Home খবর লঞ্চ হল গেমিং স্মার্টফোন Nubia Red Magic 11 Pro, 24GB RAM এর সঙ্গে রয়েছে বিভিন্ন শক্তিশালী ফিচার

লঞ্চ হল গেমিং স্মার্টফোন Nubia Red Magic 11 Pro, 24GB RAM এর সঙ্গে রয়েছে বিভিন্ন শক্তিশালী ফিচার

আজকের দিনে দাঁড়িয়ে প্রায় প্রতিটি কোম্পানিই তাদের ‘গেমিং স্মার্টফোন’ পেশ করে চলেছে। তবে হাই-এন্ড গেমাররা জানেন মোবাইল গেমিঙের জগতে ASUS এর ROG এবং Nubia এর Red Magic সিরিজের ফোনগুলি ঠিক কতটা শক্তিশালী। এবার চাইনিজ টেক কোম্পানি নুবিয়া গ্লোবাল বাজারে তাদের নতুন Red Magic 11 Pro স্মার্টফোন লঞ্চ করেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Red Magic 11 Pro স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে।

গেমারদের খেলার জন্য Red Magic 11 Pro স্মার্টফোনটির সাইড ফ্রেমে shoulder trigger বাটন দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটিতে 520Hz টাচ স্যাম্পেলিং রেট সহ টাচ প্যাড রয়েছে। ইউজাররা তাদের পছন্দ অনুযায়ী বাটনটি কাস্টমাইজ করতে পারবেন। এটি ট্রিগার গেমপ্যাডের মতো ফিল দেবে এবং BGMI বা COD Mobile গেমটি সহজেই উপভোগ করা যাবে।

দীর্ঘক্ষণ পর্যন্ত গেম খেলার সময়ে স্মার্টফোনটি ঠাণ্ডা রাখার জন্য নতুন AquaCore লিকুইড কুলিং সিস্টেম দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে স্মার্টফোনটিতে মাল্টি-লেয়ার হিট ডিসপেনশন এরিয়া ও 13,000mm² VC ভেপার রয়েছে, এতে 24,000 RPM স্পীডযুক্ত ইনবিল্ট ফ্যান যোগ করা হয়েছে। অর্থাৎ এই স্মার্টফোনটি প্রসেসিঙের সময় দ্রুত অতিরিক্ত গরম বাইরে বের করে দিতে পারবে।

RedMagic 11 Pro স্মার্টফোনটিতে একটি বিশেষ ধরনের Game Space মোড দেওয়া হয়েছে। এর ফলে ইউজাররা গেম খেলার সময় প্রয়োজন অনুযায়ী CPU এবং GPU পারফরমেন্স সেট করতে পারবেন। এছাড়া নিজের প্রয়োজনের হিসাবে এই স্মার্টফোনের স্ক্রিন এবং ট্রিগারস কন্ট্রোল করা যাবে। একইসঙ্গে নেটওয়ার্ক অপ্টিমাইজ করতে পারবেন এবং গেমিং চলাকালীন নোটিফিকেশন বা কল ব্লক করা যাবে।

গেমিং চলাকালীন RedMagic 11 Pro স্মার্টফোনের এক্সপিরিয়েন্স রিয়েল এবং মজার করার জন্য 4D ভাইব্রেশন ফিডব্যাক পাওয়া যাবে। অন্যদিকে স্মার্টফোনে উপস্থিত স্টেরিও স্পিকার সিস্টেম প্রতিটি হিট, ব্লাস্ট এবং গাড়ির ধাক্কার মতো সীন ও অ্যাকশনের ক্ষেত্রে ভাইব্রেশনের পাশাপাশি সাউন্ড জেনারেট করে। এই এফেক্টের দৌলতে দারুণ গেমিং এক্সপেরিয়েন্স পাওয়া যায়।

RedMagic 11 Pro স্মার্টফোনে 4.61GHz ক্লক স্পীডযুক্ত কোয়ালকমের লেটেস্ট এবং সবচেয়ে শক্তিশালী Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর রয়েছে। এই প্রসেসর সহ স্মার্টফোনটিতে RedCore R4 গেমিং চিপ যোগ করা হয়েছে, যা টাচ রেসপন্স, গ্রাফিক্স এবং ভাইব্রেশন এফেক্ট বাড়িয়ে তুলতে সক্ষম।

RedMagic 11 Pro স্মার্টফোনটিতে 2688 × 1216 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.85 ইঞ্চির 1.5K OLED BOE X10 ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট, 960Hz টাচ স্যাম্পেলিং রেট, 2592Hz PWM ডিমিং এবং 2000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। একইসঙ্গে স্মার্টফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IPX8 রেটিং যোগ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য RedMagic 11 Pro স্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। একইসঙ্গে স্মার্টফোনের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ এবং f/1.88 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল OIS প্রাইমারি সেন্সর এবং f/2.2 অ্যাপার্চারযুক্ত ও 120-ডিগ্রি FOV সাপোর্টেড 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

গ্লোবাল মার্কেটে পাওয়ার ব্যাকআপের জন্য নতুন RedMagic 11 Pro স্মার্টফোনটি 7500mAh ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছে। কোম্পানির এই বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য স্মার্টফোনটিতে 80W ফাস্ট চার্জিং এবং 80W ওয়্যারলেস চার্জিং ফিচার যোগ করা হয়েছে। স্মার্টফোনটিতে Infrared সেন্সর, 3.5mm হেডফোন জ্যাক, এবং 3 মাইক্রোফোন রয়েছে। জানিয়ে রাখি এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 16 এবং REDMAGIC OS 11 সহ পেশ করা হয়েছে।

RedMagic 11 Pro স্মার্টফোনটি ইউএসে $699 (প্রায় 62,000 টাকা) দামে লঞ্চ করা হয়েছে, এটি স্মার্টফোনের 12GB RAM + 256GB স্টোরেজ অপশনের। একইসঙ্গে স্মার্টফোনটির 16GB RAM + 512GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম $799 (প্রায় 70,000 টাকা) রাখা হয়েছে। অন্যদিকে টপ মডেল 24GB RAM + 1TB স্টোরেজ ভেরিয়েন্ট দামে $999 (প্রায় 88,000 টাকা) দামে পেশ করা হয়েছে।