Home খবর 27 নভেম্বর ভারতে লঞ্চ হতে চলেছে Nothing Phone (3a) Lite স্মার্টফোন, ফ্লিপকার্টে লাইভ হল মাইক্রো সাইট

27 নভেম্বর ভারতে লঞ্চ হতে চলেছে Nothing Phone (3a) Lite স্মার্টফোন, ফ্লিপকার্টে লাইভ হল মাইক্রো সাইট

অক্টোবর মাসে Nothing তাদের Phone (3a) Lite ফোনটি গ্লোবাল বাজারে লঞ্চ করেছিল। এবার ভারতের বাজারে ফোনটির লঞ্চ ডেট ঘোষণা করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে এই মাসের মধ্যেই ভারতে Nothing Phone (3a) Lite ফোনটি লঞ্চ করা হবে। একইসঙ্গে একটি স্পেশাল এডিশন ফোন লঞ্চ করা হবে। এই সম্পর্কে এখনও পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি। তবে ফ্লিপকার্টের মাধ্যমে আপকামিং লাইট মডেলের মাইক্রো সাইট লাইভ হয়ে গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Nothing Phone (3a) Lite ফোনের লঞ্চ ডেট এবং ফিচার ডিটেইলস সম্পর্কে।

ফ্লিপকার্টের মাইক্রোসাইটের মাধ্যমে জানা গেছে 2025 সালের আগামী 27 নভেম্বর Nothing Phone (3a) Lite ফোনটি লঞ্চ করা হবে। এই দিন দুপুর 12 টা সময়ে ফোনটি লঞ্চ করা হবে। এই সাইটের মাধ্যমে ফোনের দাম এবং ফিচার সম্পর্কেও জানা গেছে। এর মাধ্যমে বোঝা যাচ্ছে ফোনটি আগের মডেলের মতো হতে চলেছে।

মাইক্রোসাইটের মাধ্যমে গ্লোবাল মডেলের Black এবং White কালার অপশন দেখা গেছে। জানিয়ে রাখি আগেই Nothing Phone (3a) Lite ফোনটি গ্লোবাল বাজারে লঞ্চ করা হয়েছিল, তাই নিচে আপকামিং Nothing Phone (3a) Lite ফোনের গ্লোবাল স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

Nothing Phone (3a) Lite ফোনটিতে 6.77 ইঞ্চির AMOLED ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন 1080×2392 পিক্সেল রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট ও 3000 nits ব্রাইটনেস সাপোর্ট করে। এর ফলে ফোনটি আউটডোরের ক্ষাত্রেও দুর্দান্ত ভিজিবিলিটি পাওয়া যায়।

প্রসেসিঙের জন্য Nothing Phone (3a) Lite ফোনটিতে 4nm ফ্যাব্রিকেশনে তৈরি 2.5GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7300 Pro প্রসেসর রয়েছে। গ্রাফিক্সের জন্য ফোনটিতে ARM Mali-G615 MC2 GPU দেওয়া হয়েছে। ফোনটি 8GB RAM সহ 128GB এবং 256GB দুটি স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি Android 15 এবং Nothing OS 3.5 অপারেটিং সিস্টেম সহ কাজ করে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটিতে 3 বড় Android আপগ্রেড পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য ফোনটির রেয়ার প্যানেলে 50MP ওয়াইড ক্যামরা, 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো সেন্সর রয়েছে। একইভাবে ফ্রন্টে 16MP ওয়াইড সেলফি ক্যামরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 5000mAh ব্যাটারি রয়েছে এবং এই ব্যাটারি চার্জ করার জন্য 33W ফাস্ট ওয়ার্ড চার্জিং এবং 5W রিভার্স ওয়্যার্ড চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

Nothing Phone (3a) Lite ফোনটিতে আন্ডার–ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অ্যাক্সেলরোমিটার, প্রক্সিমিটি সেন্সর, জাইরোস্কোপ এবং কম্পাস সেন্সর রয়েছে। কনেক্টিভিটির জন্য ফোনটিতে 5G নেটওয়ার্ক, Wi-Fi 6, Bluetooth 5.3, NFC এবং USB Type-C 2.0 পোর্টের মতো ফিচার দেওয়া হয়েছে।

যারা কম দামে ইউনিক ডিজাইন এবং পারফরমেন্সের পাশাপাশি ভালো ক্যামেরা ও সফটওয়্যার সহ ফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য Nothing Phone (3a) Lite ফোনটি ভালো অপশন হতে পারে। ভারতে লঞ্চ হওয়ার পর ফোনটি মিড-রেঞ্জ সেগমেন্টে Realme 15, iQOO Z10 এবং Redmi Note 14 Pro 5G ফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। তবে Nothing ব্র্যান্ড তাদের আলাদা ডিজাইন, অ্যাডভান্স ফিচার এবং সফটওয়্যার দিক দিয়ে অন্যান্য ফোনের থেকে এগিয়ে রয়েছে।

যারা স্টাইলিশ ডিজাইন, AMOLED ডিসপ্লে, ক্লিন UI এবং ভালো ব্যাটারি লাইফ সহ শক্তিশালী পারফরমেন্স চাইছেন, তাঁরা আপকামিং Nothing Phone (3a) Lite ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।