Home খবর 4,000 টাকা কম দামে পাওয়া যাচ্ছে OnePlus Nord 3, Amazon এবং Flipkart এ চলছে সেল

4,000 টাকা কম দামে পাওয়া যাচ্ছে OnePlus Nord 3, Amazon এবং Flipkart এ চলছে সেল

OnePlus ফ্যানদের জন্য সুখবর রয়েছে। অম্পানির OnePlus Nord 3 ফোনটির দাম লঞ্চ প্রাইসের তুলনায় 4,000 টাকা কম করে শপিং সাইট Amazon এবং Flipkart এ সেল করা হচ্ছে। এই ফ্ল্যাট ডিসকাউন্ট ছাড়াও এই 5G ফোনের দামে বেস কিছু ব্যাঙ্ক অফার ও EMI অফার পাওয়া যাচ্ছে। এই প্রাইস কাট সাময়িক নাকি পাকাপাকি সেই সম্পর্কে কিছু জানা যায়নি। তবে এই কম দামের সুযোগ নিয়ে ফোনটি কিনেই নেওয়া যায়।

4,000 টাকা সস্তা OnePlus Nord 3

বর্তমানে আমাজন এবং ফ্লিপকার্টে OnePlus Nord 3 5G ফোনের বেস ভেরিয়েন্ট 29,999 টাকা দামে লিস্টেড করা হয়েছে। ফোনটির এই মডেল 33,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। অর্থাৎ উভয় সাইটে এই ফোনটি 4,000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট সহ সেল করা হচ্ছে। এই মডেলে 8GB RAM + 128GB স্টোরেজ রয়েছে।

আবারও বলে দিই এই প্রাইস কাট সাময়িকভাবেও করা হতে পারে। এই অফার ক্ত দিন পর্যন্ত পাওয়া যাবে সেই সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। তাই যারা এই ফোনটি কিনতে চান তাদের তাড়াতাড়ি করা উচিত। নিচে এই ফোনের ফুল স্পেসিফিকেশন জানানো হল।

OnePlus Nord 3 5G এর স্পেসিফিকেশন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন