আজ OnePlus ভারতে তাদের সবচেয়ে সস্তা স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে দেশের বাজারে OnePlus N6 ফোনটি ‘5G স্মার্টফোন আন্ডার 25000’ ক্যাটাগরিতে পেশ করা হয়েছে। এই ফোনে 8000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা, 6GB RAM এবং Dimensity 6360 Apex প্রসেসর যোগ করা হয়েছে। এই নতুন 5G ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
OnePlus N6 ফোনের দাম
ভারতে OnePlus N6 ফোনের 4GB RAM + 128GB Storage সহ বেস মডেলের দাম রাখা হয়েছে 22,999 টাকা। একইভাবে এই ফোনটির 6GB RAM + 128GB Storage সহ টপ ভেরিয়েন্ট 24,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। প্রাথমিক সেলে কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির দামে 2,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হবে। এছাড়াও আগামী 4 জুলাই থেকে 6 জুলাইয়ের মধ্যে আমাজন থেকে ফোনটি কেনা হলে 1,000 টাকা অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। অর্থাৎ অফারে OnePlus N6 5G ফোনটি মাত্র 19,999 টাকা এফেক্টিভ প্রাইসের বিনিময়ে পাওয়া যাবে।
OnePlus N6 ফোনের স্পেসিফিকেশন
OnePlus N6 ফোনে 1570 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.8-ইঞ্চির HD ডিসপ্লে দেওয়া হয়েছে। IPS LCD প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ হোল ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট, 401ppi পিক্সেল ডেনসিটি এবং 1200nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনটিতে MIL-STD-810H মিলিটারি গ্ৰেড সার্টিফাইড বডি যোগ করা হয়েছে। এর পাশাপাশি জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP65 রেটিং রয়েছে।
এই ফোনটি Android 16 বেস্ড OxygenOS 16 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য OnePlus N6 ফোনে MediaTek Dimensity 6360 Apex চিপসেট দেওয়া হয়েছে। এই 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.0GHz থেকে 2.4GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। আমাদের টেস্টে 588319 AnTuTu স্কোর পেয়েছে। হেভি প্রসেসিঙের সময় ফোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে 5300mm Vapor Chamber Cooling সিস্টেম যোগ করা হয়েছে।
OnePlus N6 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি সেগমেন্ট OnePlus N6 ফোনটির অন্যতম উল্লেখযোগ্য বিশেষত্ব। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 8000mAh রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফুল চার্জের পর সাধারণ ব্যাবহারে এই ফোনটি 3 দিন পর্যন্ত সহজেই ব্যাকআপ দিয়ে দেবে। আমাদের টেস্টিঙে 19 ঘন্টা, 17 মিনিট PCMark ব্যাটারি বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। জানিয়ে রাখি এই ফোনে 7 বছরের ব্যাটারি হেল্থ বজায় থাকবে।
OnePlus N6 ফোনটি বাইপাস চার্জিং সাপোর্ট করে। এই ফিচার হেভি প্রসেসিঙের সময় ব্যাটারির বদলে সরাসরি মাদারবোর্ডে পাওয়ার পৌঁছে দেয়। এর ফলে ব্যাটারিতে চাপ কম পড়ে এবং ফোন কম হীট হয়। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W SUPERVOOC ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনটি 5W রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে।
