বিগত বেশ কিছু দিন ধরে OnePlus তাদের ফ্ল্যাগশিপ ফোনের কারণে শিরনামে ছেয়ে রয়েছে। অবশেষে কোম্পানি তাদের নতুন ফোন লঞ্চ ডেট ঘোষণা করেছে। ব্র্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 17 অক্টোবর চীনের বাজারে OnePlus 15 এবং OnePlus Ace 6 ফোনটি লঞ্চ করা হবে। কোম্পানির চীনের প্রেসিডেন্ট লি জিয়ে এই বিষয়ে চীনের মাইক্রোব্লগিং সাইট ওয়েইবোর মাধ্যমে কনফার্ম ঘোষণা করেছেন। একইসঙ্গে ইমেজ টিজার জারি করেছে। এই টিজারের মাধ্যমে দুটি ফোনের ডিজাইন দেখা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OnePlus 15 এবং OnePlus Ace 6 ফোনের ডিটেইলস সম্পর্কে।
কোম্পানির হেডের ওয়েইবো পোস্টের মাধ্যমে OnePlus 15 এবং OnePlus Ace 6 ফোনদুটি একইসঙ্গে লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে। চীনের এই লঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত হতে চলেছে। জানিয়ে রাখি চীনে নাম্বার সিরিজের ফোনগুলি লঞ্চের পর ভারতের বাজারেও পেশ করা হবে। এরপর গ্লোবাল বাজারে ফোনদুটি লঞ্চ করা হবে। নিচের দেওয়া টিজার ইমেজের মাধ্যমে OnePlus 15 ফোনের বাঁদিক এবং Ace 6 ডানদিক দেখা যাচ্ছে। এতে ফোনদুটির ডিজাইনের পার্থক্য স্পষ্ট বোঝা যাচ্ছে। আগের মডেলের তুলনায় ফোনগুলি পাতলা এবং আকর্ষণীয় দেখাচ্ছে।
প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী OnePlus 15 ফোনটিতে 165Hz রিফ্রেশ রেট এবং 1.5K OLED ডিসপ্লে থাকবে। কোম্পানি জানিয়েছে এবার 2K প্যানেলের পরিবর্তে 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে, ফলে ব্যাটারি এফিশিয়েন্সি এবং স্মুথ পারফরমেন্স পাওয়া যাবে।
প্রসেসিঙের জন্য OnePlus 15 ফোনটিতে লেটেস্ট Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হতে পারে। ফটোগ্রাফির জন্য ফোনে 50MP Sony LYT-700 প্রাইমারি সেন্সর, 50MP পেরিস্কোপ টেলিফটো (Samsung JN5 সেন্সর) এবং 50MP আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকতে পারে। একইসঙ্গে ফোনটিতে 7,000mAh বড় ব্যাটারি থাকতে পারে এবং ব্যাটারি চার্জ করার জন্য 100W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস চার্জিং ফিচার যোগ করা হতে পারে।
তবে OnePlus Ace 6 ফোনটিতে 1.5K BOE OLED ডিসপ্লে থাকতে পারে। এই ফোনের স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট দেওয়া হতে পারে। সিকিউরিটির জন্য ফোনটিতে আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে বলে আশা করা হচ্ছে।
এই ফোনটি Snapdragon 8 Elite প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। ফোনটিতে 7,800mAh বড় ব্যাটারি থাকতে পারে এবং ব্যাটারি চার্জ করার জন্য 120W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে। ফোনটি মেটাল মিড-ফ্রেম, IP68 রেটিং, এবং Android 16 এবং ColorOS 16 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হতে পারে।
যারা শক্তিশালী পারফরমেন্স, অসাধারণ ক্যামেরার এবং ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স সহ ফোন খুঁজছেন, তাদের জন্য OnePlus 15 ফোনটি ভালো অপশন। অন্যদিকে যারা বড় ব্যাটারি, ফাস্ট চার্জিং এবং ভালো পারফরমেন্স ফোন চাইছেন, তাদের কাছে OnePlus Ace 6 ফোনটি আকর্ষণীয় হয়ে উঠতে পারে। এই ফোনদুটি Xiaomi 17 Pro, আসন্ন iQOO 15 এবং Realme GT8 সিরিজের ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে।
যেসব ইউজাররা চমৎকার ডিসপ্লে, শক্তিশালী পারফরমেন্স এবং বড় ব্যাটারি সহ ফোন কেনার কথা ভাবছেন, সেইসব ইউজারদের জন্য OnePlus 15 এবং OnePlus Ace 6 ভালো অপশন হতে পারে। ইউজাররা আপকামিং ফোনগুলির অপেক্ষা করতে পারেন। এই ফোনগুলি লঞ্চের দিন আমরা পোস্টের মাধ্যমে সম্পূর্ণ ডিটেইলস জানিয়ে দেব।
