Home খবর OnePlus 15 ফোনে এসেছে AirDrop এর মতো ফিচার, এবার iPhone ও Mac ডিভাইসেও করা যাবে ফাইল শেয়ার

OnePlus 15 ফোনে এসেছে AirDrop এর মতো ফিচার, এবার iPhone ও Mac ডিভাইসেও করা যাবে ফাইল শেয়ার

OnePlus 15 স্মার্টফোন ইউজারদের জন্য একটি নতুন ফিচার এসে গেছে। অর্থাৎ এই ডিভাইস থেকে সরাসরি iPhone, iPad ও Mac ডিভাইসে ফাইল শেয়ার করা যাবে। সবচেয়ে বড় কথা এই ফিচার Android এর Quick Share ফিচারের মাধ্যমে কাজ করে। এক‌ই সঙ্গে এটি Apple এর AirDrop প্রোটোকল সাপোর্ট করে। রিপোর্ট অনুযায়ী গত 9 জুন থেকে এই ফিচার রোল‌আউট শুরু হয়ে গেছে এবং অনেক ইউজার OnePlus Community forums প্ল্যাটফর্মে ইতিমধ্যে এই বিষয়ে জানিয়েছেন। চলুন জেনে নেওয়া যাক এই নতুন ফিচারের ডিটেইলস সম্পর্কে।

সিস্টেম আপডেট ছাড়াই পাওয়া যাবে এই ফিচার

এই নতুন ফিচারের জন্য কোনো বড়সড় সিস্টেম আপডেটের প্রয়োজন নেই। শুধুমাত্র Google Play Store এর মাধ্যমে Quick Share অ্যাপ আপডেট করতে হবে। আপডেট করার পর OnePlus 15 ফোনে iPhone সহ অন্যান্য Apple ডিভাইসের সঙ্গে ফাইল শেয়ার সাপোর্ট শুরু হয়ে যাবে।

কিভাবে করবে কাজ?

ফাইল শেয়ার করার জন্য OnePlus 15 ইউজারদের Quick Share visibility অপশনে “Everyone” সেট করতে হবে। এক‌ইভাবে iPhone ইউজারদের Control Center এ গিয়ে AirDrop সেটিংস “Everyone for 10 minutes” অন করতে হবে। এর পর উভয় ডিভাইস একে অপরকে ডিটেক্ট করে নেবে এবং AirDrop এর মতো সহজেই ফাইল শেয়ার করা যাবে। এতে ফাইল বেস্ট কোয়ালিটিতে ট্রান্সফার হয় এবং এক্ষেত্রে কোনো ক্লাউড স্টোরেজ ব্যাবহার হয় না বলে জানানো হয়েছে।

এইসব ফোনে পাওয়া যাবে ফিচার

2025 সালের নভেম্বর মাসে Google তাদের Pixel 10 সিরিজে প্রথম AirDrop ফিচার পেশ করেছিল। এর পর ধীরে ধীরে Pixel 9 Series, Samsung Galaxy S24, Galaxy S25, Galaxy S26, OPPO Find X8 Series, Vivo X300 Ultra, HONOR Magic V6 ও Xiaomi 17T Pro এর মতো বিভিন্ন ফোনে এই ফিচার যোগ করা হয়েছে।

Google এই বছরের শুরুতে OnePlus কোম্পানিকেও সেইসব ব্র্যান্ডের লিস্টে যোগ করে নিয়েছে যেগুলি 2026 সালে এই ফিচার সাপোর্ট করবে। তাই OnePlus 15 ফোনে যে এই ফিচার পাওয়া যাবে এই বিষয়ে কোনো সন্দেহ থাকার কারণ নেই।

OnePlus 15 ফোনের ডিটেইলস

OnePlus 15 ফোনে 6.78-ইঞ্চির QHD+ LTPO OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 2772 x 1272 পিক্সেল রেজোলিউশন সহ সাধারণত 120Hz ও গেমিঙের সময় 165Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই এই ডিসপ্লেতে 450ppi পিক্সেল ডেনসিটি এবং 1800nits ব্রাইটনেস দিতে সক্ষম। সিকিউরিটির জন্য এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।

প্রসেসিঙের OnePlus 15 ফোনে Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর রয়েছে। 3nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 4.6GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Adreno 840 GPU দেওয়া হয়েছে।

OnePlus 15 ফোনে পাওয়ার ব্যাক‌আপের জন্য 7300mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 120W SuperVOOC ওয়্যার্ড এবং 50W AirVOOC ওয়্যারলেস চার্জিং ফিচার রয়েছে।

ফটোগ্রাফির জন্য OnePlus 15 ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে 50MP Sony IMX906 প্রাইমারি সেন্সর, 50MP টেলিফটো লেন্স এবং 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32MP Sony IMX709 ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

OnePlus 15 ফোনে Wi-Fi 7, Bluetooth 6.0, NFC, 16 5G ব্যান্ড, USB 3.2 Gen 1, 3-মাইক নয়েস ক্যানসেলেশন এবং IR ব্লাস্টারের মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার দেওয়া হয়েছে।

OnePlus 15 স্মার্টফোন ইউজাররা এই ফিচারের মাধ্যমে অত্যন্ত সহজেই ফাইল শেয়ার করতে পারবেন।