ভারতের বাজারে Nothing তাদের স্মার্টফোন রেঞ্জে পরিধি বিস্তার করতে চলেছে। কোম্পানির নতুন Nothing Phone (4b) স্মার্টফোনটি লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি ফোনের লঞ্চ ডেট জানানো হয়েছে। সবচেয়ে বড় কথা Phone (4b) ফোনটি কোম্পানির নতুন b-Series এর প্রথম স্মার্টফোন হবে। এটি বাজারে উপস্থিত a-Series এর চেয়ে লোয়ার ক্যাটাগরিতে পেশ করা হবে। এই কম দামের ইউনিক স্মার্টফোনটি ইউজারদের মধ্যে আকর্ষণীয় হয়ে উঠতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Phone (4b) ফোনের লঞ্চ ডিটেইলস সম্পর্কে।
Nothing Phone (4b) ফোনের লঞ্চ ডেট
আগামী 7 জুলাই ভারতের বাজারে Nothing Phone (4b) ফোনটি পেশ করা হবে। নিচে দেওয়া টিজারের মাধ্যমে এই তথ্য দেখা যাচ্ছে। একইসঙ্গে Flipkart এর অফিসিয়াল ওয়েবসাইটের মাইক্রোসাইটেও লঞ্চ ডেট আপডেট করে দেওয়া হয়েছে।
Nothing Phone (4b) ফোনের ডিজাইন
আগেই Nothing এর পক্ষ থেকে Phone (4b) ফোনের টিজার জারি করা হয়েছিল। সম্প্রতি প্রকাশ্যে আসা একটি স্কেচ ভিডিওর মাধ্যমে ফোনের ডিজাইন দেখা গেছে। আপকামিং ফোনটিতে কোম্পানির সিগনেচার ট্রান্সপেরেন্ট ব্ল্যাক প্যানেল দেখানো হয়েছে। তবে লিক অনুযায়ী ফোনে সিঙ্গেল রেয়ার ক্যামেরা দেওয়া হতে পারে। ফলে এটি বাজারে উপস্থিত ফোনের চেয়ে অনেকটাই আলাদা দেখাবে। তবে বর্তমানে বেশ কিছু ব্র্যান্ডের বাজেট সেগমেন্টের ফোনেও ডুয়েল ক্যামেরা সেটআপ দেওয়া হচ্ছে, সিঙ্গেল ক্যামেরা সহ এই ফোনটি ইউজারদের মধ্যে কতটা জনপ্রিয় হয়ে ওঠে সেটাই দেখার।
কেমন হতে পারে দাম?
কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত Nothing Phone (4b) ফোনের স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে জানানো হয়নি। তবে আপ্পকামিং ফোনের দাম Nothing Phone (4a) Series এর চেয়ে কম রাখা হবে বলে মনে করা হচ্ছে। বাজারে এই ফোনের প্রাথমিক দাম 37,999 টাকা রাখা হয়েছে। তা সত্ত্বেও এই ফোনটি আল্ট্রা-বাজেট স্মার্টফোন হবে না। কারণ ক্রমবর্ধমান মেমরি ও অন্যান্য কম্পোনেন্টের খরচের কারণে স্মার্টফোনের দাম বেড়েই চলেছে।
কেমন হবে নতুন Nothing b-Series?
সম্প্রতি Nothing এর কো-ফাউন্ডার Akis Evangelidis কোম্পানির নতুন প্রোডাক্ট নেমিং স্ট্র্যাটেজি সম্পর্কে জানিয়েছে। তিনি জানিয়েছেন স্মার্টফনি উপস্থিত নাম্বার দেখে এর জেনারেশন সম্পর্কে জানা যায়, তবে কোনো লেটার ফোনের প্রোডাক্ট সেগমেন্টের জন্য ব্যাবহার করা হয়।
তাঁর বক্তব্য অনুযায়ী a-Series এর অধীনে ফ্ল্যাগশিপ মডেল লঞ্চ করা হয়। তবে নতুন b-Series এমন কিছু বিশেষ ধরনের ইউজারদের কথা মাথায় রেখে ডিজাইন করা হচ্ছে। এছাড়া কোম্পানির পক্ষ থেকে পরবর্তী সময়ে Lite ব্র্যান্ডিং এর ব্যাবহার বন্ধ করে দেওয়া হবে।
যদি কোম্পানির Nothing Phone (4b) ফোনটি তাদের জনপ্রিয় ট্রান্সপেরেন্ট ডিজাইন, ক্লিন Nothing OS এবং কম দামে লঞ্চ করা হয়, তবে এটি মিড-রেঞ্জ সেগমেন্টের ইউজারদের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারে। ইউজাররা আপকামিং ফোনটি কিনতে চাইলে, আগামী মাস অর্থাৎ 7 জুলাই লঞ্চ পর্যন্ত অপেক্ষা করতে পারেন।
