Home খবর Exclusive: ট্রিপল রেয়ার ক‍্যামেরা ও পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে লঞ্চ হবে OnePlus Nord 2 স্মার্টফোন, দেখে নিন ফার্স্ট লুক

Exclusive: ট্রিপল রেয়ার ক‍্যামেরা ও পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে লঞ্চ হবে OnePlus Nord 2 স্মার্টফোন, দেখে নিন ফার্স্ট লুক

গত বছর স্মার্টফোন কোম্পানি ওয়ানপ্লাস ভারতের মার্কেটে তাদের বাজেট হ‍্যান্ডসেট OnePlus Nord ফোনটি লঞ্চ করেছিল। এবার কোম্পানি এই ফোনটির আপগ্ৰেডেড ভার্সন হিসেবে OnePlus Nord 2 স্মার্টফোন ভারতে লঞ্চের পরিকল্পনা করছে। এই ফোনটি লঞ্চের আগেই বিভিন্ন লিকের মাধ্যমে ফোনটির বিভিন্ন তথ্যের সঙ্গে সঙ্গে এর স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে। এবার আমরা বিখ্যাত টিপস্টার @OnLeaks এর সহযোগিতায় ফোনটির স্পেশাল রেন্ডার নিয়ে এসেছি। এই রেন্ডার থেকে OnePlus Nord 2 এর ডিজাইন সম্পর্কে জানা গেছে। চলুন জেনে নেওয়া যাক এই আপকামিং স্মার্টফোনের ডিজাইন সম্পর্কে জানা তথ‍্যগুলি।

OnePlus Nord 2 এর ডিজাইন

টিপস্টার স্টিভ হ‍্যামারস্টোফার অর্থাৎ অনলিকস আমাদের সঙ্গে হাত মিলিয়ে আপকামিং OnePlus Nord 2 এর ডিজাইন রেন্ডার জারি করেছেন। রিপোর্ট থেকে ফোনটির কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে। অনলিকস এর বক্তব্য অনুযায়ী OnePlus Nord 2 ফোনটি কোম্পানির ‘OnePlus 9’ সিরিজের মতোই দেখতে হবে। ফোনটির ক‍্যামেরা মডিউল দেখে চেনা চেনা মনে হতে বাধ্য। এই ফোনের ব‍্যাক প‍্যানেলে আয়তাকার ক‍্যামেরা মডিউলের মধ্যে দুটি বড় ক‍্যামেরা সেন্সর লক্ষণীয়।

OnePlus Nord 2 ফোনটির ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। এই সেট‌আপের মধ্যেই তিনটি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে ফ্ল‍্যাশ লাইট থাকবে। ব্র‍্যান্ডের অন‍্যান‍্য ফোনের মতোই এতেও ব‍্যাক প‍্যানেলে কোম্পানির লোগো দেওয়া হবে। এছাড়া এই ফোনে পাঞ্চ হোল কাট‌আউট সহ একটি ফ্ল‍্যাট ডিসপ্লে থাকবে। এই পাঞ্চ হোল কাট‌আউট ডিসপ্লের ওপরের বাঁদিকের কোণায় অবস্থিত। এক‌ইভাবে ফোনের নিচের প‍্যানেলে ইউএসবি টাইপ সি পোর্ট, সিম ট্রে ও স্পীকার গ্ৰিল থাকবে। এছাড়া এই ডিভাইসে কোম্পানির সিগনেচার অ্যালার্ট স্লাইডার‌ও দেওয়া হবে।

OnePlus Nord 2 এর স্পেসিফিকেশন

কয়েক দিন আগে এআই বেঞ্চমার্কিং ওয়েবসাইটে OnePlus Nord 2 ফোনটি দেখা গিয়েছিল। লিস্টিং অনুযায়ী এই আগামী ফোনে 5জি কানেক্টিভিটি পাওয়া যাবে। এই ফোনে 8 জিবি র‍্যাম ও মিডিয়াটেক ডায়মেনসিটি 1200 চিপসেট দেওয়া হবে বলে জানা গেছে। মনে করা হচ্ছে আগামী মাসেই ভারতসহ বিশ্বের বেশ কিছু মার্কেটে এই ফোনটি পেশ করা হবে। যদিও এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি OnePlus Nord 2 এর লঞ্চ, দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে অফিসিয়ালি কিছু জানা যায়নি।

লিক রিপোর্ট অনুযায়ী OnePlus Nord 2 তে 90 হার্টস রিফ্রেশরেটযুক্ত 6.43 ইঞ্চির FHD+ এমোলেড ডিসপ্লে দেওয়া হবে। এছাড়া ফোটোগ্রাফির জন্য এতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ক‍্যামেরা সেন্সর থাকবে। এই ফোনে 32 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা থাকতে পারে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য OnePlus Nord 2 তে ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500 এম‌এএইচের ব‍্যাটারি দেওয়া হবে বলে শোনা যাচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন