Home খবর 12GB RAM এবং 50MP সেলফি ক্যামেরা ও SD 8s Gen 3 প্রসেসর সহ ভারতের বাজারে লঞ্চ হল OnePlus Nord 5, জেনে নিন স্পেসিফিকেশন

12GB RAM এবং 50MP সেলফি ক্যামেরা ও SD 8s Gen 3 প্রসেসর সহ ভারতের বাজারে লঞ্চ হল OnePlus Nord 5, জেনে নিন স্পেসিফিকেশন

ফ্ল্যাগশিপ কিলার নামের জন্য বিখ্যাত টেক ব্র্যান্ড ওয়ানপ্লাস গতকাল ভারতের বাজারে তাদের নতুন দুটি স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে OnePlus Nord 5 এবং OnePlus Nord CE 5 স্মার্টফোনদুটি ভারতে পেশ করা হয়েছে। এই ফোনগুলি মিড বাজেট রেঞ্জে অ্যাডভান্স ফিচার এবং শক্তিশালী স্পেসিফিকেশন সহ লঞ্চ করা হয়েছে। OnePlus Nord CE 5 স্মার্টফোনের ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OnePlus Nord 5 স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে।

OnePlus Nord 5 এর দাম

OnePlus Nord 5 স্মার্টফোনটি 12GB RAM এবং 8GB RAM সহ লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনের ভ্যানিলা 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট 31,999 টাকা এবং 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট 34,999 টাকা দামে পেশ করা হয়েছে। একইভাবে টপ 12GB RAM + 512GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 37,999 টাকা রাখা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে সেল শুরু হিসাবে স্মার্টফোনটিতে 2 হাজার টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হবে। 9 জুলাই থেকে নতুন OnePlus স্মার্টফোনটি Marble Sands, Phantom Grey এবং Dry Ice এর মতো কালার অপশনে সেল করা হবে।

OnePlus Nord 5 এর ছবি

OnePlus Nord 5 এর স্পেসিফিকেশন

ডিসপ্লে

OnePlus Nord 5 স্মার্টফোনটিতে 2800 x 1272 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.83 ইঞ্চির 1.5কে ডিসপ্লে দেওয়া হয়েছে। ওএলইডি প্যানেল দিয়ে তৈরি স্ক্রিনে 144Hz রিফ্রেশ রেট, 1400nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। একইসঙ্গে স্মার্টফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং Gorilla Glass 7i প্রোটেকশন দেওয়া হয়েছে।

প্রসেসর

OnePlus Nord 5 স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং OxygenOS 15 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য স্মার্টফোনটিতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি স্ন্যাপড্রাগন 8এস জেন 3 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এই প্রসেসর 2.0GHz থেকে 3.0GHz পর্যন্ত ক্লক স্পীডে কাজ করে। আমাদের টেস্টে Nord 5 স্মার্টফোনটি 14,81,616 AnTuTu Score পেয়েছে। অন্যদিকে গ্রাফিক্সের জন্য স্মার্টফোনটিতে Adreno 735 GPU যোগ করা হয়েছে।

স্টোরেজ

ভারতীয় বাজারে OnePlus Nord 5 স্মার্টফোনটি 12GB RAM এবং 8GB RAM সহ লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনে এক্সপেনশন ফিচার রয়েছে, ফলে ফিজিক্যাল RAM ডবল করে পাওয়া যায়। অন্যদিকে স্মার্টফোনটির 8GB RAM অপশনে 8GB পর্যন্ত ভার্চুয়াল RAM এবং 12GB RAM ভেরিয়েন্টে 12GB পর্যন্ত ভার্চুয়াল RAM এর সহযোগিতায় 24GB RAM (12+12) এর পারফরমেন্স পাওয়া যাবে। নতুন ওয়ানপ্লাস স্মার্টফোনটিতে 256GB এবং 512GB স্টোরেজ দেওয়া হয়েছে। LPDDR5X RAM + UFS3.1 Storage যোগ করা হয়েছে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য OnePlus Nord 5 5G স্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল Sony LYT-700 OIS সেন্সর এবং এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেল ultra-wide লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনটিতে এফ/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল ISOCELL JN5 সেন্সর যোগ করা হয়েছে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus Nord 5 5G স্মার্টফোনটিতে 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,800এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। আমাদের টেস্টে 11 ঘন্টা, 50 মিনিটের PC Mark Battery বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। এই ব্যাটারি মাত্র 49 মিনিটের মধ্যে 20% থেকে 100% ফুল চার্জ হয়ে যাবে।

OnePlus Nord 5 এর ফিচার