Home খবর 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা এবং 6000mAh ব্যাটারি সহ লঞ্চ হল Oneplus 13R, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

50MP ট্রিপল রেয়ার ক্যামেরা এবং 6000mAh ব্যাটারি সহ লঞ্চ হল Oneplus 13R, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

বছরের শুরুতেই Oneplus বাজারে তাদের Oneplus 13 ফোনটি লঞ্চ করেছে। এর সঙ্গে মিড রেঞ্জ বাজেটে Oneplus 12R ফোনের সাক্সেসার হিসাবে Oneplus 13R পেশ করা হয়েছে। এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর যোগ করা হয়েছে। এই ফোনটি সেগমেন্টের যে কোনো স্মার্টফোনকে কড়া টক্কর দিতে সক্ষম। Oneplus 13R ফোনের দাম, অফার, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Oneplus 13R ফোনের দাম এবং সেল

ভারতের বাজারে Oneplus 13R ফোনটি 12GB RAM + 256GB স্টোরেজ এবং 16GB RAM + 512GB স্টোরেজ সহ দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই দুটি মডেলের দাম রাখা হয়েছে যথাক্রমে 42,999 টাকা এবং 49,999 টাকা। আগামী 13 জানুয়ারি থেকে শপিং সাইটের পাশাপাশি অফলাইন স্টোরের মাধ্যমে ফোনটি সেল করা হবে।

Oneplus 13R ফোনের স্পেসিফিকেশন

ডিজাইন

Oneplus 13R ফোনটি গ্লাস ম্যাটেরিয়াল সহ পেশ করা হয়েছে এবং ফোনটির ফ্রেম অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। ফোনটির ব্যাক প্যানেলে রিং স্টাইলের ক্যামেরা ব্র্যাকেট যোগ করা হয়েছে। এই ফোনের ডানদিকের প্যানেলে ভলিউম রকার ও পাওয়ার বাটন এবং বাঁদিকে অ্যালার্ট স্লাইডার অবস্থিত। সবদিক থেকে ফোনটির লুক যথেষ্ট প্রিমিয়াম। ফোনটির ব্যাক প্যানেলের গ্লাস প্যানেল Corning Gorilla Glass GG7i দিয়ে প্রোটেক্টেড

কোম্পানির আগের ফোনে কার্ভ ডিজাইন থাকলেও এবার আইফোনের মতো বক্স ডিজাইন ব্যাবহার করা হয়েছে। Oneplus 13R ফোনটির ডায়মেনশন 161.7 x 75.8 x 8 mm। অর্থাৎ ফোনটি যথেষ্ট স্লিম। এই ফোনের ওজন 206, ওজন কিছুটা হালকা হলে ভালো হত বলে মনে করা হচ্ছে। জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP65 রেটিং দেওয়া হয়েছে।

ডিসপ্লে

Oneplus 13R ফোনে 2780×1264 পিক্সেল রেজোলিউশন সহ 6.78 ইঞ্চির Full HD+ ডিসপ্লে যোগ করা হয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 4500nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়াও এই স্ক্রিনে 450ppi পিক্সেল ডেনসিটি, 1–120Hz ডায়নামিক রিফ্রেশ রেট এবং LTPO 4.1 সহ Pro-XDR রয়েছে।

প্রসেসর

প্রসেসিঙের জন্য Oneplus 13R ফোনে Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর দেওয়া হয়েছে। Kryo 980 আর্কিটেকচারে তৈরি এই প্রসেসর 3.3GHz ক্লক স্পীডে রান করে। গ্রাফিক্সের জন্য এই ফোনে 903MHz ক্লক স্পীডযুক্ত Adreno 750 GPU যোগ করা হয়েছে।

স্টোরেজ

কোম্পানি তাদের Oneplus 13R ফোনটি 12GB এবং 16GB RAM সহ দুটি ভেরিয়েন্টে পেশ করেছে। এর সঙ্গে এই দুটি মডেলে 256GB ও 512GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এই ফোনে LPDDR5X RAM এবং UFS 4.0 স্টোরেজ টেকনোলজি দেওয়া হয়েছে।

গেমিং

সুন্দর গেমিং এক্সপেরিয়েন্সের জন্য এই ফোনে 9925 mm² ডুয়েল ক্রিয়ো ভেলোসিটি ভেপার চেম্বার যোগ করা হয়েছে, যার ফলে হেভি প্রসেসিঙের সময়ও ফোনটি ঠাণ্ডা থাকে। এছাড়াও গেমারদের কথা মাথায় রেখে এতে হ্যাপ্টিক মোটর দেওয়া হয়েছে। এতে বিশেষ পারফরমেন্স মোড রয়েছে, এটি অন করে হাই গ্রাফিক্স সহ দারুণ গেম উপভোগ করা যায়।

অপারেটিং সিস্টেম

OnePlus 13R ফোনটি OxygenOS 15.0 এবং Android 15 সহ পেশ করা হয়েছে। এই ফোনে 4 বছর পর্যন্ত ওএস এবং 6 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।

AI

OnePlus 13R ফোনে বিভিন্ন AI ফিচার দেওয়া হয়েছে। এই ফোনের AI Detail Boost এবং AI Unblur ফিচারের মাধ্যমে ছবির ডিটেইলস বাড়ানো এবং ব্লার ফটো স্পষ্ট করা যাবে। এছাড়া AI Reflection Eraser ফিচার ব্যাবহার করে ছবির কোয়ালিটি আরও সুন্দর করে তোলা যাবে।

এছাড়াও এই ফোনে বিভিন্ন AI প্রোডাক্টিভ টুল যোগ করা হয়েছে। এগুলির মধ্যে Intelligent Search, Circle to Search, AI Notes ও PassScan উল্লেখযোগ্য। দৈনন্দিন কাজে এইসব ফিচার যথেষ্ট উপযোগী হয়ে উঠবে।

রেয়ার ক্যামেরা

ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে 50MP Sony LYT-700 OIS সেন্সর দেওয়া হয়েছে। 1/1.56 ইঞ্চি মাপের এই সেন্সর ƒ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন এবং 84 ডিগ্রী ফিল্ড অফ ভিউ সাপোর্ট করে।

এই সেটআপের সেকেন্ডারি সেন্সর হিসাবে 50MP টেলিফটো লেন্স যোগ করা হয়েছে। 1/2.75 ইঞ্চি মাপের এই সেন্সর ƒ/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন এবং 2X অপটিক্যাল জুম সাপোর্ট করে।

এই সেটআপে 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। এই সেন্সরের সাইজ 1/4 ইঞ্চি এবং এটি ƒ/2.2 অ্যাপার্চারযুক্ত। এই সেন্সর 112 ডিগ্রী ফিল্ড অফ ভিউ সাপোর্ট করে। এই ফোনের ক্যামেরায় প্রায় সব ধরনের জনপ্রিয় ক্যামেরা মোড দেওয়া হয়েছে।

Oneplus 13R ফোনের ক্যামেরা Full HD 60fps এবং 4K 60fps ভিডিও তুলতে সক্ষম। সবচেয়ে বড় কথা ভিডিওগ্রাফির জন্যও এই ফোনটি OIS সাপোর্ট করে।

ফ্রন্ট ক্যামেরা

Oneplus 13R ফোনে সেলফি ও ভিডিও কলের জন্য 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। 1/3.09 ইঞ্চি সাইজের এই সেন্সর ƒ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন এবং স্টেবিলাইজেশনের জন্য এতে EIS ফিচার রয়েছে। এই ক্যামেরা 82 ডিগ্রী ফিল্ড অফ ভিউ সাপোর্ট করে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus 13R ফোনে 80W SUPERVOOC চার্জিং সাপোর্টেড 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি মাত্র 52 মিনিটের মধ্যে 1 থেকে 100 শতাংশ পর্যন্ত চার্জ হতে পারে।

কানেক্টিভিটি

এই ডুয়েল সিম ফোনের উভয় স্লটে ন্যানো সিম বেবহার করতে হয় এবং দুটি সিমই 5G সাপোর্ট করে। এই ফোনে ওয়াইফাই কানেক্টভিটির জন্য 2.4GHz, 5GHz, 6GHz এবং 7GHz WiFi সাপোর্ট করে। এছাড়াও এই ফোনে Bluetooth 5.4 রয়েছে।