Home খবর মার্চ মাসে লঞ্চ হতে পারে OnePlus 15T, লিকের মাধ্যমে প্রকাশ্যে এল শক্তিশালী ফ্ল্যাগশিপ ফিচার

মার্চ মাসে লঞ্চ হতে পারে OnePlus 15T, লিকের মাধ্যমে প্রকাশ্যে এল শক্তিশালী ফ্ল্যাগশিপ ফিচার

OnePlus আগামী কয়েক মাসের মধ্যে তাদের কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজের পরিধি বিস্তার করতে পারে। এই সিরিজের অধীনে কোম্পানির পক্ষ থেকে OnePlus 15T নামের নতুন স্মার্টফোন লঞ্চ করা হতে পারে। লেটেস্ট লিক অনুযায়ী এই বছর অর্থাৎ 2026 সালের মার্চ মাসে চীনে এই ফোনটি পেশ করা হতে পারে। বেশ কিছু দিক থেকে এই ফোনটি আগের OnePlus 13T ফোনের তুলনায় অনেক বেশি অ্যাডভান্স হয়ে উঠতে পারে। জানিয়ে রাখি চীনে লঞ্চ হ‌ওয়া এই ফোনটি ভারতে OnePlus 15s নামে পেশ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটি সম্পর্কে।

টিপস্টার Digital Chat Station মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম ওয়েইবোতে OnePlus 15T ফোনটির ডিটেইলস শেয়ার করেছেন। পোস্টের স্ক্রিনশট নিচে শেয়ার করা হল। তিনি জানিয়েছেন এই ফোনে 6.32 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে। এই স্ক্রিন 1.5K রেজোলিউশন এবং 144Hz পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে।

OnePlus 15T ফোনের রেয়ার ক্যামেরা সেট‌আপে 50MP প্রাইমারি সেন্সর এবং 50MP টেলিফটো লেন্স যোগ করা হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য এতে 16MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। ফোনের ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ কিছু ইউজারদের নিরাশ করতে পারে, তবে কোম্পানি নতুন সেন্সর ও সুন্দর ইমেজ প্রসেসিঙের মাধ্যমে আগের চেয়ে ভালো ফটো কোয়ালিটি দিতে পারে।

প্রসেসিঙের দিক থেকে OnePlus 15T ফোনে বড়সড় আপগ্রেড দেখা যাবে। লিক অনুযায়ী এই ফোনে Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হবে। এর সঙ্গে এই ফোনে 16GB পর্যন্ত RAM এবং 1TB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ যোগ করা হতে পারে। এর ফলে এই ফোনটি প্রিমিয়াম ফ্ল্যাগশিপ সেগমেন্টে একটি দারুণ অপশন হয়ে উঠতে পারে।

OnePlus 15T ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব এই ফোনটির ব্যাটারি হতে পারে। রিপোর্ট অনুযায়ী এই ফোনে 7,000mAh থেকে 8,000mAh পর্যন্ত ব্যাটারি যোগ করা হতে পারে, যা এই সাইজের ফোনে এখনও পর্যন্ত সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোনের স্থান দখল করবে। তবে ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কে সঠিক তথ্য কিছু দিন পরে জানা যাবে। এছাড়াও OnePlus 15T ফোনে প্রথম ওয়্যারলেস চার্জিং ফিচার দেওয়া হবে বলে আশা করা হচ্ছে, যা এই ফোনটিকে আরও প্রিমিয়াম করে তুলবে।

রিপোর্ট অনুযায়ী এই ফোনটির ওজন প্রায় 194 গ্ৰাম হতে পারে। এই ফোনটি Relaxing Matcha, Healing White Chocolate এবং Pure Cocoa কালার অপশনে সেল করা হতে পারে।

যেসব ইউজাররা কম্প্যাক্ট সাইজের ফোনে ফ্ল্যাগশিপ পারফরমেন্স এবং দীর্ঘ ব্যাটারি লাইফ পছন্দ করেন তাদের জন্য OnePlus 15T ফোনটি একটি অসাধারণ অপশন হয়ে উঠতে পারে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির দাম কম রাখা হলে ফোনটি যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। যারা ছোট মাপের একটি শক্তিশালী এবং অ্যাডভান্স ফিচার সহ স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাঁরা এই ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।