Home খবর ভারতের বাজারে শুরু হল Nothing Phone (3) স্মার্টফোনের সেল, জেনে নিন দাম, অফার ও স্পেসিফিকেশন

ভারতের বাজারে শুরু হল Nothing Phone (3) স্মার্টফোনের সেল, জেনে নিন দাম, অফার ও স্পেসিফিকেশন

এই মাসের শুরুতেই বাজারে Nothing Phone (3) স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে। কোম্পানির প্রথম ‘আসল ফ্ল্যাগশিপ’ ফোন হিসাবে Nothing তাদের Glyph Interface সরিয়ে একটি নতুন ডট ম্যাট্রিক্স ডিজাইন লঞ্চ করেছে। একইসঙ্গে 79,999 দামের স্মার্টফোনটি লঞ্চ করে ইউজারদের মধ্যে সমালোচনায় রয়েছে। Phone (3) স্মার্টফোনটির দামের জন্য এটি সরাসরি প্রিমিয়াম ফ্ল্যাগশিপ মডেলের লিস্টে জায়গা করে নিয়েছে। অর্থাৎ এবার এই স্মার্টফোনটি iPhone 16 এবং Samsung Galaxy S25 স্মার্টফোনগুলির সঙ্গে প্রতিযোগিতার সম্মখিত হতে চলেছে। তবে এই স্মার্টফোনটি বেশ কিছু সমালোচনার মুখোমুখি হয়েছে। কারণ এই দামের স্মার্টফোনটিতে মিড-রেঞ্জের চিপসেট দেওয়া হয়েছে।

এবার ভারতের বাজারে অফিসিয়ালি Nothing Phone (3) স্মার্টফোনের সেল শুরু হয়েছে। গতকাল দুপুর 12টা থেকে Flipkart, Flipkart Minutes, Vijay Sales, Croma এবং অন্যান্য রিটেইলস স্টোরের মাধ্যমে সেল করা হচ্ছে। এই স্মার্টফোনের ভ্যানিলা মডেলের 12GB RAM এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 79,999 টাকা এবং 16GB RAM এবং 512GB স্টোরেজ সহ হাই-এন্ড ভেরিয়েন্টের দাম 89,999 টাকা রাখা হয়েছে। সিলেক্টেড ক্রেডিট কার্ডে 5,000 টাকা পর্যন্ত ছাড় এবং এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে, এর ফলে স্মার্টফোনটির দাম প্রায় 62,000 টাকা হবে।

Nothing Phone (3) এর বিশেষত্ব

বিশেষত্ব হল Phone (3) স্মার্টফোনটিতে ট্রান্সপ্যারেন্ট ব্যাক ডিজাইন রয়েছে। এতে নতুন Glyph Matrix সেকেন্ডারি ডিসপ্লে এবং অ্যাসেম্যাট্রিক্যাল ক্যামেরা সিস্টেম দেওয়া হয়েছে। এই Glyph Matrix ডিসপ্লে LED লাইটের একটি ক্লাস্টার রয়েছে, এর ফলে নোটিফিকেশন অর্থাৎ ম্যাজেজ এবং গেম চলাকালীন Glyph Toys হিসাবে ভিজুয়াল পাওয়া যায়। কোম্পানির বক্তব্য অনুযায়ী আগের মডেলের তুলনায় Glyph LED লাইটের জন্য একটি ন্যাচারাল এভোলিউশন দেখা যায়। এই নতুন ডিসপ্লে ফিচার ইউজারদের জন্য কতটা উপযোগী হবে, নাকি এটা শুধুমাত্রই একটি গিমিক সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু বলা সম্ভব নয়।

স্মার্টফোনটিতে শক্তিশালী মিড-রেঞ্জ Snapdragon 8s Gen 4 চিপসেট দেওয়া হয়েছে। আগের Phone (2) স্মার্টফোনে ব‍্যাবহৃত Snapdragon 8+ Gen 1 SoC চিপসেটের তুলনায় এটি 36% ফাস্ট CPU পারফরমেন্সে, 88% ফাস্ট GPU স্পীড এবং 60% বেশি AI প্রসেসিং দিতে সক্ষম। এটি একটি বড় আপগ্রেড, তবে এখনও পর্যন্ত এটি একটি ফ্ল্যাগশিপ লেভেলের চিপসেট না। 35,000 টাকা চেয়ে কম দামে POCO F7 এবং iQOO Neo 10 স্মার্টফোনেও একই প্রসেসর রয়েছে।

Nothing এর Phone (3) স্মার্টফোনে আপগ্রেডেড ক্যামেরা সেটআপ রয়েছে। এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে তিনটি 50MP সেন্সের এবং ফ্রন্টে 50MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। স্মার্টফোনটির ব্যাক প্যানেলে OIS ফিচারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর, OIS ফিচার সহ 50MP পেরিস্কোপ ক্যামেরা, 3x অপটিক্যাল জুম, 6x লসলেস জুম ও 60x পর্যন্ত AI সুপার রেজোলিউশন জুম এবং 50MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Phone (3) স্মার্টফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। আগের Phone (2) মডেলের 32MP সেন্সরের থেকে একটি বড় আপগ্রেড।

Nothing এর ফ্ল্যাগশিপ স্মার্টফোনটিতে 5,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 65W ফাস্ট চার্জিং, 15W ওয়্যারলেস চার্জিং এবং রিভার্স চার্জিং সাপোর্ট করে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যাটারি একদিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। এই স্মার্টফোনটির বিশেষত্ব এর ওয়্যারলেস চার্জিং।

স্মার্টফোনটির ফ্রন্টে 6.67 ইঞ্চির ফ্লেক্সিবল AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 4500 নিটস পিক ব্রাইটনেস এবং HDR10+ সাপোর্ট করে। এই স্মার্টফোনটি Android 15 এবং Nothing OS 3.5 সহ লঞ্চ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী Phone (3) স্মার্টফোনটিতে 5 বছরের মেজার OS আপডেট এবং 7 বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে Q3 2025 এ Phone (3) স্মার্টফোনের Android 16 এবং Nothing OS 4.0 আপডেট রোলআউট করা হবে।

Nothing বাজারে তাদের ইউনিক ডিজাইন এবং ক্লিন, কাস্টমাইজেবল UI সহ স্মার্টফোনের জন্য একটি অন্যতম ব্র্যান্ড হয়ে উঠেছে। তবে Phone (3) ফোনটির বেশি দামের কারণে প্রাইস-সেন্সিটিভ মার্কেটে চাপে পড়তে পারে। যারা অসাধারণ এবং ইউনিক লুক সহ ক্লিন অ্যান্ড্রয়েড পারফরমেন্স পছন্দ করেন, 79,999 টাকা দামে Phone (3) স্মার্টফোনটি তাদের জন্য পেশ করা হয়েছে।

এই প্রাইস সেগমেন্টে বাজারে একাধিক প্রতিদ্বন্দ্বী থাকলেও, Nothing এখনও দারুণ এক্সপেরিয়েন্স দিতে সক্ষম। বিশেষভাবে সফটওয়্যারের দিক থেকে কোম্পানির আগের ফোনগুলি ইউজারদের মধ্যে যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে।