Home খবর ভারতে লঞ্চ হল OnePlus Nord CE 4 Lite 5G, 20 হাজার টাকার থেকেও কমে পাওয়া যাবে দারুণ ফিচার এবং স্পেসিফিকেশন

ভারতে লঞ্চ হল OnePlus Nord CE 4 Lite 5G, 20 হাজার টাকার থেকেও কমে পাওয়া যাবে দারুণ ফিচার এবং স্পেসিফিকেশন

যেসব ইউজারা ওয়ানপ্লাসের ফোন ব্যাবহার করতে চায় এবং বেশি টাকাও খরচ করতে চায় না তাদের জন্য OnePlus খুশির খবর নিয়ে এসেছে। কোম্পানি তাদের নতুন OnePlus Nord CE 4 Lite 5G স্মার্টফোন ভারতে লঞ্চ করেছে। এই নতুন স্মার্টফোনটি মিড বাজেট রেঞ্জে স্টাইলিশ ডিজাইন, দুর্দান্ত ফিচার এবং শক্তিশালী স্পেসিফিকেশন সহ পেশ করেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন OnePlus Nord CE 4 Lite 5G স্মার্টফোনটি সম্পর্কে।

OnePlus Nord CE 4 Lite 5G এর দাম

OnePlus Nord CE 4 Lite 5G এর ছবি

OnePlus Nord CE 4 Lite 5G এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: OnePlus Nord CE4 Lite 5G স্মার্টফোনে 20:9 অ্যাস্পেক্ট রেশিয় দিয়ে তৈরি 1080 × 2400 পিক্সেল রেজোলিউশন সাপোর্টড 6.6 ইঞ্চির ফুলএচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে AMOLED প্যানেল দিয়ে তৈরি 120Hz রিফ্রেশ রেট এবং 2100nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর: OnePlus Nord CE4 Lite 5G স্মার্টফোন Qualcomm Snapdragon 695 প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। এই প্রসেসর 6ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.2গীগাহার্টজ ক্লক স্পীডে কাজ করে। এই 8-কোর প্রসেসরে দুটি 2.2GHz Cortex-A78 কোর এবং ছয়টি 1.8GHz Cortex-A55 কোর রয়েছে।

ওএস: OnePlus তাদের নতুন Nord CE 4 Lite 5G স্মার্টফোন অ্যান্ড্রয়েড 14 এবং OxygenOS 14.0 সহ লঞ্চ করেছে।

স্টোরেজ: OnePlus Nord CE4 Lite 5G স্মার্টফোন 8GB RAM সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনে 8GB ভার্চুয়াল RAM এবং ফিজিক্যাল RAM এর সহযোগিতায় 16GB পর্যন্ত RAM এর ক্ষমতা সম্পন্ন। এই স্মার্টফোনে 256GB স্টোরেজ সহ 2TB মাইক্রোএসডী কার্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে OnePlus Nord CE4 Lite ফোনটি LPDDR4X RAM এবং UFS2.2 storage ফিচার সহ কাজ করে।

ব্যাক ক্যামেরা: ফটোগ্রাফির জন্য OnePlus Nord CE4 Lite 5G স্মার্টফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। একইসঙ্গে এই ফোনের ব্যাক প্যানেলে OIS ফিচার সহ EIS সাপোর্টেড 50MP Sony LYT-600 মেইন সেন্সর এবং এফ/1.8 অ্যাপচার সহ কাজ করে। এছাড়া এই ফোনে এফ/2.4 অ্যাপচার এবং 22mm ফোকাল লেন্থযুক্ত 2MP মোনো ক্যামেরা যোগ করা হয়েছে।

ফ্রন্ট ক্যামেরা: OnePlus Nord CE4 Lite 5G স্মার্টফোনে 16MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনে এফ/2.4 অ্যাপচারযুক্ত এবং 24mm ফোকাল লেন্থ এবং EIS এর মতো ফিচার সহ কাজ করে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus Nord CE4 Lite 5G স্মার্টফোনে 80W SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং 5,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই চার্জিং ফিচারের সাহায্যে 52 মিনিটেই ফোন 1% থেকে 100% পর্যন্ত ফুল চার্জ হয়ে যাবে। এই ওয়ানপ্লাসের নতুন স্মার্টফোনটি 5W Reverse Charging সাপোর্ট দেওয়া হয়েছে।

OnePlus Nord CE 4 Lite 5G এর ফিচার