হয়েছে এবং এটি 2GB RAM সহ কাজ করে। এই ফোনটির মধ্য দিয়ে দীর্ঘদিন পর কোনো স্মার্টফোন রিমুভেবল ব্যাক প্যানেলের সঙ্গে বাজারে এল। নিচে Nokia C02 এর ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে আলোচনা করা হল। আরও পড়ুন: 120km রেঞ্জসহ লঞ্চ হল এই দুর্দান্ত ইলেকট্রিক স্কুটার, জেনে নিন দাম

Nokia C02

Nokia C02 ফোনটি 18:9 আসপেক্ট রেশিওযুক্ত 5.45 ইঞ্চির FWVGA+ ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। ফোনটির স্ক্রিন LCD প্যানেল দিয়ে তৈরি এবং বাকি অংশে পলিকার্বনেট ব্যাবহার করা হয়েছে। ফোনটিকে ওয়াটারপ্রুফ বানানোর জন্য এটিকে IP52 রেটিং দেওয়া হয়েছে। এই ফোনের ডায়মেনশন 148.7 × 71.2 × 10 এমএম এবং ওজন 191 গ্রাম।

Nokia C02 ফোনটি Android 12 (Go edition) এর সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ফোনে গুগলের গো অ্যাপগুলি ডাউনলোড এবং ইনস্টল করা যায় যা কম স্টোরেজ এবং RAM সত্ত্বেও স্মুথ কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে 1.4 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত কোয়াডকোর প্রসেসর রয়েছে। এই ফোনে 2GB RAM এর সঙ্গে 32GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে এবং মাইক্রোএসডি কার্ড ব্যাবহার করে ফোনটির স্টোরেজ 256GB পর্যন্ত বাড়ানো যায়। আরও পড়ুন: 1 মার্চ লঞ্চ হবে Vivo V27e স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

ফটোগ্রাফির জন্য Nokia C02 এর ফ্রন্ট এবং রেয়ার উভয় প্যানেলে একটি করে ক্যামেরা সেন্সর রয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশের সঙ্গে 5 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেন্সর এবং ফ্রন্ট প্যানেলে 2 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5W চার্জিং সাপোর্টেড 3000mAh ব্যাটারি রয়েছে। সবচেয়ে বড় কথা ফোনটির ব্যাক প্যানেল সরিয়ে এর ব্যাটারি বের করা যায়।

সিকিউরিটি ফিচার হিসাবে Nokia C02 তে ফেস আনলক ফিচার রয়েছে। এছাড়া এই ফোনে ব্লুটুথ 4.2 এবং 3.5 এমএম জ্যাক রয়েছে। এই নোকিয়া ফোনে 2 বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।
কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি Dark Cyan এবং Charcoal কালারে পেশ করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কোম্পানি এই ফোনটির দাম থেকে পর্দা সরায়নি। আরও পড়ুন: 60Km রেঞ্জসহ বাজারে এল নতুন ইলেকট্রিক স্কুটার, জেনে নিন দাম

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন