Home খবর 50MP ক‍্যামেরার OnePlus 9RT এর দাম লঞ্চের আগে হলো লিক, জেনে নিন ফুল স্পেসিফিকেশন্স

50MP ক‍্যামেরার OnePlus 9RT এর দাম লঞ্চের আগে হলো লিক, জেনে নিন ফুল স্পেসিফিকেশন্স

চীনা স্মার্টফোন নির্মাতা কোম্পানি ওয়ানপ্লাস অক্টোবরে একটি নতুন স্মার্টফোন OnePlus 9RT লঞ্চ করার যোজনা করছে। বিগত দিনে এই তথ্য একটি রিপোর্ট থেকে জানা গেছে। আবার OnePlus 9RT স্মার্টফোন আসার আগেই একটি নতুন রিপোর্টে হ‍্যান্ডসেটের ফুল স্পেসিফিকেশন্স অনলাইন লিক হয়ে গেছে। ওয়ানপ্লাস 9আরটি এর লিক স্পেসিফিকেশন্সের সাথেই দামের তথ্য টিপস্টার Arsenal (translated) চীনা মাইক্রোব্লগিং সাইট ভিভোতে দিয়েছে। আসুন আগে আপনাকে OnePlus 9RT এর সম্পর্কে তথ্য জানাই।

OnePlus 9RT price

রিপোর্ট অনুযায়ী OnePlus 9RT কে দুটি কন্ফিগারেশনে পেশ করা হবে, যার মধ্যে 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ আর অন‍্যটি 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট আছে। ফোনের 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ মডেলের দাম CNY 2,999 (প্রায় 34,400 টাকা) আর 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম CNY 3,299 (প্রায় 37,900 টাকা)।

OnePlus 9RT এর স্পেসিফিকেশন্স

লিক অনুযায়ী OnePlus 9RT ফোনে 6.55 ইঞ্চির Samsung E3 full-HD+ (1,080×2,400 পিক্সেল) সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হবে, যার সাথে 120 হার্টস রিফ্রেশরেট আর কর্নিং গোরিলা গ্লাস 5 প্রোটেকশন দেওয়া থাকবে। এছাড়া এই ফোনটি Qualcomm Snapdragon 870 প্রসেসর যুক্ত হতে পারে, যার সাথে 8GB পর্যন্ত LODDR4x র‍্যাম আর 256GB পর্যন্ত UFS 3.1 স্টোরেজ দেওয়া হবে।

এইটুকু‌ই না ওয়ানপ্লাস 9আরটি ফোনে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া থাকতে অ, যার মধ্যে 50-মেগাপিক্সেলের Sony IMX766 প্রাইমারি সেন্সর, 16-মেগাপিক্সেলের Sony IMX481 সেন্সর আর 2-মেগাপিক্সেলের ব্ল‍্যাক অ্যান্ড হোয়াইট সেন্সর থাকবে। আবার সেল্ফি এবং ভিডিও কলিঙের জন্য এই ফোনে 16 মেগাপিক্সেলের Sony IMX471 ক‍্যামেরা দেওয়া হবে।

পাওয়ার ব‍্যাক‌আপের জন্য ফোনে 4,500 এম‌এএইচের ব‍্যাটারী থাকবে, যার সাথে 65 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়া যেতে পারে। এছাড়া ওয়ানপ্লাস 9আরটি ফোনে কর্নিং গোরিলা গ্লাস ব‍্যাক কভার, অ্যালুমিনিয়াম বডি, ডুয়াল স্পীকার‌ও দেওয়া থাকবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন