Home খবর খুব শীঘ্রই শেষ হতে চলেছে OnePlus 10 Pro স্মার্টফোনের অপেক্ষা, জেনে নিন কবে হবে এই অসাধারণ স্মার্টফোনটি লঞ্চ

খুব শীঘ্রই শেষ হতে চলেছে OnePlus 10 Pro স্মার্টফোনের অপেক্ষা, জেনে নিন কবে হবে এই অসাধারণ স্মার্টফোনটি লঞ্চ

OnePlus কোম্পানি OnePlus 10 series টিকে খুব শীঘ্রই লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই চাইনিজ স্মার্টফোন কোম্পানির সম্পর্কে বলা হচ্ছে যে এই কোম্পানি ওয়ানপ্লাস সিরিজটিকে 2022 এর জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে লঞ্চ করতে পারে। কিন্তু এই কোম্পানি‌টি নিজের নতুন ফ্ল‍্যাগশিপ স্মার্টফোনগুলি মার্চ অথবা এপ্রিলে লঞ্চ করে। ওয়ানপ্লাসের এই স্মার্টফোনটিকে Samsung Galaxy S22 সিরিজের পরে লঞ্চ করা হবে। টিপস্টার Max Jambor OnePlus 10 Pro স্মার্টফোনটি‌র গ্লোবাল এবং চাইনা লঞ্চ টাইমলাইন সম্পর্কে তথ্য শেয়ার করেছে। এখানে আমরা আপনাকে OnePlus 10 Pro স্মার্টফোনে‌র লঞ্চ ডিটেইলস, স্পেসিফিকেশন্স এবং অন‍্যান‍্য ফিচার সম্পর্কে জানাবো।

OnePlus 10 Pro স্মার্টফোনে‌র লঞ্চ টাইমলাইন

OnePlus 10 Pro স্মার্টফোনটিকে সর্বপ্রথম চীনে লঞ্চ করা হবে। লিক রিপোর্ট অনুযায়ী কোম্পানির আপকামিং ফ্ল‍্যাগশিপ স্মার্টফোনটিকে জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে লঞ্চ করা হবে। টিপস্টার Jambor OnePlus 10 Pro স্মার্টফোনে‌র চাইনা লঞ্চ সম্পর্কে তথ্য শেয়ার করেছে। কিন্তু এর আগে তিনি হিন্ট দিয়েছিলেন যে এই ফোনটিকে কোম্পানি 2022 এর মার্চ অথবা এপ্রিলে লঞ্চ করতে পারে। এটি মজার ঘটনা যে এখনো পর্যন্ত OnePlus 10 স্মার্টফোনটি‌র লঞ্চ সম্পর্কে কোনো রুমার সামনে আসেনি। কিন্তু আমরা আশা করছি যে এই ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন সিরিজের প্রো মডেলটিকেও খুব শীঘ্রই লঞ্চ করা হবে।

OnePlus 10 Pro স্মার্টফোনটি‌র সম্পর্কে আগেও বহু লিক রিপোর্ট সামনে এসেছে। OnePlus 10 Pro এর নতুন লিক রিপোর্টে এই ফোনের ডিজাইন সম্পর্কে জানতে পারা গেছে যা OnLeaks শেয়ার করেছে। ওয়ানপ্লাসের আপকামিং স্মার্টফোনে স্কোয়ার শেপের ক‍্যামেরা মডিউল দেওয়া হবে। এই ক‍্যামেরা মডিউলে 3টি ক‍্যামেরা সেন্সর এবং LED ফ্ল‍্যাশ‌ দেওয়া থাকবে। ওয়ানপ্লাসের এই ফোনে 6.7-ইঞ্চির কার্ভ AMOLED ডিসপ্লে সহ পাঞ্চহোল কাট‌আউট দেওয়া হবে।

OnePlus 10 Pro ফোনটিকে Qualcomm এর Snapdragon 898 SoC অথবা Snapdragon 8 Gen 1 চিপসেট সহ পেশ করা যেতে পারে। ওয়ানপ্লাসের এই ফোনে 5,000mAh এর ব‍্যাটারী সহ 65W/125W ফাস্ট চার্জিং টেকনোলজি দেখা যেতে পারে। গুজব শোনা যাচ্ছে যে ওয়ানপ্লাসের এই ফোনের অপারেটিং সিস্টেম‌টিকে Oppo এর সাথে মিলিত হয়ে তৈরি করা হবে। এখনো পর্যন্ত ওয়ানপ্লাস আপকামিং স্মার্টফোনটি‌র সম্পর্কে কোনো অফিসিয়াল তথ্য শেয়ার করেনি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন