Home খবর Snapdragon 8 Elite Gen 5 চিপসেট এবং 7,000mAh ব্যাটারি সহ লঞ্চ হতে পারে OnePlus 15s স্মার্টফোন, লিক হল ফিচার

Snapdragon 8 Elite Gen 5 চিপসেট এবং 7,000mAh ব্যাটারি সহ লঞ্চ হতে পারে OnePlus 15s স্মার্টফোন, লিক হল ফিচার

শীঘ্রই OnePlus তাদের নতুন ফ্ল্যাগশিপ OnePlus 15s স্মার্টফোন লঞ্চ করতে পারে। টিপস্টার সুধাংশু অম্বরে সোশ্যাল মিডিয়া সাইট এক্সের মাধ্যমে ফোনের তথ্য শেয়ার করেছে। এই ফোনটি মার্চ বা এপ্রিল মাসের দিকে লঞ্চ করা হবে বলে জানা গেছে। আপকামিং ফোনটি আগের OnePlus 13s মডেলের মতো প্রিমিয়াম কম্প্যাক্ট ফোন হিসাবে পেশ করা হতে পারে। এই ফোনটিতে হাই-এন্ড ফিচার, বড় ব্যাটারি থাকবে বলে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OnePlus 15s ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

লিক অনুযায়ী আসন্ন OnePlus 15s ফোনটিতে এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হতে পারে। এটি ফ্ল্যাগশিপ গ্রেড পারফরমেন্স এবং হাই-এন্ড গেমিঙের জন্য আকর্ষণীয় হয়ে উঠতে পারে। ফোনটিতে 6.3 ইঞ্চির ফ্ল্যাট ডিসপ্লে থাকতে পারে। একইসঙ্গে ফোনে রাউন্ডেড কর্নার এবং দারুণ ভিজিয়ালের জন্য অ্যাডভান্স AMOLED ফিচার দেওয়া হতে পারে।

আপকামিং ফোনটি 7,000mAh বড় ব্যাটারি সহগ লঞ্চ করা হতে পারে। এই ব্যাটারি চার্জ করার জন্য 100W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে। এছাড়া OnePlus 15s ফোনটির ক্যামেরা মিনিমলিস্ট ডিজাইন সহ পেশ করা হতে পারে বলে জানা গেছে। একইসঙ্গে ফোনটিতে আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং মেটাল মিড-ফ্রেম থাকতে পারে। এর ফলে সিকিউরিটি এবং পিমিয়াম ফিল পাওয়া যাবে।

যারা স্টাইল এবং পারফরমেন্স সহ কম্প্যাক্ট ফোন খুঁজছেন, তাদের কাছে OnePlus 15s ফোনটির আকর্ষণীয় হয়ে উঠতে পারে। লিক অনুযায়ী আগের মডেলের তুলনায় ফোনটিতে অসাধারণ ক্যামেরা, ডিসপ্লে এবং ব্যাটারি থাকবে বলে আভাস পাওয়া যাচ্ছে। আপকামিং ফোনটি গেমিং, ভিডিও স্ট্রিমিং এবং মাল্টিটাস্কিঙের জন্য একটি দারুণ অপশন হতে পারে।

আপকামিং OnePlus 15s ফোনটি বাজারে উপস্থিত Xiaomi 17, আসন্ন Redmi K90 এবং Realme GT 8 ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। এই ফোনেও ফ্ল্যাগশিপ লেভেলের চিপসেট, দারুণ ডিসপ্লে এবং বড় ব্যাটারি দেওয়া হতে পারে। তবে OnePlus 15s ফোনটি ব্র্যান্ড ভ্যালু এবং দুর্দান্ত ফিচারের ক্ষেত্রে এগিয়ে থাকতে পারে। যদিও ফোনগুলির মধ্যে সঠিক প্রতিযোগিতা লঞ্চের পরই বোঝা সম্ভব হবে।

যারা আগামী বছরে নতুন এবং শক্তিশালী কম্প্যাক্ট ফোন কেনার কথা ভাবছেন, তাঁরা আসন্ন OnePlus 15s ফোনটির অপেক্ষা করতে পারেন। আমরা এই ফোনের নতুন তথ্য পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।