Home খবর 9000mAh ব্যাটারি এবং 200MP ক্যামেরা সহ চীনের বাজারে লঞ্চ হল OnePlus Ace 7 এবং Ace 7 Pro স্মার্টফোন, জেনে নিন দাম

9000mAh ব্যাটারি এবং 200MP ক্যামেরা সহ চীনের বাজারে লঞ্চ হল OnePlus Ace 7 এবং Ace 7 Pro স্মার্টফোন, জেনে নিন দাম

চীনের বাজারে OnePlus তাদের Ace 7 সিরিজ লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে OnePlus Ace 7 এবং OnePlus Ace 7 Pro স্মার্টফোনদুটি পেশ করা হয়েছে। ফোনদুটিতে 9,000mAh বড় ব্যাটারি, 165Hz রিফ্রেশ রেট সাপোর্টেড OLED ডিসপ্লে এবং 200MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। গেমিং এবং দারুণ পারফরমেন্স সহ স্মার্টফোন খুজছেন এমন ইউজারদের মধ্যে ফোনগুলি আকর্ষণীয় হয়ে উঠবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OnePlus Ace 7 5G এবং OnePlus Ace 7 Pro 5G স্মার্টফোনের দাম ও ফিচার ডিটেইলস সম্পর্কে।

OnePlus Ace 7 এবং Ace 7 Pro ফোনের স্পেসিফিকেশন

OnePlus Ace 7 এবং Ace 7 Pro স্মার্টফোনে 6.78-ইঞ্চির OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 2772 × 1272 পিক্সেল রেজোলিউশন, BOE X4 ম্যাটেরিয়াল, 8T LTPO টেকনোলজি এবং 165Hz পর্যন্ত অ্যাডেপ্টিভ রিফ্রেশ রেট সাপোর্ট করে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এতে সাপোর্টেড গেমের ক্ষেত্রে 185Hz রিফ্রেশ রেট পাওয়া যাবে। এই ডিসপ্লের লোকাল ব্রাইটনেস 3,600nits হবে। অন্যদিকে স্ক্রিনে 520Hz মাল্টি-ফিঙ্গার টাচ স্যাম্পেলিং রেট এবং 4,800Hz ইনস্ট্যান্ট টাচ স্যাম্পেলিং রেট রয়েছে। ফোনটির স্ক্রিনে PWM ডিমিং ফিচার সাপোর্ট করবে।

প্রসেসিঙের জন্য OnePlus Ace 7 ফোনটিতে Snapdragon 8 Elite Gen 5 V Series প্রসেসর দেওয়া হয়েছে। তবে OnePlus Ace 7 Pro স্মার্টফোনে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর রয়েছে। উভয় ফোনে LPDDR5X Ultra Pro RAM এবং দারুণ গেমিঙের জন্য Wind Chaser গেমিং কোর দেওয়া হয়েছে। এতে P4 ডিসপ্লে চিপ, T3 টাচ চিপ এবং G3 গেমিং নেটওয়ার্ক চিপ দেওয়া হয়েছে।

গেমিং চলাকালীন তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য OnePlus Ace 7 এবং Ace 7 Pro ফোনটিতে 6,350mm² 3D ভেপার চেম্বার এবং বিল্ট-ইন ফ্যান সহ ডুয়েল-চ্যানেল Glacier এয়ার কুলিং সিস্টেম দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটি Android 17 বেস্ড ColorOS 17 সহ কাজ করতে সক্ষম।

ফটোগ্রাফির জন্য OnePlus Ace 7 এবং Ace 7 Pro স্মার্টফোনে 200MP Samsung S5KHP5 প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। এতে 1/1.56-ইঞ্চির সেন্সর এবং অপটিক্যাল ইমেজ স্টেবলাইজেশন (OIS) সাপোর্ট করে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

উভয় ফোনটিতে রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। OnePlus Ace 7 স্মার্টফোনটিতে 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। অন্যদিকে Ace 7 Pro ফোনে OIS সাপোর্টেড 50MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা রয়েছে। এই কারণে দূরের ছবি তোলার জন্য প্রো মডেল বেশি ভালো অপশন।

OnePlus Ace 7 এবং Ace 7 Pro স্মার্টফোনে 9,000mAh Glacier ব্যাটারি দেওয়া হয়েছে। এতে Glacier এনার্জি কনসেনট্রেশন চিপ এবং 100W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এই ফোনদুটিতে সিস্টেম-ওয়াইড বাইপাস চার্জিং ফিচার যোগ করা হয়েছে। যা গেমিং এবং হেভি প্রসেসিঙের সময় ব্যাটারির বদলে সরাসরি মাদারবোর্ডে পাওয়ার পৌঁছে দেয়।

ওয়ানপ্লাস স্মার্টফোনটি IP66, IP68, IP69 এবং IP69K রেটিং সহ লঞ্চ করা হয়েছে। সিকিউরিটির জন্য ফোনে 3D আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর 2.0 রয়েছে। অন্যদিকে ফোনটিতে স্টিরিও স্পিকার, X-অ্যাক্সিস লিনিয়র মোটার, NFC, IR রিমোট, Wi-Fi 7, Bluetooth 5.4 এবং ইন্টারস্টেলার ব্রিদিং লাইট যোগ করা হয়েছে। ফোনদুটিতে USB 2.0 পোর্ট দেওয়া হয়েছে।

OnePlus Ace 7 এবং Ace 7 Pro ফোনের দাম

OnePlus Ace 7 ফোনটি চারটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। স্মার্টফোনটির প্রাথমিক দাম 4,399 ইউয়ান রাখা হয়েছে। অন্যদিকে Ace 7 Pro ফোনটি প্রাথমিক দাম 4,799 ইউয়ান। টেবিলে দামের সম্পূর্ণ ডিটেইলস জানানো হল।

OnePlus Ace 7 ফোনের দাম

RAM এবং স্টোরেজ চাইনিজ দাম আনুমানিক ভারতীয় দাম
12GB + 256GB 4,399 ইউয়ান প্রায় 62,800 টাকা
16GB + 256GB 4,899 ইউয়ান প্রায় 70,000 টাকা
12GB + 512GB 5,199 ইউয়ান প্রায় 74,300 টাকা
16GB + 512GB 5,699 ইউয়ান প্রায় 81,200 টাকা

OnePlus Ace 7 Pro ফোনের দাম

RAM এবং স্টোরেজ চাইনিজ দাম আনুমানিক ভারতীয় দাম
12GB + 256GB 4,799 ইউয়ান প্রায় 68,500 টাকা
16GB + 256GB 5,299 ইউয়ান প্রায় 75,700 টাকা
12GB + 512GB 5,599 ইউয়ান প্রায় 80,000 টাকা
16GB + 512GB 5,999 ইউয়ান প্রায় 85,700 টাকা
16GB + 1TB 7,299 ইউয়ান প্রায় 1,04,347 টাকা

 

যারা চীনে রয়েছেন এবং গেমিঙের জন্য নতুন স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য এই দুটি ফোনই সুন্দর অপশন। সমস্ত ডিটেইলস দেখে ইউজারদের নিরাশ হতে হবে না বলেই ধরা যাক।