Home খবর কেমন হবে OnePlus Nord 5 ফোনের দাম? জেনে নিন দাম, স্পেসিফিকেশন এবং লঞ্চ সম্পর্কিত ডিটেইলস

কেমন হবে OnePlus Nord 5 ফোনের দাম? জেনে নিন দাম, স্পেসিফিকেশন এবং লঞ্চ সম্পর্কিত ডিটেইলস

ইউজারদের জন্য মিড রেঞ্জ সেগমেন্টে হাইএন্ড স্পেসিফিকেশন এবং ওয়ানপ্লাসের বিশ্বস্ত পারফরমেন্স দেওয়ার উদ্দেশ্যে ‘Nord’ সিরিজের সূচনা করেছিল। 2020 সালের জুলাই মাসে প্রথম OnePlus Nord ফোনটি লঞ্চ করা হয়েছিল এবং ইউজারদের মধ্যে বেশ প্রশংসা কুড়িয়েছিল। এবার পাঁচ বছর পর 2025 সালে OnePlus Nord 5 ফোনটি লঞ্চ হতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে অফিসিয়ালি জানানো হয়নি, তবে আমরা এই পোস্টের মাধ্যমে বিভিন্ন লিক এবং রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য জানাতে চলেছি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OnePlus Nord 5 ফোনের ডিটেইলস সম্পর্কে।

OnePlus Nord 5 এর লঞ্চ টাইমলাইন

ওয়ানপ্লাস এই বছরের শুরুতে গ্লোবাল বাজারে OnePlus 13 ফোনটি লঞ্চ করেছিল। এবার কোম্পানির পক্ষ থেকে 2025 সালের মধ্যে OnePlus Nord 5 ফোনটি লঞ্চের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই বছরের তৃতীয় কোয়ার্টারে আপকামিং ফোনটি পেশ করা হতে পারে। আগামী জুলাই মাসে OnePlus Nord 5 ফোনটি লঞ্চ করা হতে পারে। ওয়ানপ্লাস তাদের এই নর্ড সিরিজের ফোনটি প্রথম কোন দেশে লঞ্চ করবে, তা জানার জন্য অপেক্ষা করা হচ্ছে। ভারত কি এই ফোনটির প্রাইমারি মার্কেট হবে, নাকি Nord 5 ফোনটির জন্য আরও কিছু দিন অপেক্ষা করতে হবে।

OnePlus Nord 5 এর সম্ভাব্য দাম

মনে করিয়ে দিই ভারতে OnePlus Nord 2 ফোনের 8GB RAM + 128GB স্টোরেজ অপশন 29,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। একই স্টোরেজ অপশন সহ OnePlus Nord 3 ফোনটি 30 হাজার টাকা চেয়ে বেশি দাম রাখা হয়েছিল, অন্যদিকে OnePlus Nord 4 5জি ফোনটির দাম 29,999 টাকা রাখা হয়েছিল। কম দামে দারুণ ফিচার দেওয়ার জন্য জনপ্রিয় ওয়ানপ্লাসের প্রোডাক্ট পোর্টফোলিও দেখে মনে করা হচ্ছে OnePlus Nord 5 ফোনটি ভারতে 29,999 টাকা দামে পেশ করা হবে। এটি ফোনের শুরুর দাম হতে পারে এবং টপ ভেরিয়েন্টের দাম 35 হাজার টাকা রাখা হতে পারে।

OnePlus Nord 5 এর সম্ভাব্য স্পেসিফিকেশন

ডিসপ্লে

ওয়ানপ্লাস নর্ড 5 ফোনটি 6.77 ইঞ্চির বড় স্ক্রিনে লঞ্চ করা হতে পারে। ফোনটিতে পাঞ্চ-হোল স্টাইলের ফুলএইচডি+ রেজোলিউশন সহ ডিসপ্লে থাকবে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটিতে এলটিপিও এমোলেড প্যানেল দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

এই ফোনটিতে 120 হার্টস রিফ্রেশ রেট এবং প্রায় 3000 নিটস ব্রাইটনেস সহ একটি ফ্ল্যাট ডিসপ্লে থাকতে পারে। OnePlus Nord 5 ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও কর্নিং গ্লাস লেয়ার প্রোটেকশন দেওয়া হতে পারে।

প্রসেসর

OnePlus Nord 5 ফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং OxygenOS 15 সহ লঞ্চ করা হতে পারে। ওয়ানপ্লাস তাদের এই নতুন ফোনটি গ্লোবাল মার্কেটে মিডিয়াটেক প্রসেসর সহ পেশ করবে বলে আশা করা হচ্ছে। এটি কোম্পানির নতুন Dimensity 9400E চিপসেট হতে পারে। জানিয়ে রাখি এই 8-কোরের CPU-তে 2GHz ক্লক স্পীডযুক্ত Cortex-A720 কোর এবং 3.4GHz ক্লক স্পীডযুক্ত Cortex-X4 কোর রয়েছে।

জানিয়ে রাখি আগের মাসে realme GT 7 ফোনটি একই প্রসেসর সহ লঞ্চ করা হয়েছিল। আমাদের টেস্টে আনটুটু বেঞ্চমার্ক স্কোর 21,25,733 পেয়েছে।

স্টোরেজ

কোম্পানি তাদের এই আপকামিং ফোনটির দাম ইউজারদের কথা মাথায় রেখেই নির্ধারণ করবে। আবার একই সঙ্গে প্রতিদ্বন্দ্বীদের টক্কর দেওয়ার জন্য OnePlus Nord 5 5G ফোনে 16GB RAM-ও যোগ করা হতে পারে। ফোনের ভ্যানিলা ভেরিয়েন্টে 8GB RAM সহ 128GB স্টোরেজ দেওয়া হতে পারে।

টপ ভেরিয়েন্টেটি 16GB RAM + 512GB স্টোরেজে সহ লঞ্চ করা হতে পারে। এই ফোনটিতে এক্সপেন্ডেবল RAM টেকনোলজিও থাকবে, এর ফলে ফিজিক্যাল RAM এবং ভার্চুয়াল RAM এর সহযোগিতায় পারফরমেন্স পাওয়া যাবে। তবে ফোনে মাইক্রোএসডি কার্ড স্লট থাকবে কি না, সেই বিষয়ে এখনও পর্যন্ত জানা যায়নি।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য OnePlus Nord 5 5G ফোনটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে লঞ্চ করা হতে পারে। এই ফোনটিতে অসাধারণ ফটোগ্রাফির জন্য 50 মেগাপিক্সেল Sony LYT প্রাইমারি সেন্সর দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এতে OIS (Optical Image Stabilization) ফিচার থাকবে। একইসঙ্গে স্মার্টফোনটিতে একটি আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি টেলিফটো সেন্সরও থাকতে পারে।

এই দুইটি সেন্সরের ক্ষমতা যথাক্রমে 8 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল রাখা হতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য আপকামিং OnePlus 5G ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের দিক দিয়ে OnePlus Nord 5 ফোনটি শক্তিশালী হতে চলেছে। আপকামিং ফোনের ব্যাটারি সম্পর্কে বাজারে নানা ধরনের গুজব শোনা যাচ্ছে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটি 7,000mAh ব্যাটারি সহ পেশ করা হতে পারে। তবে TUV Rheinland সার্টিফিকেশন সাইটে লিস্টেড CPH2079 মডেল নাম্বারের জন্য এই ফোনটিতে 6,650এমএএইচ ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে।

তাই আমরা সার্টিফিকেশন সাইটকে বেশি প্রাধান্য দিয়ে মনে করছি OnePlus Nord 5 5G ফোনে 6,650mAh ব্যাটারি যোগ করা হবে। একইভাবে লিক অনুযায়ী ফোনটিতে 100 ওয়াট এবং 80 ওয়াট ফাস্ট চার্জিং থাকবে, তবে আমাদের ধারনা অনুযায়ী ফোনটি 80 ওয়াট ফাস্ট চার্জিং সহ লঞ্চ করা হতে পারে।

উপরোক্ত স্পেসিফিকেশন আমাদের ধারনার উপর ভিত্তি করে জানানো হয়েছে। তাই লঞ্চের সময় বেশ কিছু পরিবর্তনও হতে পারে। তবে আপকামিং OnePlus Nord 5 5G ফোনের সম্পর্কে সঠিক তথ্য প্রকাশ্যে আসা মাত্রই, আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।