Highlights
- এই ফোনের বেস মডেলটি 35,000 টাকায় আসতে পারে।
- এই ফোনে MediaTek Dimensity 9000 প্রসেসর থাকতে পারে।
- এই ফোনটিতে 16GB RAM + 256GB স্টোরেজ পাওয়া যাবে।
OnePlus Nord 3 স্মার্টফোন শীঘ্রই আন্তর্জাতিক মার্কেট সহ ভারতীয় মার্কেটে লঞ্চ হতে পারে। এই নতুন মোবাইল ফোনটি জুন মাসের শেষের দিকে বা জুলাই মাসে মার্কেটে আসবে বলে অনুমান করা হচ্ছে। যদিও কোম্পানি এই মুহূর্তে ফোনটির লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি কিছু জানায়নি, তবে কিছু ক্রমাগত কিছু লিক রিপোর্ট প্রকাশিত এসেছে। লেটেস্ট লিক রিপোর্টে টিপস্টার এই ফোনের স্টোরেজ অপশন এবং দাম প্রকাশ করেছে। এই পোস্টে আপনাদের সেটাই জানানো হল। আরও পড়ুন: ভারতে শীঘ্রই লঞ্চ হবে Samsung Galaxy Z Flip 5 স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস
OnePlus Nord 3 স্মার্টফোনের দাম
টিপস্টার Roland Quandt আপকামিং OnePlus Nord 3 ফোনের সম্পর্কে নতুন তথ্য দিয়েছে যেখানে ফোনটির ইউরোপীয় দাম এবং মেমরি ভেরিয়েন্ট অপশন সামনে এসেছে। লিক রিপোর্ট অনুসারে 8GB RAM + 128GB স্টোরেজ সহ Nord 3 ফোনের বেস মডেলের দাম 449 ইউরো অর্থাৎ 39,900 টাকা হতে পারে। আবার 16GB RAM + 256GB স্টোরেজ সহ শীর্ষ ভেরিয়েন্টের দাম 549 ইউরো অর্থাৎ 48,800 টাকা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। এই ডিভাইসটি সবুজ এবং ধূসর এই দুটি কালার অপশনে লঞ্চ হতে পারে।
ভারতে দাম কম হতে পারে
ভারতে OnePlus Nord 3 ফোনের দাম একটু কম হতে পারে। ভারতে এই ফোনটির বেস মডেলটি 35,000 টাকায় এবং টপ ভেরিয়েন্টটি 40,000 টাকায় লঞ্চ করা যেতে পারে। এই স্টোরেজ এবং দাম লিক হওয়ার আগে এই ফোনের ডিজাইন রেন্ডারও সামনে এসেছে। যেখানে এটা স্পষ্ট হয়ে গেছে যে ডিভাইসটি OnePlus Ace 2V ফোনের রিব্যাগ ভার্সন হবে। যেটা 2023 সালে চীনে লঞ্চ হয়েছে। আরও পড়ুন: ভারতে 11 জুলাই লঞ্চ হবে Nothing Phone (2) জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন
OnePlus Nord 3 ফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)
- ডিসপ্লে: লিক রিপোর্ট অনুযায়ী OnePlus Nord 3 ফোনে একটি 6.74-ইঞ্চি 1.5K AMOLED ডিসপ্লে দেওয়া যেতে পারে। এটি 2772 x 1240 পিক্সেল রেজলিউশন এবং 120Hz রিফ্রেশরেট সাপোর্ট করবে।
- প্রসেসর: কোম্পানি এই ডিভাইসে শক্তিশালী MediaTek Dimensity 9000 প্রসেসর ব্যবহার করবে।
- স্টোরেজ: এই ফোনটি 8GB RAM + 256GB স্টোরেজ পর্যন্ত মার্কেটে লঞ্চ হবে।
- ব্যাটারি: এই স্মার্টফোনটিতে একটি 5000mAh ব্যাটারি রয়েছে, যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। তবে এই ফোনে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা কম।
- ক্যামেরা: এই ডিভাইসটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। যার মধ্যে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা লেন্স, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স দেওয়া হবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে।
- অন্যান্য: এই ফোনে সিকিউরিটির জন্য অ্যালার্ট স্লাইডার, ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 5G সাপোর্ট, IR ব্লাস্টারের মতো ফিচারগুলি পাওয়া যাবে।
- OS: এই ডিভাইসটি Android 13 বেসড অক্সিজেন OS 13-এ রান করবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
