Home খবর ভারতে লঞ্চ হল Nothing Phone (3a) এবং (3a) Pro স্মার্টফোন, দেখে নিন ট্রান্সপারেন্ট ডিজাইন ও স্পেসিফিকেশন

ভারতে লঞ্চ হল Nothing Phone (3a) এবং (3a) Pro স্মার্টফোন, দেখে নিন ট্রান্সপারেন্ট ডিজাইন ও স্পেসিফিকেশন

আজকের দিনে দাঁড়িয়ে নাথিং সেইসব ব্র্যান্ডের লিস্টে নিজের স্থান করে নয়েছে যারা হাতে গোনা ফোনের দৌলতে বাজারে যথেষ্ট জনপ্রিয়তা দখল করে নিয়েছে। আজ কোম্পানি তাদের দুটি নতুন Nothing Phone (3a) এবং Phone (3a) Pro স্মার্টফোন ভারতে লঞ্চ করেছে। এটি ইউনিক ডিজাইন সহ ট্রান্সপারেন্ট ফোন, এতে glyph light interface দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক নাথিং ফোন 3এ সিরিজের ডিটেইলস সম্পর্কে।

Nothing Phone (3a) এবং (3a) Pro এর ডিজাইন

Nothing Phone (3a) এবং (3a) Pro ফোনটি গ্লাস প্যানেল দিয়ে তৈরি। একদিকে Phone 3a ফোনটিতে হরিজন্টাল শেপে তিনটি ক্যামেরা লেন্স দেওয়া হয়েছে, অন্যদিকে Phone 3a Pro ফোনটিতে সার্কুলার শেপের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই দুটি স্মার্টফোনের ক্যামেরা সেটআপের চারপাশে Glyph Interface দেওয়া হয়েছে, এতে তিনটি লাইট স্ট্রিপ রয়েছে। এই লাইট স্ট্রিপ নোটিফিকেশন এলে জ্বলে উঠবে।

কোম্পানি তাদের ধারা বজায় রেখে নতুন Nothing Phone (3a) সিরিজ ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেল সহ লঞ্চ করেছে। এর ফলে ফোনের ভেতরের পোর্ট, স্ক্রু এবং সার্কিট বোর্ড বাইরে থেকেই দেখা যাচ্ছে। নতুন Nothing Phone ফোনটির ডানদিকের ফ্রেমে Essential Key বাটন দেওয়া হয়েছে, এর মাধ্যমে বিভিন্ন ধরনের ফাংশনে কাজ করা যাবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটিতে 100% recycled aluminium ব্যাবহার করা হয়েছে।

কোম্পানির পক্ষ থেকে Nothing Phone (3a) এবং (3a) Pro 5G Phone ফোনে জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য IP64 রেটিং দেওয়া হয়েছে। Nothing Phone (3a) ফোনের ডায়মেনশন 163.52×77.50×8.35mm এবং ওজন 201 গ্রাম হবে। অন্যদিকে (3a) Pro 5G ফোনে ডায়মেনশন  163.52×77.50×8.39mm এবং ওজন 211 গ্রাম হবে।

Nothing Phone (3a) এবং (3a) Pro এর ক্যামেরা

ফটোগ্রাফির জন্য Nothing Phone (3a) Pro ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এফ/1.88 অ্যাপারর্চারযুক্ত 50 মেগাপিক্সেল Samsung OIS প্রাইমারি সেন্সর সহ এফ/2.55 অ্যাপারর্চারযুক্ত 50 মেগাপিক্সেল Sony Periscope লেন্স এবং এফ/2.2 অ্যাপারর্চারযুক্ত 120° FOV সহ 8 মেগাপিক্সেল Ultra-wide অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য Nothing Phone (3a) ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে Pro মডেলের মতো এফ/1.88 অ্যাপারর্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল প্রাইমারি Samsung OIS সেন্সর সহ এফ/2.0 অ্যাপারর্চারযুক্ত 50 মেগাপিক্সেল Samsung Telephoto লেন্স এবং এফ/2.2 অ্যাপারর্চারযুক্ত 120° FOV সহ 8 মেগাপিক্সেল Ultra-wide অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে।

নাথিং ফোন ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা
Phone (3a) 50MP + 50MP Periscope + 8MP 50MP Selfie
Phone (3a) Pro 50MP + 50MP Telephoto + 8MP 32MP Selfie

 

সেলফি ও ভিডিও কলের জন্য Nothing Phone (3a) ফোনে এফ/2.2 অ্যাপারর্চারযুক্ত 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং Phone (3a) Pro ফোনে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। Phone (3a) Pro ফোনের ক্যামেরা 6x in-sensor zoom এবং 60x ultra zoom সহ কাজ করে। একইভাবে ইউজাররা Phone (3a) ফোনের ক্যামেরা মডিউলে 4x in-sensor এবং 30x ultra zoom উপভোগ করতে পারবে।

Nothing Phone (3a) এবং (3a) Pro এর স্পেসিফিকেশন

ডিসপ্লে

Nothing Phone (3a) এবং (3a) Pro 5G ফোনে 1080 x 2392 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.77 ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে রয়েছে। পাঞ্চ-হোল স্টাইলের ফ্লেক্সিবল AMOLED প্যানেলে দিয়ে তৈরি এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 1000Hz গেমিং মোড টাচ স্যাম্পেলিং রেট এবং 3000nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ফোন দুটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং Panda Glass প্রোটেকশন যোগ করা হয়েছে।

প্রসেসর

Nothing Phone 3a সিরিজ Android 15 এবং NothingOS 3.1 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য Phone (3a) এবং (3a) Pro ফোনে 4nm ফেব্রিকেশনে তৈরি 2.5GHz ক্লক স্পীডযুক্ত কোয়ালকমের স্ন্যাপড্রাগন 7এস জেন 3 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।

এই ফোনদুটিতেই Qualcomm Hexagon NPU সাপোর্ট করে, এর ফোনের AI ক্ষমতা বেড়ে যায়। কোম্পানির পক্ষ থেকে Nothing Phone (3a) এবং (3a) Pro ফোনে 3 জেনারেশন অ্যান্ড্রয়েড ওএস আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হয়েছে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য Nothing Phone (3a) এবং (3a) Pro 5G ফোনে 50 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটি 19 মিনিটে 50% চার্জ হয় এবং 56 মিনিটে 1% থাকে 100% পর্যন্ত চার্জ হতে সক্ষম।

Nothing Phone (3a) এবং (3a) Pro এর দাম

Nothing Phone (3a) এর দাম

Nothing Phone (3a) Pro এর দাম

11 মার্চ থেকে Nothing Phone (3a) এবং (3a) Pro ফোনের সেল শুরু হবে এবং কোম্পানির পক্ষ থেকে HDFC, IDFC Frist ব্যাঙ্ক ও OneCard এর মাধ্যমে কিনলে 2,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হবে। Nothing Phone (3a) ফোনটি Black, White এবং Blue কালার অপশনে, অন্যদিকে Nothing Phone (3a) Pro ফোনটি Black এবং White কালার অপশনে সেল করা হবে।