Home খবর ভারতে লঞ্চ হল OnePlus 13s, রয়েছে স্টাইলিশ লুক, অ্যাডভান্স ফিচার এবং শক্তিশালী স্পেসিফিকেশনের দারুণ কম্বিনেশন

ভারতে লঞ্চ হল OnePlus 13s, রয়েছে স্টাইলিশ লুক, অ্যাডভান্স ফিচার এবং শক্তিশালী স্পেসিফিকেশনের দারুণ কম্বিনেশন

দীর্ঘ প্রতীক্ষা ও সমালোচনার পর অবশেষে ভারতে OnePlus 13s স্মার্টফোন লঞ্চ হয়ে গেছে। OnePlus 13 এবং OnePlus 13R ফোনের পর এটি এই সিরিজের তৃতীয় স্মার্টফোন। OnePlus 13s ফোনে কোম্পানির পক্ষ থেকে ফ্ল্যাগশিপ ফিচারের পাশাপাশি কম্প্যাক্ট ডিজাইন দেওয়া হয়েছে। স্টাইলিশ লুক ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষমতাসম্পন্ন OnePlus 13s ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে আলোচনা করা হল।

OnePlus 13s ফোনের দাম

ভারতে OnePlus 13s ফোনটি 12GB RAM সহ পেশ করা হয়েছে। ফোনটির 256GB মডেলের দাম 54,999 টাকা এবং 512GB ভেরিয়েন্টের দাম 59,999 টাকা রাখা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনের দামে SBI ব্যাঙ্ক অফার দেওয়া হচ্ছে, যার ফলে এই ফোনটি 5,000 টাকা ছাড়ে কেনা যাবে। আজ থেকেই OnePlus 13s ফোনের প্রিবুকিং শুরু হয়ে গেছে এবং আগামী 12 জুন থেকে Green Silk, Black Velvet ও Pink Satin কালার অপশনে ফোনটি সেল করা হবে।

OnePlus 13s ফোনের ডিজাইন

কোম্পানির OnePlus 13s ফোনটি কম্প্যাক্ট ডিজাইনের স্মার্টফোন এবং এটিকে Handiest OnePlus Phone এর তকমা দেওয়া হয়েছে। ফোনটির ডিসপ্লের চারদিকে মাত্র 1.34mm চওড়া আলট্রা থিন সাইড বেজল দেওয়া হয়েছে। ফোনটির থিকনেস মাত্র 71.7mm। ফোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে বিশেষ ধরনের 3D ডিজাইন ব্যাবহার করা হয়েছে।

ফোনটির বাঁদিকের ফ্রেমে কাস্টোমাইজেবল Plus Key রয়েছে, যার সাহায্যে অ্যালার্ট স্লাইডারের সঙ্গে ফোনের বিভিন্ন ফিচার কুইক অ্যাক্সেস করা যায়। এছাড়াও এই বাটন প্রেস করে ফোনের OnePlus AI ব্যাবহার করা যায় এবং টাস্ক কম্যান্ড দেওয়া যায়।

OnePlus 13s ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে

OnePlus 13s ফোনে 2640 x 1216 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.32-ইঞ্চির Full HD+ 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। LTPO AMOLED প্যানেল দিয়ে তৈরি এই ম্পাক্ত ফ্ল্যাট ডিসপ্লে 1-120Hz ডায়নামিক রিফ্রেশ রেট, 1600nits ব্রাইটনেস এবং 460ppi পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে। এছাড়াও এই স্ক্রিনে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং কর্নিং গোরিলা গ্লাস প্রোটেকশন যোগ করা হয়েছে।

পারফরমেন্স

OnePlus 13s 5G ফোনটি অ্যান্ড্রয়েড 15 বেসড OxygenOS 15.0 কাস্টম স্কিনে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 প্রসেসর রয়েছে। 3nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর চিপে 3.53GHz ক্লক স্পীডযুক্ত হেক্সাকোর এবং 4.32GHz ক্লক স্পীডযুক্ত ডুয়েল কোর দেওয়া হয়েছে। এর সঙ্গে সুন্দর গ্রাফিক্সের জন্য এই ফোনে Adreno 830 GPU যোগ করা হয়েছে।

স্টোরেজ

ভারতে OnePlus 13s 5G ফোনটি 12GB RAM সহ লঞ্চ করা হয়েছে। এছাড়াও Expandable RAM ফিচারের সাহায্যে ফোনটির RAM এর ক্ষমতা বাড়ানো যায়। হেভি গেমিং ও স্মুথ মাল্টি টাস্কিঙের জন্য এতে LPDDR5X RAM এবং UFS 4.0 স্টোরেজ টেকনোলজি রয়েছে।

ক্যামেরা

OnePlus 13s 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চার, 24mm ফোকাল লেন্থ ও OIS ফিচার সহ 50MP Sony LYT700 প্রাইমারি সেন্সর এবং f/2.0 অ্যাপার্চার ও 2x অপটিক্যাল জুম সাপোর্টেড 50MP টেলিফটো লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus 13s 5G ফোনে 5,850mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 80W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

OnePlus 13s ফোনের ফিচার

OnePlus 13s ফোনের প্রতিদ্বন্দ্বী

স্মার্টফোন দাম
iPhone 16e 59,999 টাকা
realme GT 7 Pro 59,999 টাকা
Samsung Galaxy S25 FE 59,999 টাকা
iQOO 13 54,999 টাকা