Home খবর কনফার্ম হল OnePlus 15T ফোনের ডিজাইন এবং কালার, শীঘ্রই হতে পারে লঞ্চ

কনফার্ম হল OnePlus 15T ফোনের ডিজাইন এবং কালার, শীঘ্রই হতে পারে লঞ্চ

OnePlus এর আপকামিং OnePlus 15T ফোনের তথ্য ক্রপমাগত প্রকাশ্যে এসে চলেছে। আজ কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি পোস্টার শেয়ার করা হয়েছে। এই পোস্টারের মাধ্যমে ফোনের ডিজাইন এবং কালার অপশন সম্পর্কে জানা গেছে। এই মাসে চীনের বাজারে ফোনটি লঞ্চ করা হবে বলে কনফার্ম জানানো হয়েছে। এই ফোনটি শক্তিশালী কম্প্যাক্ট স্মার্টফোন হিসাবে লঞ্চ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OnePlus 15T ফোনের ডিটেইলস সম্পর্কে।

নতুন পোস্টারে OnePlus 15T ফোনটির ডিজাইন অনেকটাই OnePlus 15 ফোনের মতো দেখাচ্ছে। এই ফোনটিতে আকর্ষণীয় ক্লিন প্যানেল রয়েছে, তবে ক্যামেরা মডিউলটি উপরের দিকের কোণায় রাখা হয়েছে। ডিজাইনের দিক দিয়ে ফোনটিতে স্লিক এবং প্রিমিয়াম লুক পাওয়া যাবে। পোস্টারের মাধ্যমে ফোনটি দুটি কালার অপশনে দেখানো হয়েছে। এতে একটি গ্রিন এবং অন্যটি ডার্ক শেড রয়েছে, যা ব্রাউউন বা গ্রাফাইডের মতো দেখাচ্ছে। রিপোর্ট অনুযায়ী এই কালারগুলি ছাড়াও ফোনটি হোয়াইট কালার অপশনে লঞ্চ করা হতে পারে।

এখন পর্যন্ত প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী OnePlus 15T ফোনটিতে 6.32 ইঞ্চির ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ডিসপ্লের বিশেষত্ব হল এর চারদিকে অত্যন্ত পাতলা এবং সমান (symmetrical) বেজল দেওয়া হতে পারে, এর ফলে ফোনটির লুক বেশ প্রিমিয়াম দেখাতে পারে। সিকিউরিটির জন্য এতে আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে বলে আশা করা হচ্ছে। এটি ফাস্ট এবং আরও সুরক্ষিত হবে বলে মনে করা হয়।

সম্প্রতি প্রকাশ্যে আসা গীকবেঞ্চ লিস্টিং অনুযায়ী আপকামিং OnePlus 15T ফোনে লেটেস্ট Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হতে পারে। এই চিপসেটটি ফ্ল্যাগশিপ-লেভেল পারফরমেন্সের জন্য পরিচিত। AnTuTu বেঞ্চমার্কে ফোনটি প্রায় 4.45 মিলিয়ন স্কোর পেয়েছে। ফলে হাই-এন্ড স্মার্টফোনের প্রতিযোগিতায় আপকামিং ফোনটি এগিয়ে থাকতে পারে। অর্থাৎ ফোনটিতে গেমিং, মাল্টিটাস্কিং এবং হেভি অ্যাপ উপভোগ করা যাবে।

ব্যাটারির দিক দিয়ে OnePlus 15T ফোনটি আকর্ষণীয় হতে পারে। রিপোর্ট অনুযায়ী ফোনটিতে 7,500mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে।এই সাইজের ফোনের জন্য এটি বেশ বড় বলে মনে করা হচ্ছে। একইসঙ্গে চার্জ করার জন্য ফোনটিতে 100W ওয়ার্ড ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং ফিচার থাকতে পারে, এর ফলে খুব কম সময়ের মধ্যেই ফোনটি চার্জ হয়ে যাবে। এই স্মার্টফোনটি Android 16 বেস্ড ColorOS 16 সহ লঞ্চ করা হতে পারে। ফলে ইউজাররা নতুন ফিচার এবং আরও ভালো অপ্টিমাইজেশন এক্সপিরিয়েন্স করতে পারবেন।

ফটোগ্রাফির জন্য OnePlus 15T ফোনে 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা দেওয়া হতে পারে বলে জানা গেছে। এটি দূরের ফটোগ্রাফির ক্ষেত্রে অসাধারণভাবে কাজ করতে পারে। বিশেষত্ব হল এত বড় ক্যামেরা সেন্সর এবং পেরিস্কোপ লেন্স থাকা সত্ত্বেও এর ক্যামেরা বাম্প যথেষ্ট স্লিম দেখা গেছে। ফলে ফোনের ডিজাইন খুব বেশি উঁচু হবে না। এছাড়া ধুলো ও জল থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনটি IP68 এবং IP69 রেটিং সহ লঞ্চ করা হতে পারে।

এখন পর্যন্ত প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী কোম্পানির OnePlus 15T ফোনটি একটি কমপ্যাক্ট ও শক্তিশালী ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসাবে লঞ্চ করা হবে। শক্তিশালী প্রসেসর, বড় ব্যাটারি, ফাস্ট চার্জিং এবং পেরিস্কোপ ক্যামেরার জন্য ফোনটি একটি দারুণ কমপ্যাক্ট বিকল্প হয়ে উঠতে পারে। গ্লোবাল বাজারে এই ফোনটির পরিবর্তিত ভার্সন OnePlus 15s ব্র্যান্ডিংয়ের সঙ্গে লঞ্চ করা হতে পারে। রিপোর্ট অনুযায়ী এই বছরের দ্বিতীয় কোয়ার্টারে OnePlus 15s ফোনটি বাজারে পেশ করা হতে পারে।