Home খবর প্রকাশ্যে এল OnePlus Nord 5 এবং Nord CE 5 ফোনের গুরুত্বপূর্ণ লঞ্চ ডিটেইলস, এই সময় হতে পারে ভারতে লঞ্চ

প্রকাশ্যে এল OnePlus Nord 5 এবং Nord CE 5 ফোনের গুরুত্বপূর্ণ লঞ্চ ডিটেইলস, এই সময় হতে পারে ভারতে লঞ্চ

ভারতে OnePlus 13s ফোনটি লঞ্চ হয়ে গেছে এবং আগামী 12 জুন থেকে এই ফোনটি 54,999 টাকা প্রাথমিক দামে সেল করা হবে। এই ফোনটি লঞ্চের পর এবার কোম্পানির পক্ষ থেকে তাদের ‘নর্ড’ সিরিজ পেশ করার পরিকল্পনা করা হচ্ছে। বিগত বেশ কিছু দিন ধরে খবর পাওয়া যাচ্ছে কোম্পানি তাদের OnePlus Nord 5 ফোনে কাজ করছে। এবার এই ফোনের লঞ্চ টাইমলাইন প্রকাশ্যে এসে গেছে। লিকের মাধ্যমে এই ফোনটির পাশাপাশি সিরিজের OnePlus Nord CE 5 ফোনের লঞ্চ সম্পর্কেও জানা গেছে।

OnePlus Nord 5 সিরিজের ভারতীয় লঞ্চ টাইমলাইন (লিক)

টিপস্টার যোগেশ ব্রার আপকামিং OnePlus Nord 5 এবং Nord CE 5 ফোনের লঞ্চ সম্পর্কে জানিয়েছেন। তিনি সরাসরি ফোনের নাম উল্লেখ করেননি, তবে লিক অনুযায়ী ‘জুলাই মাসে নতুন ওয়ানপ্লাস নর্ড লঞ্চ করা হতে পারে।’ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে টুইটের পর রিপোর্টে অনুমান করা হচ্ছে জুলাই মাসের শুরুর দিকে OnePlus Nord 5 এবং Nord CE 5 ফোন লঞ্চ করা হবে।

উল্লেখ্য লিকে আপকামিং ফোনগুলির লঞ্চ টাইমলাইন সম্পর্কে জানানো হলেও, এটি ইন্ডিয়ান লঞ্চ টাইমলাইন নাকি গ্লোবাল, সেই বিষয়ে কিছু জানানো হয়নি। আমরা আশা করছি জুলাই মাসের শুরুতে OnePlus Nord ফোনগুলি গ্লোবাল বাজারে পেশ করা হবে এবং এর কিছু দিন পরেই ভারতেও ফোনদুটি লঞ্চ করা হবে।

OnePlus Nord 5 ফোনের সম্ভাব্য দাম

OnePlus Nord 5 5G ফোনটি মিড বাজেট সেগমেন্টে পেশ করা হবে। এই ফোনটির দাম 30 হাজার টাকা থেকে 35 হাজার টাকার মধ্যে রাখা হতে পারে। ভারতে OnePlus Nord 5 ফোনটি 29,999 টাকা প্রাথমিক দামে সেল করা হতে পারে। মনে করিয়ে দিই OnePlus Nord 4 ফোনটিও 29,999 টাকা দামে পেশ করা হয়েছিল।

OnePlus Nord 5 ফোনের স্পেসিফিকেশন (লিক)

ডিসপ্লে

ওয়ানপ্লাস নর্ড 5 ফোনে 6.77 ইঞ্চির Full HD+ স্ক্রিন দেওয়া হতে পারে। এই ফ্ল্যাট LTPO AMOLED ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট এবং 3000nits ব্রাইটনেস সাপোর্ট করতে পারে। OnePlus Nord 5 ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হতে পারে।

পারফরমেন্স

OnePlus Nord 5 ফোনটি Android 15 বেসড OxygenOS 15 সহ পেশ করা হতে পারে। লিক অনুযায়ী এই ফোনে 3.4GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 9400e প্রসেসর থাকবে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে বলে শোনা যাচ্ছে। এই সেটআপে 50MP LYT প্রাইমারি সেন্সরের সঙ্গে 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP টেলিফটো লেন্স যোগ করা হতে পারে। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus Nord 5 5G ফোনে 6,650mAh ব্যাটারি দেওয়া হতে পারে। এই ব্যাটারি 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে।

OnePlus 13s ফোনের দাম এবং স্পেসিফিকেশন

কোম্পানির লেটেস্ট OnePlus 13s ফোনটি আগামী 12 জুন থেকে সেল করা হবে এবং ফোনটির দামে 5,000 টাকা ছাড়ও দেওয়া হবে। এই ফোনে Snapdragon 8 Elite প্রসেসর দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য এতে 50MP + 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ এবং 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,850mAh ব্যাটারি রয়েছে। এই ফোনে 6.32-ইঞ্চির 1.5K​ ডিসপ্লে দেওয়া হয়েছে। OnePlus 13s ফোনটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন