Home খবর 165Hz ডিসপ্লে এবং শক্তিশালী Dimensity 9500 প্রসেসর সহ আসতে পারে OnePlus Ace 6 Ultra স্মার্টফোন, লিক হল ফিচার

165Hz ডিসপ্লে এবং শক্তিশালী Dimensity 9500 প্রসেসর সহ আসতে পারে OnePlus Ace 6 Ultra স্মার্টফোন, লিক হল ফিচার

OnePlus তাদের Ace সিরিজের অধীনে নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। সম্প্রতি প্রকাশ্যে আসা রিপোর্ট অনুযায়ী খুব তাড়াতাড়ি OnePlus Ace 6 Ultra ফোনটি চীনের বাজারে পেশ করা হতে পারে। এটি এই সিরিজের সবচেয়ে শক্তিশালী এবং পারফরমেন্স ফোকাস স্মার্টফোন হবে বলে মনে করা হচ্ছে। চীনের মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোতে টিপস্টার আপকামিং ফোনের ফিচার ডিটেইলস শেয়ার করেছেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OnePlus Ace 6 Ultra ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

লিক অনুযায়ী OnePlus Ace 6 Ultra ফোনটি এপ্রিল মাসের দিকে লঞ্চ করা হতে পারে। এটি বাজারে উপস্থিত OnePlus Ace 6 এবং OnePlus Ace 6T ফোনের তুলনায় বড় মডেল হতে পারে। টিপস্টার Smart Pikachu এবং Digital Chat Station এর মাধ্যমে এই তথ্য প্রকাশ্যে এসেছে। এর ফলে শীঘ্রই ফোনটি অফিসিয়ালি লঞ্চ করা হবে বলে আভাস পাওয়া যাচ্ছে।

আপকামিং OnePlus Ace 6 Ultra স্মার্টফোনে 165Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.8 ইঞ্চির বড় ডিসপ্লে থাকতে পারে। ফ্ল্যাগশিপ OnePlus 15 series এর ক্ষেত্রেই একই হাই রিফ্রেশ রেট দেখা যায়। তাই ফোনটিতে স্মুথ গেমিং এবং স্ক্রলিং এক্সপিরিয়েন্স পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।

প্রসেসিঙের জন্য আপকামিং OnePlus Ace 6 Ultra স্মার্টফোনটিতে 3nm ফেব্রিকেশনে তৈরি MediaTek Dimensity 9500 প্রসেসর দেওয়া হতে পারে। এই প্রসেসর Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসরের প্রতিদ্বন্দ্বী হবে বলে মনে করা হচ্ছে। ফলে ইউজাররা এই ফোনটিতে দ্রুদান্ত পারফরমেন্স উপভোগ করতে পারবেন।

আসন্ন ওয়ানপ্লাস ফোনটি আপকামিং Redmi K90 Ultra ফোনের সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে। এই ফোনটিও একই চিপসেট সহ লঞ্চ করা হতে পারে। তাই আবারও হাই-পারফরমেন্স সেগমেন্টে OnePlus এবং Redmi ব্র্যান্ড একে-অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। সবচেয়ে বড় কথা হল উভয় স্মার্টফোনই মিড-রেঞ্জে লঞ্চ করা হতে পারে। অর্থাৎ ইউজাররা কম দামে ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স করতে পারবেন।

OnePlus Ace 6 Ultra ফোনটি মূলত গেমিং এবং পারফরমেন্স প্রেমীদের জন্য ডিজাইন করা হচ্ছে। তাই ক্যামেরার দিক দিয়ে কিছুটা খামতি থাকতে পারে। ভবিষ্যতে অফিসিয়াল তথ্য আসা পরই, আসন্ন ফোনের ফিচার সম্পর্কে স্পষ্টভাবে জানা যাবে।

এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে আপকামিং ফোনটি চীনের বাইরে লঞ্চ করা হবে কি না, সেই বিষয়ে জানানো হয়নি। প্রকাশ্যে আসা লিক সঠিক হলে, আগামী দিনে মিড-রেঞ্জে OnePlus Ace 6 Ultra ফোনটি ভালো বিকল্প হতে পারে। ইউজাররা ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। আমরা এই বিষয়ে নতুন আপডেট পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।