OnePlus চীনে তাদের লেটেস্ট গেমিং স্মার্টফোন OnePlus Ace 6 Ultra লঞ্চ করে দিয়েছে। এই ফোনটি OnePlus Ace 6 ও OnePlus Ace 6T ফোনের পর কোম্পানির Ace সিরিজের অধীনে পেশ করা হয়েছে এবং এটি মূলত গেমিং ও হেভি প্রসেসিঙের জন্য তৈরি করা হয়েছে। এই ফোনে 165Hz ডিসপ্লে, Dimensity 9500 প্রসেসর এবং 8600mAh ব্যাটারির মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
OnePlus Ace 6 Ultra ফোনে 6.78-ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 1.5K রেজোলিউশন এবং 165Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এছাড়াও এই ডিসপ্লে 1,800nits পীক ব্রাইটনেস এবং 480Hz টাচ স্যাম্পেলিং রেট দিতে সক্ষম। এর ফলে স্মুথ গেমিং এবং স্ক্রলিং এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।
প্রসেসিঙের জন্য OnePlus Ace 6 Ultra ফোনে 4.21GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 9500 প্রসেসর যোগ করা হয়েছে। এই ফোনে 16GB পর্যন্ত LPDDR5X RAM এবং 1TB পর্যন্ত UFS 4.1 স্টোরেজ রয়েছে, যা এই ফোনটিকে গেমিং এবং মাল্টি টাস্কিঙের জন্য একটি সুন্দর অপশন করে তোলে।
OnePlus Ace 6 Ultra ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 50MP প্রাইমারি OIS সেন্সর এবং 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। এই ফোনটির ক্যামেরা 4K 60fps ভিডিও রেকর্ডিং এবং 20x ডিজিটাল জুম সাপোর্ট করে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 16MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
ব্যাটারি সেগমেন্ট OnePlus Ace 6 Ultra ফোনটির অন্যতম উল্লেখযোগ্য বিশেষত্ব। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 8,600mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 120W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে 5G, Wi-Fi 7, Bluetooth, NFC, GPS এবং USB Type-C পোর্ট রয়েছে। সিকিউরিটি ও ফোন আনলকের জন্য এই ফোনে আল্ট্রাসনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। এছাড়াও জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP68/IP69/IP69K রেটিং যোগ করা হয়েছে।
কোম্পানির পক্ষ থেকে OnePlus Ace 6 Ultra ফোনটির সঙ্গে OnePlus Gun God গেমিং কন্ট্রোলার লঞ্চ করা হয়েছে এবং এটির দাম রাখা হয়েছে CNY 449 অর্থাৎ প্রায় 6,200 টাকা। এই কন্ট্রোলার গেমারদের মধ্যে যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। এতে ergonomic grip, dual trigger buttons এবং 1.8ms রেসপন্স টাইম পাওয়া যাবে। এর সঙ্গে সুন্দর নেটওয়ার্ক সিগন্যাল ও কুলিঙের জন্য এতে eSports-গ্ৰেড অ্যান্টেনা এবং রিমুভেবল কুলিং মডিউল রয়েছে।
চীনে OnePlus Ace 6 Ultra ফোনটির 12GB RAM + 256GB স্টোরেজ মডেল CNY 3,499 (প্রায় 48,500 টাকা) দামে লঞ্চ করা হয়েছে। একইভাবে এই ফোনটির 12GB + 512GB ভেরিয়েন্টের দাম CNY 3,799 (প্রায় 52,641 টাকা), 16GB + 256GB মডেলের দাম CNY 4,099 (প্রায় 56,798 টাকা) এবং 16GB + 512GB ভেরিয়েন্টের দাম CNY 4,399 (প্রায় 60,955 টাকা) রাখা হয়েছে। এছাড়াও এছাড়াও এই ফোনটির 16GB RAM এবং 1TB স্টোরেজ সহ টপ মডেল CNY 5,099 অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 70,600 টাকা দামে পেশ করা হয়েছে। এই ফোনটি Ace Awakening এবং Metal Storm কালার অপশনে সেল করা হবে।
হাই রিফ্রেশ রেট ডিসপ্লে, ফ্ল্যাগশিপ চিপসেট ও বড় ব্যাটারি সহ OnePlus Ace 6 Ultra ফোনটি চীনে গেমার এবং পারফরমেন্স ইউজারদের আকৃষ্ট করতে পারে। যারা চীনে রয়েছেন এবং একটি শক্তিশালী স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাঁরা এই ফোনটি কিনতে পারেন, নিরাশ হতে হবে না।
