যেসব ইউজাররা কম দামে OnePlus 5G স্মার্টফোন কেনার কথা ভাবছেন, এই পোস্টটি সেইসব ইউজারদের জন্য প্রযোজ্য। কোম্পানির পক্ষ থেকে তাদের OnePlus Nord 4 5G স্মার্টফোনটিতে 4,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট জারি করা হয়েছে। একইসঙ্গে ব্যাঙ্ক ডিসকাউন্টের পর মোট 8,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OnePlus Nord 4 5G স্মার্টফোনের অফার এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
OnePlus Nord 4 5G ফোনের অফার
- OnePlus Nord 4 5G ফোনটি 32,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, তবে বর্তমানে ফোনটির দাম 4,000 টাকা কমিয়ে দেওয়া হয়েছে। এরপর ফোনটি 28,998 টাকা দামে সেল করা হচ্ছে।
- ইউজাররা সিলেক্টেড ক্রেডিট এবং ডেভিট কার্ডের মাধ্যমে ফোনটি কিনলে অতিরিক্ত 4000 টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাবেন। অর্থাৎ বর্তমানে OnePlus Nord 4 5G ফোনটি মাত্র 23,998 টাকা দামে পাওয়া যাচ্ছে।
- ব্যাঙ্ক অফার ছাড়াও কোম্পানির পক্ষ থেকে ফোনটিতে 3 থেকে 6 মাসের সহজ কিস্তিতে নো-কোস্ট EMI অপশন দেওয়া হচ্ছে।
- এক্সচেঞ্জ অফার হিসেবে কোম্পানির পক্ষ থেকে পুরনো ফোনে প্রায় 22,800 টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। তবে এই অফার পুরনো ফোনের কন্ডিশনের উপর নির্ভর করবে।
অফার হাইলাইট
- পুরনো দাম: 32,999 টাকা
- নতুন দাম: 28,998 টাকা
- ব্যাঙ্ক ডিসকাউন্ট: 4000 টাকা
- বর্তমান দাম: 23,998 টাকা
- ভেরিয়েন্ট: 8GB RAM + 256GB স্টোরেজ
কোথা থেকে কেনা যাবে ফোনটি?
অনলাইন শপিং সাইট আমাজনের মাধ্যমে OnePlus Nord 4 5G ফোনটি কম দামে সেল করা হচ্ছে। নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে অফার সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
OnePlus Nord 4 5G এর স্পেসিফিকেশন
- ডিসপ্লে: এই ফোনে 2772 × 1240 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.74 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120 হার্টস রিফ্রেশ রেট ও 2150 হার্টস নিটস পিক ব্রাইটনেস এবং HDR10+ সাপোর্ট করে।
- প্রসেসর: প্রসেসিঙের জন্য OnePlus Nord 4 ফোনে Qualcomm Snapdragon 7 Plus Gen 3 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। গ্রাফিক্সের জন্য ফোনে Adreno 732 GPU রয়েছে।
- স্টোরেজ: OnePlus Nord 4 5G ফোনটি তিনটি স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। এতে 8GB RAM + 128GB স্টোরেজ, 8GB RAM + 256GB স্টোরেজ এবং 12GB RAM + 256GB স্টোরেজ অপশন রয়েছে।
- ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনের ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপে OIS ফিচারযুক্ত 50 মেগাপিক্সেল Sony LYTIA প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য OnePlus Nord 4 5G ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus Nord 4 5G ফোনে 100 ওয়াট SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,500 এমএএইচ ব্যাটারি যোগ করা হয়েছে।
- অন্যান্য: OnePlus Nord 4 5G ফোনে 5G নেটওয়ার্ক, Wi-Fi 6, Bluetooth 5.4, NFC, USB Type-C পোর্ট, ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে।
- অপারেটিং সিস্টেম: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং অক্সিজেন ওএস 14.1 সহ পেশ করা হয়েছে।
