Home খবর 50MP সেলফি এবং 50MP রেয়ার ক্যামেরা সহ লঞ্চ হতে চলেছে OnePlus Nord 5, জেনে নিন কনফার্ম ডিটেইলস

50MP সেলফি এবং 50MP রেয়ার ক্যামেরা সহ লঞ্চ হতে চলেছে OnePlus Nord 5, জেনে নিন কনফার্ম ডিটেইলস

আগামী 8 জুলাই OnePlus তাদের আপকামিং OnePlus Nord 5 এবং OnePlus Nord CE 5 ফোনদুটি লঞ্চ করতে হলেছে। ভারতে নর্ড সিরিজের ফোনের জন্য আমাজনে মাইক্রো সাইট লাইভ করা হয়েছে। এর মাধ্যমে গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। এবার কোম্পানির পক্ষ থেকে লঞ্চের আগেই Nord 5 ফোনের ক্যামেরা ফিচার ডিটেইলস শেয়ার করেছে। এটি আগের Nord 4 ফোনের তুলনায় আপগ্রেডেড হতে চলেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OnePlus Nord 5 ফোনের ডিটেইলস সম্পর্কে।

OnePlus Nord 5 এর ক্যামেরা ডিটেইলস (কনফার্ম)

OnePlus Nord 5 এর স্পেসিফিকেশন

প্রসেসর

আগেই কোম্পানির পক্ষ থেকে কনফার্ম জানানো হয়েছিল আপকামিং OnePlus Nord 5 ফোনটিতে Snapdragon 8s Gen 3 প্রসেসর থাকবে। একইসঙ্গে LPDDR5X RAM, 7300mm² VC কুলিং সিস্টেম ও OnePlus 13 এর মতো ফ্ল্যাগশিপ গ্রেড গ্রেফিন থার্মাল দেওয়া হবে। এতে 1,800W/m-K হিট এফিসিয়েন্সি পাওয়া যায়। যারা গেমিং পছন্দ করে তাদের জন্য বিশেষ করে ফোনটিতে Battlegrounds Mobile India (BGMI) নেটিভ 90fps এবং ফ্রেম ইন্টারপোলেশন সহ 144fps পর্যন্ত সাপোর্ট করবে। এই ফোনে Call of Duty Mobile গেমটিও নেটিভ 144fps স্পীডে খেলা যাবে।

ডিসপ্লে

রিপোর্ট অনুযায়ী OnePlus Nord 5 ফোনটিতে 6.77 ইঞ্চির ফুলএইচডি + ডিসপ্লে দেওয়া হতে পারে। ফোনটির ফ্ল্যাট এলটিপিও এমোলেড ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট এবং 3000 নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে।

ব্যাটারি ও চার্জিং

পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus Nord 5 5G ফোনটিতে 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 650এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে।

OnePlus Nord 5 এর সেল

OnePlus Nord 5 এবং OnePlus Nord CE 5 ফোনদুটি 8 জুলাই লঞ্চের পরেই শপিং সাইট Amazon.in, OnePlus India অফিসিয়াল ওয়েবসাইট এবং অন্যান্য অফলাইন রিটেইল মাধ্যমে সেল করা হবে।