Home খবর 29,999 টাকা দামে ভারতে লঞ্চ হল Nothing Phone (4b) স্মার্টফোন, রয়েছে 6000mAh ব্যাটারি এবং Glyph Interface

29,999 টাকা দামে ভারতে লঞ্চ হল Nothing Phone (4b) স্মার্টফোন, রয়েছে 6000mAh ব্যাটারি এবং Glyph Interface

ভারতের বাজারে Nothing তাদের নতুন ইউনিক আর্টিকেল Nothing Phone (4b) লঞ্চ করেছে। এটি কোম্পানির (b) সিরিজের প্রথম স্মার্টফোন। এই ফোনে কোম্পানির সিগনেচার Glyph Interface, Qualcomm Snapdragon 6 Gen 4 প্রসেসর, 6,000mAh ব্যাটারি, 50 মেগাপিক্সেল OIS ক্যামেরা, 120Hz Super AMOLED ডিসপ্লের মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন ফোনটির দাম, সেল, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

Nothing Phone (4b) ফোনের দাম এবং সেল

ভারতের বাজারে Nothing Phone (4b) ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের 8GB + 128GB মডেলের দাম রাখা হয়েছে 34,999 টাকা। এক‌ইভাবে ফোনটির 8GB + 256GB মডেল 38,999 টাকা দামে পেশ করা হয়েছে। লঞ্চ অফারে ফোনটির দামে 7.5% ইন্সট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ বোনাস সহ ফোনটির এফেক্টিভ প্রাইস পড়বে যথাক্রমে 29,999 টাকা এবং 33,699 টাকা।

আগামী 14 জুলাই 2026 থেকে Flipkart, Croma, Reliance Digital ও Vijay Sales সহ বিভিন্ন রিটেইল স্টোরের মাধ্যমে Black, White ও Blue কালার অপশনে Nothing Phone (4b) ফোনটির সেল শুরু হবে।

Nothing Phone (4b) ফোনের ডিজাইন এবং Glyph Interface

Nothing Phone (4b) ফোনে কোম্পানির ট্রান্সপারেন্ট ডিজাইন বজায় রয়েছে। এতে নতুন Glyph Bar দেওয়া হয়েছে। এর মধ্যে 45 ইন্ডিভিজুয়ালি কন্ট্রোলেবল মিনি LED লাইট যোগ করা হয়েছে। স্ক্রিন অন না করেই এতে নোটিফিকেশন, চার্জিং স্ট্যাটাস, রেকর্ডিং ইন্ডিকেটর এবং কাস্টম অ্যালার্টের মতো বিভিন্ন তথ্য দেখা যাবে। এই ফোনে IP64 ডাস্ট ও ওয়াটার রেজিস্টেন্স রেটিং রয়েছে।

কোম্পানি Royal Challengers Bengaluru (RCB) এর সঙ্গে হাত মিলিয়ে Nothing Phone (4b) RCB Edition মডেল‌ও লঞ্চ করেছে। এই মডেলটি রেড কালার ফিনিশ, RCB ব্র্যান্ডিং ও কালেক্টর এডিশন প্যাকেজিং সহ পেশ করা হয়েছে। আপাতত ব্যাঙ্গালোরের Nothing Flagship Store-এ আয়োজিত লিমিটেড ড্রপ ইভেন্টের মাধ্যমে এই মডেলটি সেল করা হচ্ছে।

Nothing Phone (4b) ফোনের স্পেসিফিকেশন

Nothing Phone (4b) ফোনে 6.77 ইঞ্চির Super AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz অ্যাডপ্টিভ রিফ্রেশ রেট, HDR10+ সাপোর্ট, 2,000nits পীক ব্রাইটনেস এবং 1,000Hz ইন্সট্যান্ট টাচ স্যাম্পেলিং রেট দিতে সক্ষম।

প্রসেসিঙের জন্য Nothing Phone (4b) ফোনে 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি নতুন Qualcomm Snapdragon 6 Gen 4 প্রসেসর যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই চিপসেট 10 লক্ষের চেয়েও বেশি AnTuTu স্কোর পেয়েছে। গেমিং এবং হেভি প্রসেসিঙের সময় ফোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে 4,400mm² ভেপার চেম্বার কুলিং সিস্টেম রয়েছে। এর ফলে 90FPS পর্যন্ত ফ্রেম রেটে BGMI এবং Call of Duty Mobile এর মতো গেমগুলি খেলা যাবে।

Nothing Phone (4b) ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে 50MP প্রাইমারি OIS সেন্সরের সঙ্গে 119° FoV এর ক্ষমতাসম্পন্ন 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। এই ক্যামেরা সেট‌আপে কোম্পানির TrueLens Engine 4 রয়েছে, ফলে Ultra XDR ইমেজিং, AI বেস্ড প্রসেসিং এবং ভালো কালার রিপ্রোডাকশন পাওয়া যাবে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

এই ফোনে 4K ভিডিও রেকর্ডিং, OIS + EIS স্টেবিলাইজেশন এবং ডুয়েল ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। Nothing Phone (4b) ফোনে ইউজাররা নতুন ফিল্টার, Signature Presets এবং Playground এর মতো টুল ব্যাবহার করতে পারবেন।

Nothing Phone (4b) ফোনে কোম্পানি এখনও পর্যন্ত তাদের সবচেয়ে বড় ব্যাটারি যোগ করেছে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 6,000mAh ব্যাটারি রয়েছে। এই ফোনটির ব্যাটারি 33W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে এবং কোম্পানির বক্তব্য অনুযায়ী মাত্র 30 মিনিটে এই ব্যাটারি 50 শতাংশ পর্যন্ত চার্জ হতে পারে।

এই ফোনটি Android 16 বেস্ড Nothing OS 4.1 অপারেটিং সিস্টেমে কাজ করে। Nothing Phone (4b) ফোনে Essential AI টুল, ChatGPT ইন্টিগ্রেশন, Google Gemini, Circle to Search, Essential Space, Essential Search, Essential Voice এবং Essential Apps এর মতো বিভিন্ন AI ফিচার দেওয়া হয়েছে। এই ফোনটিতে 3 জেনারেশন Android আপডেট এবং 6 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।

যেসব ইউজাররা 30 হাজার টাকার কাছাকাছি দামে ইউনিক ডিজাইন, তিন বছর সফটওয়্যার আপডেট, বড় ব্যাটারি, AMOLED ডিসপ্লে এবং AI ফিচার সহ নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাঁরা Nothing Phone (4b) ফোনটি দেখতে পারেন। এই ফোনটির Snapdragon 6 Gen 4 প্রসেসর, Glyph Interface এবং Nothing OS এটিকে যথেষ্ট উল্লেখযোগ্য করে তোলে। তবে যারা এই প্রাইস রেঞ্জে অন্য ব্র্যান্ডের স্মার্টফোন খুঁজছেন তাঁরা Motorola Edge 70 Fusion, Lava Lava Agni 4 ও Samsung Galaxy A27 5G ফোনগুলি কিনতে পারেন।