কোম্পানি এবার তাদের নতুন ফোনটি ‘a’-এর বদলে ‘b’ টাইটেল সহ পেশ করতে চলেছে। আগামী 7 জুলাই ভারতের বাজারে Nothing Phone 4b ফোনটি লঞ্চ করতে চলেছে। এই মিড বাজেট রেঞ্জের 5G ফোনটি 25 হাজার থেকে 35 হাজার টাকা রেঞ্জে পেশ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়নি। তবে সম্প্রতি লঞ্চের আগেই লিকের মাধ্যমে Nothing Phone 4b ফোনের স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে।
লিক হল Nothing Phone 4b ফোনের স্পেসিফিকেশন
Nothing Phone 4b ফোনটি Snapdragon 6 Gen 4 প্রসেসর সহ লঞ্চ করা হবে জানা গেছে। এই 4ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি অক্টাকোর প্রসেসর, যা 1.8GHz থেকে 2.3GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। লিক অনুযায়ী ফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড লেটেস্ট Nothing OS সহ লঞ্চ করা হবে।
Nothing Phone 4b ফোনটি LPDDR4X RAM সহ লঞ্চ করা হতে পারে, ফলে স্মুথ এবং ফাস্ট মাল্টিটাস্কিং উপভোগ করা যাবে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী 5G ফোনটি 8GB RAM সহ ভারতে লঞ্চ করা হবে এবং এটি 128GB ও 256GB স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হবে। এই নতুন নাথিং ফোনটি UFS 2.2 storage সহ পেশ করা হতে পারে।
লিক অনুযায়ী পাওয়ার ব্যাকআপের জন্য আপকামিং নাথিং ফোনে 6000mAh battery দেওয়া হবে। জানিয়ে রাখি এখনও পর্যন্ত নাথিং এর কোনো স্মার্টফোন এত বড় ব্যাটারি সহ লঞ্চ করা হয়নি। অর্থাৎ লিক সঠিক হলে Nothing Phone 4b ফোনটি কোম্পানির সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন হতে পারে। তবে গ্লোবাল বাজারে ফোনটি ভারতের তুলনায় কিছুটা ছোট ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে।
ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির জন্য Nothing Phone 4b ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। প্রকাশ্যে আসা লিক অনুযায়ী ফোনে 50 মেগাপিক্সেল OIS প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Nothing Phone 4b ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে বলে জানা গেছে।
লিক অনুযায়ী আসন্ন নাথিং ফোনে 6.7-ইঞ্চির ফুলএইচডি+ রেজোলিউশন সাপোর্টেড ডিসপ্লে দেওয়া হবে। এই AMOLED প্যানেল দিয়ে তৈরি ফ্ল্যাট স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। লিক অনুযায়ী কোম্পানির 5G ফোনটি ভারতের বাজারে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ পেশ করা হবে।
আপকামিং Nothing Phone 4b 5G ফোনটিতে কোম্পানির অন্যান্য ফোনের মতো Glyph lights দেওয়া হতে পারে। অন্যদিকে জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP64 বা IP65 রেটিং দেওয়া হতে পারে। ভারতের বাজারে স্মার্টফোনটি Black, White এবং Blue কালার অপশনে সেল করা হবে। Nothing Phone 4b ফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে কনফার্ম জানার জন্য আগামী 7 জুলাই অর্থাৎ লঞ্চের অপেক্ষা করতে হবে।
