Home খবর লঞ্চের আগেই প্রকাশ্যে এল OnePlus 15T ফোনের RAM, স্টোরেজ এবং কালার অপশন, জেনে নিন কবে হতে পারে লঞ্চ

লঞ্চের আগেই প্রকাশ্যে এল OnePlus 15T ফোনের RAM, স্টোরেজ এবং কালার অপশন, জেনে নিন কবে হতে পারে লঞ্চ

OnePlus বর্তমানে তাদের কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ OnePlus 15T স্মার্টফোনে কাজ করছে। এই ফোনটি গত বছর পেশ করা OnePlus 13T ফোনটির সাক্সেসার হিসাবে লঞ্চ করা হতে পারে। টিপস্টার Digital Chat Station এই ফোনটি সম্পর্কে নতুন আপডেট শেয়ার করেছেন। এর ফলে ফোনটির RAM, স্টোরেজ এবং কালার অপশন সম্পর্কে জানা গেছে। চলুন জেনে নেওয়া যাক এই ফোনটির ডিটেইলস সম্পর্কে।

লিক অনুযায়ী OnePlus 15T ফোনটি কয়েকটি মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। এই ফোনে 12GB RAM এর সঙ্গে 256GB ও 512GB মেমরি, 16GB RAM এর সঙ্গে 256GB ও 512GB স্টোরেজ এবং টপ ভেরিয়েন্টে 16GB RAM + 1TB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হতে পারে।

আপকামিং OnePlus 15T ফোনটি Relaxing Matcha, Healing White Chocolate এবং Pure Cocoa কালার অপশনে পেশ করা হতে পারে। এইসব ইউনিক কালার প্রিমিয়াম ইউজারদের আকর্ষণ করবে বলে মনে করা হচ্ছে।

রিপোর্ট অনুযায়ী OnePlus 15T ফোনে 6.31-ইঞ্চির OLED LTPO ডিসপ্লে দেওয়া হবে। এই স্ক্রিন 1.5K রেজোলিউশন এবং 165Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। এই কম্প্যাক্ট সাইজের স্ক্রিনে স্মুথ এবং হাই-এন্ড ভিজুয়াল পাওয়া যেতে পারে। এই ফোনটি Android 16 বেসড ColorOS 16 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হতে পারে।

প্রসেসিঙের জন্য OnePlus 15T ফোনে Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর যোগ করা হবে বলে জানা গেছে। এই ফোনে LPDDR5X RAM এবং UFS 4.1 স্টোরেজ থাকতে পারে।

OnePlus 15T ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হতে পারে। রিপোর্ট থেকে জানা গেছে এই সেট‌আপে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হবে না। এই ফোনে প্রাইমারি সেন্সর হিসাবে 50MP Sony IMX906 সেন্সর বা 200MP Samsung HP5 সেন্সর যোগ করা হতে পারে। এর সঙ্গে এই সেট‌আপে 50MP Samsung JN5 টেলিফটো লেন্স থাকতে পারে। এর ফলে এই ফোনে দারুণ পোর্ট্রেট এবং জুম ফটোগ্রাফি এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।

পাওয়ার ব্যাক‌আপের দিক থেকে OnePlus 15T ফোনটি যথেষ্ট উল্লেখযোগ্য হতে পারে। এই ফোনে 7,500mAh ব্যাটারি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটি দ্রুত চার্জ করার জন্য এতে 100W ফাস্ট ওয়্যার্ড চার্জিং ফিচার যোগ করা হতে পারে। তবে এই ফোনে ওয়্যারলেস চার্জিং ফিচার থাকবে না বলে শোনা যাচ্ছে।

এই আপকামিং ফোনটিতে আলট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, মেটাল মিডল ফ্রেম এবং IP68/IP69 রেটিং সহ ডাস্ট ও ওয়াটার রেজিস্টেন্স বডি দেওয়া হতে পারে। এই স্লিম ডিজাইনের ফোনটির থিকনেস 8.5mm রাখা হতে পারে। ফলে বড় ব্যাটারি থাকা সত্ত্বেও এই ফোনে দারুণ ডিজাইন পাওয়া যাবে।

আগামী এপ্রিল মাসে কোম্পানির হোম মার্কেট চীনে OnePlus 15T ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। সম্ভবত আপকামিং Honor Magic 8 Pro Air, Vivo X300s এবং Oppo Find X9s ফোনগুলির সঙ্গে এই ফোনটিকে প্রতিযোগিতায় নামতে হতে পারে।

যারা চীনে আছেন এবং একটি কম্প্যাক্ট, অথচ শক্তিশালী ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাঁরা OnePlus 15T ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।