Home খবর MediaTek Dimensity 9000 প্রসেসর সহ লঞ্চ হতে পারে OnePlus 10 স্মার্টফোন

MediaTek Dimensity 9000 প্রসেসর সহ লঞ্চ হতে পারে OnePlus 10 স্মার্টফোন

MediaTek সম্প্রতি চীনে তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ ডাইমেনসিটি 9000 প্রসেসর লঞ্চ করেছে। এই প্রসেসর লঞ্চ হওয়ার পর থেকে, চীনের অনেক স্মার্টফোন MediaTek Dimensity 9000 চিপসেট সহ পেশ করা হয়েছে। বর্তমানে ভারতে MediaTek-এর এই চিপসেট সহ কোনও স্মার্টফোন লঞ্চ করা হয়নি। MediaTek এর ম্যানেজিং ডিরেক্টর অঙ্কু জৈন নিশ্চিত করেছেন যে ভারতেও খুব শীঘ্রই এই চিপসেটের সাথে স্মার্টফোন লঞ্চ করা হতে পারে। তিনি জানিয়েছেন যে OnePlus স্মার্টফোনটি ভারতে দ্বিতীয় কোয়াটারে MediaTek Dimensity 9000 প্রসেসর সহ লঞ্চ হতে চলেছে।

MediaTek Dimensity 9000 প্রসেসর সহ লঞ্চ হতে পারে OnePlus 10

OnePlus 10 লঞ্চের আগেই অনেক লিক রিপোর্ট সামনে এসেছে। যদিও কোম্পানির তরফে এখনও পর্যন্ত অফিসিয়াল ভাবে কিছুই জানানো হয়নি। কোম্পানি যতক্ষণ না নিশ্চিত করছে ততক্ষণ পর্যন্ত এটা বলা যায় যে OnePlus 10 স্মার্টফোনটি MediaTek Dimensity 9000 প্রসেসরের সঙ্গে পেশ করা হতে পারে।OnePlus-এর এই স্মার্টফোনটি 2022 সালের দ্বিতীয় ত্রৈমাসিকে পেশ করা হতে পারে।

OnePlus ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে OnePlus 10R স্মার্টফোনটি MediaTek Dimensity 8100 চিপসেট সহ পেশ করা হবে। এই স্মার্টফোনটি ইতিমধ্যেই কোম্পানির ইন্ডিয়া ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে। OnePlus-এর তালিকা থেকে বোঝা যাচ্ছে যে OnePlus 10R শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে। OnePlus-এর এই ফোনটি ভারতে 28 এপ্রিল লঞ্চ হতে পারে। OnePlus-এর সামার লঞ্চ ইভেন্টে OnePlus 10, OnePlus Nord CE 2 Lite 5G এবং OnePlus Nord Buds OnePlus লঞ্চ করা যেতে পারে।

আসন্ন OnePlus 10 স্মার্টফোনটি সম্পর্কে বর্তমানে খুব বেশি তথ্য সামনে আসে নি। তবে OnePlus এর এই আসন্ন স্মার্টফোনটি সম্পর্কে আর খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না। সম্ভবত এই OnePlus স্মার্টফোনটি MediaTek এর Dimensity 9000 চিপসেটের সাথে লঞ্চ করা যেতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন