OnePlus তাদের নতুন OnePlus Ace 6 Ultra স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। আগামী 28 এপ্রিল ফোনটি পেশ করা হবে। লঞ্চের আগেই কোম্পানির পক্ষ থেকে আপকামিং গেমিং ফোনের তথ্য ক্রমাগত শেয়ার করা হচ্ছে। সম্প্রতি অফিসিয়ালি এই ফোনের ব্যাটারি ডিটেইল সম্পর্কে কনফার্ম জানানো হয়েছে। ফলে ফোনটি উপস্থিত ফ্ল্যাগশিপ ফোনগুলির মধ্যে উল্লেখযোগ্য হয়ে উঠেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OnePlus Ace 6 Ultra ফোনের ডিটেইলস সম্পর্কে।
সবচেয়ে বড় বিশেষত্ব হল OnePlus Ace 6 Ultra ফোনটির 8,600mAh ব্যাটারি। এটি বর্তমানে বাজারে উপস্থিত যেকোনো ফোনের ব্যাটারির তুলনায় বড়। একইসঙ্গে ফোনটিতে 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার চার্জ করলে প্রায় 7 ঘন্টা পর্যন্ত গেমিং উপভোগ করা যাবে। তবে মাত্র 10 মিনিট চার্জ করলেই 2 ঘন্টা গেমপ্লে করা যাবে। এতে OPPO দ্বারা নির্মিত “Energy Concentration” চিপের ভূমিকা যথেষ্ট উল্লেখযোগ্য, যা ব্যাটারির এফিসিয়েন্সি এবং লাইফ উভয় বাড়িয়ে তোলে।
OnePlus Ace 6 Ultra ফোনটি সম্প্রতি চীনের বাজারে লঞ্চ হওয়া Redmi K90 Max ফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। এতে 8,550mAh ব্যাটারি এবং হাই-এন্ড গেমিং ফিচার রয়েছে। এভাবে ওয়ানপ্লাস ক্রমশ হাই-ক্যাপাসিটি ব্যাটারি সহ ফ্ল্যাগশিপ সেগমেন্টে উন্নতি করছে।
OnePlus Ace 6 Ultra ফোনটিতে 165Hz রিফ্রেশ রেট সাপোর্টেড ডিসপ্লে দেওয়া হবে। এতে 165fps পর্যন্ত গেমিং সাপোর্ট করবে। একইসঙ্গে 4,000Hz ইনস্ট্যান্ট টাচ স্যাপেলিং রেট দেওয়া হবে। এতে Lingxi চিপের ব্যাবহার করা হবে। এছাড়া ফোনে G2 Pro Wi-Fi চিপ এবং 360-ডিগ্রী অ্যান্টেনা সিস্টেম থাকবে, এর ফলে লো লেন্টেসি এবং স্টেবল কানেক্টিভিটি পাওয়া যাবে।
OnePlus Ace 6 Ultra ফোনটিতে 1.5K BOE প্যানেল দেওয়া হবে। এতে HDR10+, Dolby Vision এবং ফুল DCI-P3 কালার কভারেজ সাপোর্ট করবে। অর্থাৎ ফোনটি শুধুমাত্র গেমই নয়, বরং ভিজুয়াল এক্সপিরিয়েন্সের দিক দিয়েও এগিয়ে থাকবে।
OnePlus Ace 6 Ultra ফোনটিতে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য IP66, IP68, IP69 এবং IP69K রেটিং দেওয়া হবে। একইসঙ্গে ফোনটিতে ইন-ডিসপ্লে আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল স্টিরিও স্পিকার যোগ করা হবে। অন্যদিকে ফোনটি ColorOS 16 বেস্ড Android 16 অপারেটিং সিস্টেম লঞ্চ করা হবে।
কোম্পানির পক্ষ থেকে ফোনটি “Ace Awakening” এবং “Metal Storm” এর মতো ইউনিক ফিনিশ সহ লঞ্চ করা হবে। বিশেষত্ব হল ফোনের “Ace Awakening” মডেলটিতে 3D লাইটিং এফেক্ট দেওয়া দেওয়া হবে। ফোলে ফোনটিতে একটি গেমিং স্মার্টফোনের মতো লুক পাওয়া যাবে। একইসঙ্গে OnePlus একটি নতুন গেমিং কন্ট্রোল “Strix G15” লঞ্চ করতে চলেছে, ফলে শোল্ডার ট্রিগার্স এবং অসাধারণ গ্রিপ পাওয়া যাবে।
যারা হাই-ফ্রেম রেট গেমিং, দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ এবং স্টেবল কানেক্টিভিটি সহ স্মার্টফোন চাইছেন, তাদের জন্য OnePlus Ace 6 Ultra ফোনটি ভালো অপশন হবে। চীনের ইউজাররা ফোনটি কিনতে পারেন। 28 এপ্রিল লঞ্চের দিন আমরা OnePlus Ace 6 Ultra ফোনের সম্পূর্ণ ডিটেইলস পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।
