ওয়ানপ্লাস অফিসিয়ালি ঘোষণা করে জানিয়ে দিয়েছে কোম্পানি শীঘ্রই ভারতে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করবে। এই ফোনে লেটেস্ট এবং শক্তিশালী Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর যোগ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনটির লঞ্চ ডেট সম্পর্কে কিছু জানানো হয়নি, তবে ইন্ডাস্ট্রি সোর্সের মাধ্যমে আমরা জানতে পেরেছি আগামী 13 নভেম্বর ভারতে OnePlus 15 ফোনটি লঞ্চ করা হবে।
আমরা ভারতে OnePlus 15 ফোনটির লঞ্চ ডেট সম্পর্কে এক্সক্লুসিভ তথ্য পেয়েছি। ইন্ডাস্ট্রি সোর্সের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী আগামী 13 নভেম্বর OnePlus 15 ফোনের গ্লোবাল লঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত হবে। এই দিনই গ্লোবাল মার্কেটের পাশাপাশি ভারতের বাজারেও এই ফোনটি লঞ্চ করা হতে পারে। জানিয়ে রাখি ভারত এবং গ্লোবাল মার্কেটের আগে আগামী 27 অক্টোবর চীনে OnePlus 15 ফোনটি পেশ করা হবে।
A force of nature. #OnePlus15 in Sand Storm. Coming soon. pic.twitter.com/ML16CSMwvo
— OnePlus India (@OnePlus_IN) September 30, 2025
আপকামিং OnePlus 15 ফোনে শক্তিশালী Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হবে। 3nm আর্কিটেকচারে তৈরি এই অক্টাকোর প্রসেসরে 3.63GHz ক্লক স্পীডযুক্ত ছয়টি পারফরমেন্স কোর এবং 4.6GHz ক্লক স্পীডযুক্ত দুটি প্রাইম কোর রয়েছে। কোয়ালকমের বক্তব্য অনুযায়ী এই Oryon CPU সিঙ্গেল কোর পারফরমেন্স 20% এবং মাল্টি কোর পারফরমেন্স 17% পর্যন্ত বুস্ট করতে সক্ষম।
Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরে নতুন এবং অ্যাডভান্স Hexagon NPU দেওয়া হয়েছে, যা 37% বেশি ফাস্ট। ফাস্ট ইন্টারনেট এবং ভালো 5G কানেক্টিভিটির জন্য এতে Snapdragon X85 5G Modem RF System যোগ করা হয়েছে। এই কোয়ালকম চিপসেট সিপিইউ পাওয়ার এফিসিয়েন্সি 35% বাড়িয়ে তোলে। মনে করিয়ে দিই আগের OnePlus 13 ফোনটিতে Qualcomm Snapdragon 8 Elite চিপসেট যোগ করা হয়েছিল। আমাদের টেস্টিঙে এই ফোনটি 26,89,625 AnTuTu score পেয়েছে।
লিক অনুযায়ী আপকামিং OnePlus 15 ফোনটির বডি অ্যালুমিনিয়াম ফ্রেম দিয়ে তৈরি হবে এবং এতে ইন্ডাস্ট্রির প্রথম micro-arc oxidation ট্রিটমেন্ট ব্যাবহার করা হবে। কোম্পানি জানিয়েছে ফোনটির ফ্রেম র অ্যালুমিনিয়ামের চেয়ে 3.4 বেশি টাফ এবং টাইটেনিয়ামের চেয়ে 1.5 গুণ বেশি মজবুত হবে।
এই ফোনে ফ্ল্যাট প্যানেল থাকবে বলে শোনা যাচ্ছে এবং এতে মাত্র 1.15mm আলট্রা ন্যারো বেজল যোগ করা হতে পারে। ফোনটির স্ক্রিন হাই নিটস ব্রাইটনেস সহ 165Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। OnePlus 15 5G ফোনে 16GB RAM দেওয়া হবে। এর সঙ্গে এই ফোনটির 12GB ও 24GB RAM ভেরিয়েন্ট লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে এবং ফোনটির টপ মডেলে 1TB স্টোরেজ থাকতে পারে।
ফটোগ্রাফির জন্য আপকামিং OnePlus 15 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। লিক অনুযায়ী এই সেটআপে 50MP প্রাইমারি OIS সেন্সর, 50MP Samsung JN5 পেরিস্কোপ লেন্স এবং একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 7,000mAh ব্যাটারি থাকতে পারে। ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 100W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস চার্জিং ফিচার দেওয়া হতে পারে।
ওয়ানপ্লাস ইন্ডিয়া আরও জানিয়েছে কোম্পানির আপকামিং স্মার্টফোন Sand Storm কালার অপশনে লঞ্চ করা হবে। তবে এখনও পর্যন্ত অফিসিয়াল লঞ্চ ডেট সম্পর্কে কিছু জানানো হয়নি। ভারতের বাজারে OnePlus 15 65 হাজার টাকা থেকে 70 হাজার টাকার রেঞ্জে লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। বাজারে উপস্থিত realme GT 8 Pro, Samsung Galaxy S25, iPhone 17 এবং iQOO 15 ফোনগুলির সঙ্গে এই ফোনটির প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে।
