Home খবর লিক হল OnePlus Ace 3 এর স্পেসিফিকেশন, থাকবে 16GB RAM, 50MP+32MP ক্যামেরা এবং 100W ফাস্ট চার্জিং

লিক হল OnePlus Ace 3 এর স্পেসিফিকেশন, থাকবে 16GB RAM, 50MP+32MP ক্যামেরা এবং 100W ফাস্ট চার্জিং

OnePlus তাদের আপকামিং OnePlus Ace 3 ফোনে কাজ করছে এবং খুব তাড়াতাড়ি এই ফোনটি পেশ করা হবে। প্রথমে চীনে লঞ্চের পর অন্যান মার্কেটেও এই ফোন সেল করা হবে। এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি এই ফোন সম্পর্কে কিছু বলা হয়নি তবে একটি নতুন লিকের মাধ্যমে OnePlus Ace 3 এর ফোনের ক্যামেরা, ডিসপ্লে ও ডিজাইনের মতো গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে।

OnePlus Ace 3 এর সম্ভাব্য লঞ্চ টাইমলাইন

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালি OnePlus Ace 3 ফোনের লঞ্চ সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে লিক অনুযায়ী এই ফোনটি আগামী মাসে অর্থাৎ জানুয়ারি, 2024 এ লঞ্চ করা হবে। কিছু রিপোর্টে বলা হচ্ছে OnePlus Ace 3 ফোনটি কিছু মার্কেটে OnePlus 12R নামেও পেশ করা হতে পারে।

OnePlus Ace 3 এর স্পেসিফিকেশন (লিক)

ডিসপ্লে: নতুন লিক অনুযায়ী OnePlus Ace 3 ফোনে 1.5কে রেজোলিউশনযুক্ত 6.78 ইঞ্চির কার্ভড এজ ওএলইডি ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 120 হার্টস রিফ্রেশরেট এবং 2160 হার্টস পিডব্লিউএম ডিমিং সাপোর্ট করতে পারে।

প্রসেসর: এই ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 2 চিপসেট থাকবে বলে শোনা যাচ্ছে। জানিয়ে রাখি এই অক্টাকোর প্রসেসর 3.19 গিগাহার্টস ক্লক স্পীডে কাজ করতে সক্ষম।

স্টোরেজ: এই ফোনে 16GB RAM এর সঙ্গে 1TB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হতে পারে। এটি ফোনটির টপ মডেল হতে পারে। এছাড়া ফোনের বেস ভেরিয়েন্টে 12GB RAM থাকতে পারে।

রেয়ার ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর যোগ করা হতে পারে। লিক থেকে জানা গেছে এই ফোনে 32 মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকতে পারে।

ফ্রন্ট ক্যামেরা: লিক অনুযায়ী সেলফি এবং ভিডিও কলের জন্য OnePlus Ace 3 ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,500mAh ব্যাটারি যোগ করা হবে বলে জানা গেছে।

চার্জিং: এই বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য OnePlus Ace 3 ফোনে 100 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার থাকতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন