Home খবর ভারতে লঞ্চ হল OnePlus Nord 3 5G স্মার্টফোন, দেখে নিন এই শক্তিশালী ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম

ভারতে লঞ্চ হল OnePlus Nord 3 5G স্মার্টফোন, দেখে নিন এই শক্তিশালী ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম

Highlights

দীর্ঘ প্রতীক্ষার পর ওয়ানপ্লাস OnePlus ভারতে তাদের নর্ড সিরিজের OnePlus Nord 3 5G এবং OnePlus Nord CE 3 5G স্মার্টফোন লঞ্চ করেছে। এর মধ্যে ওয়ানপ্লাস নর্ড 3 5জি ফোনটিতে 80W SUPERVOOC চার্জিং টেকনোলজি যোগ করা হয়েছে এবং এর মাধ্যমে অত্যন্ত দ্রুত ফোনটি চার্জ করা যায়। এছাড়া এটি কোম্পানির প্রথম 16GB RAM সহ স্মার্টফোন। এই পোস্টে লেটেস্ট OnePlus Nord 3 5G এর দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। এই সিরিজের OnePlus Nord CE 3 5G ফোনটি সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন

আরও পড়ুন: লঞ্চের আগে সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত Realme GT Neo 6 এবং GT Neo 6 Pro স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

OnePlus Nord 3 5G এর দাম এবং সেল

ওয়ানপ্লাস নর্ড 3 5জি ফোনটি ভারতে শপিং সাইট আমাজনের মাধ্যমে সেল করা হবে। আগামী 15 এবং 16 জুলাই, 2023 তারিখে আয়োজিত আমাজন প্রাইম ডে সেলে এই ফোনটি প্রথম বেচা হবে। এছাড়া সেলে ফোনটি কিনলে আকর্ষণীয় ডিসকাউন্টও পাওয়া যাবে।

OnePlus Nord 3 5G এর স্পেসিফিকেশন

OnePlus Nord 3 5G এর প্রতিদ্বন্দ্বী

মার্কেটে উপস্থিত Motorola Edge 40, POCO F5 এবং iQOO Neo 7 ফোনগুলি লেটেস্ট OnePlus Nord 3 5G ফোনটিকে কড়া টক্কর দেবে বলে মনে কড়া হচ্ছে। এর মধ্যে Motorola Edge 40 তে সুন্দর ডিজাইন, IP68 রেটিং এবং 15W ওয়্যারলেস চার্জিং ফিচার আছে। আরও পড়ুন: লঞ্চ হল 24GB RAM সহ বিশ্বের প্রথম স্মার্টফোন, পাওয়া যাবে 6000mAh ব্যাটারি

অন্যদিকে POCO F5 ফোনটিতে শক্তিশালী ব্যাটারি রয়েছে। তবে এই ফোনে কিছু ব্লোটওয়্যার পাওয়া যায়। এছাড়া iQOO Neo 7 এর ক্ষেত্রে 120 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার সবচেয়ে উল্লেখযোগ্য। এর সাহায্যে মাত্র 27 মিনিটের মধ্যে ফোনটি 0-100 শতাংশ চার্জ কড়া যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন